📄 হস্ত মুষ্টিতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার ন্যায় কষ্টসাধ্য ফিতনা
وقال الإمام أحمد: حدثنا يحيى بن إسحاق، حدثنا ابن لميعة، حدثنا أبو يونس عن أبي هريرة، وقال حسن حدثنا أبو لميعة، حدثنا أبو يونس عن أبي هريرة قال: قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "وَيْلٌ للعرب من شر قد اقتربَ فِتَن كَقطيع الليل المظلم يصبح الرجل مؤمناً ويمسي كافراً يبيع قوم دينهم بعرض من الدنيا قليل المتمسك يومئذ بدينه كالقابض على الخمر أو قال على الشوك."
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরববাসীদের জন্য আফসোস! কেননা তাদের উপর অকল্যাণ ঘনিয়ে এসেছে। অন্ধকার রজনীর ন্যায় ফিতনাসমূহ ধেয়ে আসছে। মানুষ সকাল বেলা মুমিন হবে আবার বিকেলে কাফের বনে যাবে। দুনিয়ায় দিনাতিপাতের সামান্য দানা-পানির বিনিময়ে মানুষ দ্বীনকে বিক্রি করে বসবে। সেদিনগুলোতে দ্বিন-ধর্মকে আঁকড়ে ধরে রাখা হস্ত মুষ্ঠিতে জলন্ত অঙ্গার ধরে রাখার ন্যায় কষ্টসাধ্য হবে।
টিকাঃ
[২] মুসনাদে আহমাদ, ২/পৃ.৩৯০-৩৯১। হাদিসের মানঃ দুর্বল হাদিস। তবে হাদিসের প্রথম অংশ আরববাসীদের জন্য আফসোস। কেননা তাদের উপর অকল্যাণ ঘনিয়ে এসেছে" এটা সহিহ।
📄 সকল বাতিল অপশক্তি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবে! সেদিন যদিও মুসলমানগণ হবে সংখ্যাগারষ্ঠ
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—আরববাসীদের জন্য আফসোস! কেননা তাদের উপর অকল্যাণ ঘনিয়ে এসেছে। যে ব্যক্তি তা হতে হাত গুটিয়ে রাখবে, সে সফল হবে।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُوشِكُ الأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا " . فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ " بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُنَاءً كَفُنَاءِ السَّيْلِ وَلَيَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهَنَ . . فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا ." الْوَهَنُ قَالَ " حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ " .
সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি বললো, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? তিনি বললেন, তোমরা বরং সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে; কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মত। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর হতে তোমাদের পক্ষ হতে আতঙ্ক দূর করে দিবেন, তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! 'আল-ওয়াহন' কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। মুসনাদে আহমাদের বর্ণনায় রয়েছে "ক্বিতালকে অপছন্দ করা”।
টিকাঃ
[১] সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৪৯。
[২] সুনানে আবু দাউد, ৪/৪২৯৭। মুসনাদে আহমাদ, ৫/পৃ.২৭৮。
📄 মারাত্মক ফিতনার আত্মপ্রকাশ ঘটবে! মুক্তি হল তা থেকে পিছিয়ে থাকা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: "তাকুন ফিতনাতুন নাঈমু ফিহা খাইরুম মিনাল মুদ্বাজ্জে, ওয়াল মুদ্বাজ্জে ফিহা খাইরুম মিনাল কায়েদা ওয়াল কায়েদু ফিহা খাইরুম মিনাল কায়েম ওয়াল কায়েমু ফিহা খাইরুম মিনাল মাশী ওয়াল মাশী খাইরুম মিনার রাকেব, ওয়ার রাকেবু খাইরুম মিনাস সাঈ? কুতলাহা কুল্লুহা ফিন্নার। কুলতু ইয়া রাসূলাল্লাহু ওয়ামাতা যালিকা? কালা: আইয়্যামুল হারজ। হায়না লা ইয়ামিনুর রাজুলু জালিসাহু, কালা: ফামা তামুরুনি ইন আদরাকতু যালিকা। কাল আকফিফ নাফসাকা ওয়াইয়াদাকা ওয়াদ খুল দারাকা। কালা কুলতু ইয়া রাসূলাল্লাহু আরায়াতা ইন দাখালা রাজুলুন আলা দারী? কালা ফাকফিল বাইতাকা: কালা আফারায়তা ইন দাখালা আলা বাইতি? কালা ফাদ খুল মাসজিদাকা ওয়াসনা হাকাজা ওয়াকফু লিসানাকা।"
