📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 কিয়ামতের পূর্বের একাধিক নিদর্শন এবং লক্ষণসমূহ

📄 কিয়ামতের পূর্বের একাধিক নিদর্শন এবং লক্ষণসমূহ


قال الإمام أحمد: حدثنا حسن، حدثنا خلف يعني ابن خليفة، عن جابر، عن أبيه، عن عبد الله ابن عمر وقال: دخلت على عبد الله بن عمر وهو يتوضأ منكساً فرفع رأسه فنظر إلي فقال ست فيكم أيتها الأمة موت نبيكم قال فَكَأَنَّما انتزع قلبي من مكانه."
قال رسول الله صلى الله عليه وسلم: "واحدة قال ويَفِيضُ المالُ فِيكُمْ حتى إن الرجل ليُعْطَى عَشْرَةَ آلاف يظل يَسْخَطُها."
قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "اثنتين قال وفتنة تدخل بيت كل رجل منكم."
قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "ثَلَاثُ قال وموت كقصاص الغنم."
قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَربَعُ وهدنة تكون بينكم وبين بني الأصفر فيجمعون لكم تسعة أشهرٍ كَقَدر حَمْل المرأة ثم يكونون أولى بالعدل منكم."
قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "اثنتان خمس."
قلت يا رسول الله أي مدينة تفتح القسطنطينية أو رومية؟ قال: قسطنطينية، وهذا الإسناد فيه نظر من جهة رجاله ولكن له شاهد من وجه آخر صحيح،
জাবির রাহিমাহুল্লাহ এর পিতা বর্ণনা করেন-আমি আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে প্রবেশ করলাম, তিনি অর্ধনমিত অবস্থায় ওযু করছিলেন। তিনি মাথা তুলে আমার দিকে তাকালেন এবং বললেন হে আমার জাতি! এক. তোমাদের নবির মৃত্যুর পর তোমাদের মাঝে ছয়টি জিনিস আছে। তিনি বললেন তা আমার হৃদয়কে আপন স্থান থেকে দূরে সরিয়ে দিয়েছে।
দুই. টাকা-পয়সার প্রাচুর্য্য। তোমাদের কাছে তা স্রোতের ন্যায় প্রবাহিত হবে। এমনকি ফকির লোকটিকে দশ হাজার দেওয়া হবে, কিন্তু সে এতেও রাগান্বিত থাকবে।
তিন. একটি এমন ফিতনা যা তোমাদের প্রত্যেকের ঘরে-ঘরে প্রবেশ করবে।
চার. ভেঙার পালের মত মৃত্যু বরণ করবে।
পাঁচ. তোমাদের এবং বানী আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে। মধ্যে একটি চুক্তি হবে এবং তারা তোমাদের জড় করবে ঐ সময়ে মহিলারা যে পরিমাণ গর্ভধারণ করে। আর তা নয় মাস। তারপর তারা তোমাদের মধ্যে ন্যায়বিচার পাবে।"
ছয়. শহর বিজয়। আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন শহর প্রথমে জয় হবে! কনস্ট্যান্টিনোপল নাকি রোম? তিনি বললেন, কনস্ট্যান্টিনোপাল। এই সনদে ত্রুটি রয়েছে। তবে ভিন্ন সনদে এর শাহেদ রয়েছে। যা সহিহ।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 কিয়ামতের পূর্ব মূহুর্তের কিছু নিদর্শন

📄 কিয়ামতের পূর্ব মূহুর্তের কিছু নিদর্শন


حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، قَالَ سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ " اعْدُدْ سِتا بَيْنَ يَدَيِ السَّاعَةِ، مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ مُوتَانُ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظُلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لَا يَبْقَى بَيْتُ مِنَ الْعَرَبِ إِلَّا دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الْأَصْفَرِ فَيَغْدِرُونَ، فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةٌ، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا".
আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাবুক যুদ্ধে আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলাম। তিনি তখন একটি চামড়ার তৈরী তাঁবুতে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-ক্বিয়ামাতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো। আমার মৃত্যু, অতঃপর বায়তুল মুকাদ্দাস বিজয়, অতঃপর তোমাদের মধ্যে ঘটবে মহামারী, বকরীর পালের মহামারীর মত, সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে একশ' দীনার দেয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে। অতঃপর এমন এক ফিত্না আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে। অতঃপর যুদ্ধ বিরতির চুক্তি-যা তোমাদের ও বানী আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে; প্রত্যেক পতাকার নীচে থাকবে বার হাজার সৈন্য।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَرْطَاةَ، قَالَ سَمِعْتُ جُبَيْرَ بْنَ نُفَيْرٍ، يُحَدِّثُ عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ فُسْطَاطَ الْمُسْلِمِينَ يَوْمَ الْمَلْحَمَةِ بِالْغُوطَةِ إِلَى جَانِبِ مَدِينَةٍ يُقَالُ لَهَا دِمَشْقُ مِنْ خَيْرِ مَدَائِنِ الشَّامِ ".
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনযুদ্ধের দিন মুসলিমদের শিবির স্থাপন করা হবে 'গৃতা' নামক শহরে, যা সিরিয়ার সর্বোত্তম শহর দামিস্কের পাশে অবস্থিত।
وقال الإمام أحمد: حدثنا وكيع عن النهاش بن فهم، حدثني شداد أبو عمار، عن معاذ بن جبل قال: قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "ست من أشراط الساعة. موتي، وفتح بيت المقدس، وموت يأخذ في الناس كقصاص الغنم، وفتنة يدخل حريمها بيت كل مسلم، وأن يعطى الرجل ألف دينار فيسخطها، وأن يغمر الروم فيسيرون بثمانين بنداً تحت كل بند اثنا عشر ألفاً."
মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কিয়ামতের ছয়টি লক্ষণ। আমার মৃত্যু, অতঃপর বায়তুল মুকাদ্দাস বিজয়, অতঃপর বকরীর পালের মহামারীর মত মৃত্যু, এমন ফিতনা যা প্রত্যেক মুসলমানের ঘরে প্রবেশ করবে, এমনকি এক ব্যক্তিকে এক হাজার দীনার দেয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে। এবং রোমীয়রা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে, প্রত্যেক পতাকার নীচে থাকবে বার হাজার সৈন্য।

