📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 জেরুজালেম আবাদ হলে মদিনা শহরে বিপর্যয় ঘটবে

📄 জেরুজালেম আবাদ হলে মদিনা শহরে বিপর্যয় ঘটবে


حَدَّثَنَا عَبَّاسُ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمْرَانُ بَابُ الْمُقْدِسِ خَرَابُ يَثْرِبَ وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ قُسْطَنْطينِيَّةً وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ " . ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى الَّذِي حَدَّثَ - أَوْ مَنْكِيهِ - ثُمَّ قَالَ إِنَّ هَذَا لَحَقُّ كَمَا أَنَّكَ هَا هُنَا أَوْ كَمَا قَاعِدُ ، يَعْنِي مُعَاذَ بْنَ جَبَلٍ .
মু'আয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—বাইতুল মাকদিসে বসতি স্থাপন ইয়াসরিবের বিপর্যয়ের কারণ হবে এবং ইয়াসরিবের বিপর্যয় সংঘাতের কারণ হবে। যুদ্ধের ফলে কুসতুনতুনিয়া বিজিত হবে এবং কুসতুনতুনিয়া বিজয় দাজ্জালের আবির্ভাবের আলামত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিকট হাদিস বর্ণনা করেছেন তার উরুতে বা কাঁধে নিজের হাত দ্বারা মৃদু আঘাত করে বলেন, এটা নিশ্চিত সত্য, যেমন তুমি এখানে উপস্থিত, যেমন তুমি এখানে বসা আছো। অর্থাৎ তিনি মু'আয ইবনু যাবাল রাদিয়াল্লাহু আনহু-কে লক্ষ্য করে বলেন।
নোট: হাদিস দ্বারা এটি উদ্দেশ্য নয় যে, দাজ্জال বের হওয়ার আগে মদিনা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তবে শেষ যামানায় ব্যাপক বিপর্যয় ঘটবে। তাঁর বিস্তারিত বর্ণনা সামনের উল্লেখিত সহিহ হাদিসসমূহে আসবে। কিন্তু জেরুজালেমের বসতি স্থাপনই ভবিষ্যতে মদিনা ধ্বংসের কারণ। তবে এবিষয়টিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ তাকে তরবারি হাতে প্রবেশ করা থেকে বাঁধা দিবে।

টিকাঃ
[১] সুনানে আবু দাউদ, ৪/৪২৯৪। হাদিসের মান: হাসান। হাদিসের সনদে সামান্য মুদ্রণ জাতীয় ত্রুটি রয়েছে। মুসনাদে আহমাদ, ৫/ পৃ.২৩২।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 মদিনায় ঢুকতে পারবে না মাসীহ্ দাজ্জাল, আর না মহামারী

📄 মদিনায় ঢুকতে পারবে না মাসীহ্ দাজ্জাল, আর না মহামারী


عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكُ عَنْ نُعَيْمِ الْمُجْمِرِ عَنْ أَبِي هُرَيْرَةً قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْمَدِينَةَ المَسِيحُ وَلَا الطَّاعُونُ.
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-মদিনায় ঢুকতে পারবে না মাসীহ্ দাজ্জাল, আর না মহামারী।

টিকাঃ
[২] সহিহ্বল বুখারি, ৫৭৩১।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 মাদিনার (মানুষের) বাড়ি ঘর চরম বৃদ্ধি পাবে

