📄 দুই প্রকার জাহান্নামী
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءً كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاتُ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا ".
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—জাহান্নামবাসী দু'প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং একদল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবে না অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায়।
টিকাঃ
[২] সহিহ মুসলিম, ৪/৫২/৫৪৭৫。
📄 অচিরেই সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ ত্যাগ করা হবে
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ يَحْيَى بْنِ عُبَيْدٍ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا أَبُو مُعَيْدٍ، حَفْصُ بْنُ غَيْلَانَ الرُّعَيْنِيُّ عَنْ مَكْحُولٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَتَى نَتْرُكُ الْأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ قَالَ " إِذَا ظَهَرَ فِيكُمْ مَا ظَهَرَ فِي الأُمَمِ قَبْلَكُمْ " . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا ظَهَرَ فِي الأُمَمِ قَبْلَنَا قَالَ " الْمُلْكُ فِي صِغَارِكُمْ وَالْفَاحِشَةُ فِي كِبَارِكُمْ وَالْعِلْمُ فِي رُنَالَتِكُمْ " . قَالَ زَيْدُ تَفْسِيرُ مَعْنَى قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعِلْمُ فِي رُنَا لَيْكُمْ " . إِذَا كَانَ الْعِلْمُ فِي الْفُسَّاقِ .
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল! আমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা কখন ত্যাগ করবো? তিনি বলেন, যখন তোমাদের মাঝে সেই সব বিষয় প্রকাশ পাবে, যা তোমাদের পূর্ববর্তী উম্মতদের মাঝে প্রকাশ পেয়েছিলো। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের পূর্বেকার উম্মতগণের যুগে কী কী বিষয় প্রকাশ পেয়েছিলো? তিনি বলেন, তোমাদের মধ্যকার নিকৃষ্ট তরুণদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে। বয়স্ক লোক অশ্লীল কার্যকলাপে লিপ্ত হবে এবং নিকৃষ্ট লোক জ্ঞানের অধিকারী হবে। রাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, “নিকৃষ্ট ও নীচ ব্যক্তিরা জ্ঞানের অধিকারী হবে” এর তাৎপর্য হলো, পাপাচারীরা জ্ঞানের বাহক হবে।
টিকাঃ
[১] সুনানে ইবনু মাজাহ, হাদিস নং ৪০১৫। হাদিসের মান: আলবানি রাহিমাহুল্লাহ বলেছেন- হাদিসটি দুর্বল।
📄 দলে দলে মানুষ ধর্ম ত্যাগ করবে
وقال الإمام أحمد: حدثنا معاوية بن عمر، حدثنا أبو إسحاق، عن الأوزاعي، حدثنا أبو عمار، حدثني جار جابر بن عبد الله قال: قدمت من سفر فجاءنا جابر ليسلم عَلَى فَجَعَلْتُ أُحَدِّثُهُ عَنِ افْتِرَاقِ النَّاسِ وَمَا أَحْدَثُوا فَجَعَلَ جَابِرُ يَبْكِي ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: "إِنَّ الناس دخلوا في دين الله أفواجاً رسيخرجون منها أفواجاً."
হযরত জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর প্রতিবেশী বর্ণন করেন, একবার আমি কোন সফর থেকে আসলাম। তখন জাবের আমাকে সম্ভাষণ জানাতে আসলেন। তখন আমি তাকে লোকদের পারষ্পরিক কলহ-বিচ্ছিনতার খবর এবং তাকে লোকদের কির্তীকলাপ বর্ণনা করলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু সেগুলো শুনে কাঁদতে লাগলো। তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেছেন, লোকেরা সে সময় দলে দলে দ্বীন-ধর্মে প্রবেশ করবে। দলে দলে তা থেকে বেড়িয়ে পড়বে।
টিকাঃ
[১] মুসনাদে আহমাদ, ৩/৩৪৩। হাদিসের মান: দুর্বল হাদিস। যেমন যইফ জামিউস সাগিরে বর্ণিনত আছে।
📄 হস্ত মুষ্টিতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার ন্যায় কষ্টসাধ্য ফিতনা
وقال الإمام أحمد: حدثنا يحيى بن إسحاق، حدثنا ابن لميعة، حدثنا أبو يونس عن أبي هريرة، وقال حسن حدثنا أبو لميعة، حدثنا أبو يونس عن أبي هريرة قال: قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "وَيْلٌ للعرب من شر قد اقتربَ فِتَن كَقطيع الليل المظلم يصبح الرجل مؤمناً ويمسي كافراً يبيع قوم دينهم بعرض من الدنيا قليل المتمسك يومئذ بدينه كالقابض على الخمر أو قال على الشوك."
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরববাসীদের জন্য আফসোস! কেননা তাদের উপর অকল্যাণ ঘনিয়ে এসেছে। অন্ধকার রজনীর ন্যায় ফিতনাসমূহ ধেয়ে আসছে। মানুষ সকাল বেলা মুমিন হবে আবার বিকেলে কাফের বনে যাবে। দুনিয়ায় দিনাতিপাতের সামান্য দানা-পানির বিনিময়ে মানুষ দ্বীনকে বিক্রি করে বসবে। সেদিনগুলোতে দ্বিন-ধর্মকে আঁকড়ে ধরে রাখা হস্ত মুষ্ঠিতে জলন্ত অঙ্গার ধরে রাখার ন্যায় কষ্টসাধ্য হবে।
টিকাঃ
[২] মুসনাদে আহমাদ, ২/পৃ.৩৯০-৩৯১। হাদিসের মানঃ দুর্বল হাদিস। তবে হাদিসের প্রথম অংশ আরববাসীদের জন্য আফসোস। কেননা তাদের উপর অকল্যাণ ঘনিয়ে এসেছে" এটা সহিহ।