টিকাঃ
[১] সহিহ্বল বুখারি, ৩/৩১৭৬。
[১] সুনানে আবু দাউদ, ৪/৪২৯৮। হাদিসের মান: আলবানি রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ。
[২] মুসনাদে আহমাদ, ৫/পৃ.২২৮。

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি জিনিস ঘটার আগে মুমিনদেরকে সৎকাজ করতে বলেছেন

📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি জিনিস ঘটার আগে মুমিনদেরকে সৎকাজ করতে বলেছেন


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ - عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " بَادِرُوا بِالأَعْمَالِ سِئًا طُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا أَوِ الدُّخَانَ أَوِ الدَّجَّالَ أَوِ الدَّابَّةَ أَوْ خَاصَّةً أَحَدِكُمْ أَوْ أَمْرَ الْعَامَّةِ " .
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার আগেই তোমরা নেক 'আমালে দ্রুততা অবলম্বন করো, তা হলো- (১) পশ্চিমাকাশ হতে সূর্যোদয় হওয়া, (২) ধোঁয়া (উত্থিত হওয়া), (৩) দাজ্জাল (আবির্ভাব হওয়া), (৪) দাব্বাহ্ (অদ্ভুত জন্তুর আত্মপ্রকাশ), (৫) খাস বিষয় (কারো ব্যক্তিগত মৃত্যু) ও (৬) আম বিষয় (সার্বজনিক বিপদ বা কিয়ামত)।

টিকাঃ
[১] সহিহ মুসলিম, হাদিস নং ৭২৮৭।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 কিয়ামতের দশটি আলামত

📄 কিয়ামতের দশটি আলামত


وقال الإمام أحمد: حدثنا سفيان بن عيينة، عن فرات، عن أبي الطفيل، عن حذيفة بن أسد قال: اطلع النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ علينا ونحن نتذاكر الساعة فقال: "مَا تَذْكِرُونَ؟ قُلْنا نَذْكُرُ الساعَةَ، فقال: إنها لن تقومَ حَتَّى تَرَوْا عشر آيات: الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مَرْيَمَ ويأْجُوجَ ومَأْجُوجَ وثَلاثَةَ خسوف خَسْفُ بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب، وآخر ذلك نارٌ تَخْرُجُ من قبل المشرق تسوق الناس إلى تحشرهم."
হযরত হুযাইফা ইবনু আসীদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন দশটি নিদর্শনের বহিঃপ্রকাশ না ঘটবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না- (১) ধোঁয়া, (২) দাজ্জাল, (৩) মহাপ্রাণী, (৪) পশ্চিম দিগন্ত থেকে সূর্যোদয়, তিন ভূমিধ্বস- (৫) প্রাচ্যে, (৬) পাশ্চাত্যে, (৭) আরববিশ্বে, (৮) ঈসা মুসনাদে আহমাদ, হাদিস নং এর অবতরণ, (৯) ইয়াজুয- মাজুযের মুক্তিলাভ ও (১০) আদন (এডেন) গহবর থেকে অগ্নি উদগীরণ; সে আগুন মানুষকে একটি ময়দানে তাড়িয়ে নিয়ে যাবে। তারা যেখানে রাত্রিযাপন করবে সেখানে আগুন রাত্রিযাপন করবে। যেখানে তারা দিবা নিদ্রা যাবে সেখানে সে আগুনও দিবা নিদ্রা যাবে।

টিকাঃ
[১] সুনানে ইবনু মাজাহ; হাদিস ৪০৪৫, সহিহ মুসলিম; হাদিস-৭৪৬৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00