📄 মাদিনার (মানুষের) বাড়ি ঘর চরম বৃদ্ধি পাবে


حَدَّثَنِي عَمْرُو النَّاقِدُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي، صَالِحٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَبْلُعُ الْمَسَاكِنُ إِهَابَ أَوْ يَهَابَ " . قَالَ زُهَيْرُ قُلْتُ لِسُهَيْلٍ فَكَمْ ذَلِكَ مِنَ الْمَدِينَةِ قَالَ كَذَا وَكَذَا مِيلاً .
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদিনার (মানুষের) বাড়ি ঘর "ইহাব" অথবা "ইয়াহাব” পর্যন্ত পৌঁছে যাবে। যুহায়র রাহিমাহুল্লাহ বলেন, আমি সুহায়ল রাহিমাহুল্লাহ- কে প্রশ্ন করলাম, সেটা মদিনাহ্ হতে কত দূরে হবে? তিনি বললেন, এতো এতো মাইল দূরে অবস্থিত।
নোট: হাদিসে উল্লেখিত এই বসতি হয়তো বাইতুল কামদিস আবাদের পূর্বেই হবে। কিংবা তা এও সম্ভাবনা রাখে যে, হাদিসে বর্ণিত এই বসতির স্থাপন বাইতুল মাকদিস আবাদি কিছু যুগ পূর্বেই হবে। অতঃপর তা আবার সমূলে ধ্বংস হয়ে যাবে। যেমনটা আগত অধ্যায়ে বর্ণনা আসছে।

টিকাঃ
[১] সহিহ মুসলিম, হাদিস নং ৭১৮২。

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 মদিনা অধিবাসী শহর ছেড়ে বেড়িয়ে পরবে

📄 মদিনা অধিবাসী শহর ছেড়ে বেড়িয়ে পরবে


وقد روى القرطبي من طريق الوليد بن مسلم، عن ابن لهيعة، عن أبي الزبير، عن جابر أنه سمع عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وسلم يقول: "يخرج أهل المدينة منها ثم يعودون إليها فيَعْمُرُونَها حتى تمتلىء ثم يَخْرُجُونَ منها ثم لا يعودون إليها أبداً."
জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে মিম্বারে দাঁড়ানো অবস্থায় বলতে শুনেছিলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: নবিজী বলেছিলেন মদিনার লোকেরা মদিনা থেকে বেরিয়ে পড়বে। তারপর তারা পুনরায় ফিরে আসবে। তারপর তারা মদিনা পূর্ণ না হওয়া পর্যন্ত এটিকে আবাদ করবে। তারপর তারা এখান থেকে আবার বেরিয়ে পড়বে। কিন্তু এরপর তারা আর সেখানে ফিরে আসবে না।
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِي، حَدَّثَنِي عُقَيْلُ عَنْ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ " يَتْرُكُونَ الْمَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ لا يَغْشَاهَا إِلَّا الْعَوَافِي - يُرِيدُ عَوَافِي السَّبَاعِ وَالطَّيْرِ - ثُمَّ يَخْرُجُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ يُرِيدَانِ الْمَدِينَةَ يَنْعِقَانِ بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا وَحْشًا حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الْوَدَاعِ خَرًّا عَلَى وُجُوهِهِما " .
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, লোকদের জন্য তা (মদিনায় বসবাস) কল্যাণকর হওয়া লোকেরা মদিনা ত্যাগ করবে ও এবং কেবল হিংস্র জন্তু ও পাখিরাই সেখানে বসবাস করবে। অতঃপর মুযায়নাহ্ গোত্রের দু'টি রাখাল মদিনার উদ্দেশ্যে রওনা হবে উচ্চস্বরে নিজেদের মেষপাল হাঁকিয়ে। তারা সে স্থান হিংস্র প্রাণীতে ভর্তি দেখতে পাবে। তারা সানিয়্যাতুল বিদা' উপত্যকা পর্যন্ত পৌছে উপুড় হয়ে পড়ে যাবে।
عن أبي هريرة: "يخرجون منها ونصف ثمرها رطب. قال: ما يخرجهم منها يا أبا هريرة؟ قال: امرؤ السوء."
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা অর্ধ খেজুর পাকা অবস্থায় সেখান থেকে বেড়িয়ে পড়বে। তিনি বলেন, কোন জিনিস তাদেরকে সেখান থেকে বের করবে? তখন তিনি বললেন, খারাপ চরিত্র।

টিকাঃ
[১] বর্ণনাটি একজন মুদাল্লিস রাবীর。
[২] সহিহ্বল বুখারি, হাদিস নং ৪৮/১৮৭৪。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00