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ঘুমন্ত ব্যক্তি হেলান দেয়া ব্যক্তির চেয়ে ভালো হবে। এবং এর মধ্যে হেলান দেয়া ব্যক্তি বসা ব্যক্তির চেয়ে ভালো হবে। বসা ব্যাক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি হাঁটতে থাকা লোকের চেয়ে ভালো হবে। হাঁটতে থাকা ব্যক্তি আরোহনকারীর চেয়ে ভালো হবে। আরোহনকারী যাত্রীর চেয়ে ভালো হবে। সে ফিতনায় সকল নিহত জাহান্নামের অধিবাসী হবেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল তা কখন? তখন তিনি বলেছিলেন: হারাজের দিনগুলি। যখন কোনও মানুষ তার সঙ্গীকে বিশ্বাস করবে না। আমি বললাম, আমি যদি সে সময় জিবিত থাকি তাহলে আপনি আমাকে কী আদেশ করবেন? তিনি বললেন, "নিজেকে এবং নিজের হাত বিরত রাখো এবং তোমার ঘরে প্রবেশ কর।" রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন যদি একজন লোক আমার ঘরে প্রবেশ করে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমার ঘরের দরজা বন্ধ করে দাও। তিনি বললেন, যদি সে আমার বাড়িতে ঢুকে পরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মসজিদে চলে যাবে। এবং জিহ্বা ও হাতটি বিরত রাখবে।
টিকাঃ
[১] মুসনাদে আহমাদ, ১/পৃ.৪৪৮。
📄 ফিতনাসমূহ মানব চরিত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شِهَابُ بْنُ خِرَاشٍ، عَنِ الْقَاسِمِ بْنِ غَزْوَانَ، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدِ الْجَزَرِي، عَنْ سَالِمٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ وَابِصَةً الأَسَدِيُّ، عَنْ أَبِيهِ، وَابِصَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فَذَكَرَ بَعْضَ حَدِيثِ أَبِي بَكْرَةً قَالَ " قَتْلَاهَا كُلُّهُمْ فِي النَّارِ " . قَالَ فِيهِ قُلْتُ مَتَى ذَلِكَ يَا ابْنَ مَسْعُودٍ قَالَ تِلْكَ أَيَّامُ الْهَرْجِ حَيْثُ لَا يَأْمَنُ الرَّجُلُ جَلِيسَهُ . قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ الزَّمَانُ قَالَ تَكُفُ لِسَانَكَ وَيَدَكَ وَتَكُونُ حِلْسًا مِنْ أَحْلاسِ بَيْتِكَ . فَلَمَّا قُتِلَ عُثْمَانُ طَارَ قَلْبِي مَطَارَهُ فَرَكِبْتُ حَتَّى أَتَيْتُ دِمَشْقَ فَلَقِيتُ خُرَيْمَ بْنَ فَاتِكِ فَحَدَّثْتُهُ فَحَلَفَ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ لَسَمِعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
ইবনু মাস'উদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ..... অতঃপর তিনি আবু বাকরাহ বর্ণিত হাদিসের অংশ বিশেষ বর্ণনা করে বলেন, ঐ ফিতনায় নিহত সকল লোকই জাহান্নামী হবে। তিনি তাতে বলেন, আমি বললাম, হে ইবনু মাস'উদ! ঐ পরিস্থিতি কখন হবে? তিনি বললেন, সেই মারামারির যুগে কোন ব্যক্তি তার বন্ধুর নিকটেও নিরাপদ থাকবে না। আমি বললাম, সেই যুগ যদি আমাকে পেয়ে বসে, তাহলে আমাকে কি করতে আদেশ করেন? তিনি বলেন, তোমার জিহবা নিয়ন্ত্রণে রাখবে, হাত গুটিয়ে রাখবে আর তুমি তোমার ঘরের বাইরে বের হবে না। অতঃপর যখন 'উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, তখন আমার ফিতনার কথা স্মরণ হল। সুতরাং আমি যাত্রা করে দামেস্কে চলে এলাম এবং খুরাইম ইবনু ফাতিক রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাতে এ হাদিস বর্ণনা করলাম। তিনি যেই সত্তা ছাড়া কোন ইলাহা নেই সেই আল্লাহ্র কসম করে বললেন, আমি তাঁর নিকট ইবনু মাস'উদের যে হাদিস বর্ণনা করেছি, অনুরূপ হাদিস তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট হতে শুনেছেন।
টিকাঃ
[১] মুসনাদে আহমাদ। এর সনদ দুর্বল। সনদে ক্বাসিম ইবনু গাযওয়ান সম্পর্কে হাফিয বলেন: মাক্ববূল। আল্লামা মুনযিরী বলেন, তাকে মাজহুল ধারণা করা হয়। এছাড়া সানাদে শিহাব ইবনু খিরাশ রয়েছে। তিনি সত্যবাদী কিন্তু ভুল করে থাকেন। ইবনু হিব্বান বলেন, তিনি সালিহ ব্যক্তি, তিনি ঐ লোকদের অন্তর্ভুক্ত যার ভুল প্রচুর। [সুনানে আবু দাউদ, হাদিস নং-৪২৫৮]৷