📄 দুনিয়ার আর কতদিন! নির্দিষ্ট সময় নির্ধারণের ইস্রাইলী বর্ণনার কোন ভিত্তি নেই
দুনিয়ার কতটা কাল কেটে গেল আর কতটা কাল বাকি আছে আল্লাহ তায়ালা ব্যতীত কেউই জানেন না। আর যা ইস্রায়েলিদের নথিপত্র এবং আহলে কিতাবদের গ্রন্থসমূত্রে রয়েছে যে শত শত বছর হাজার অতিবাহিত হয়েছে, তার কোন ভিত্তি নেই। কোনও আলেমই তাদের বিভ্রান্তিকর কথায় সায় দেননি। বরং তারা সর্বদা তাদের ভুল ও মিথ্যা সাব্যস্ত করেছেন। হাদিসে বর্ণিত হয়েছিল: "দুনিয়া পরকালীন জীবনের একটি সংগ্রহ।” হাদিসটির সনদ সহিহ নয়। পাশাপাশি সেসকল হাদিসেরও সনদ সহিহ নয় যা কিয়ামতের দিনক্ষণকে নির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দিয়েছেন।
আল্লাহ তা'আলা বলে- بِسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا، فِيمَ أَنْتَ مِن ذِكْرَاهَا، إِلَى رَبِّكَ مُنْتَهَاهَا، إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا، كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا.
তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন ঘটবে? তা উল্লেখ করর কি জ্ঞান তোমার আছে? এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই। তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে। যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি। [সূরা আন নাযিআত ৪২-৪৬।]
মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন- يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ تَقُلَتْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ.
তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, 'তা কখন ঘটবে'? তুমি বল, 'এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট। তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও যমীনের উপর তা (কিয়ামত) কঠিন হবে। তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত। বল, বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে। কিন্তু অধিকাংশ মানুষ জানে না'। [সূরা আল আরাফ-১৮৭।]
[আর এ প্রসঙ্গে আয়াত ও হাদিস সংখ্যা প্রচুর রয়েছে।
📄 কিয়ামতের সন্নিকটে
আল্লাহ তা'আলা বলেন- اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। [সূরা ক্বমার : ১।]
হাদিসে বর্ণিত হয়েছে, আমি ও কিয়ামত এই দু' আঙ্গুলের ন্যায়। অপরাপর বর্ণনায় এসেছে, যেন তা আমাকে পিছেই ফেলে যাচ্ছে।
এটা অতিবাহিত হয়ে যাওয়া সময়কালের তুলনায় নিকটবর্তী বুঝাবার জন্য। আল্লাহ তা'আলা বলেন- اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُّعْرِضُونَ মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। [সূরা আম্বিয়া:১।]
আল্লাহ তা'আলা বলেন- اَتَى أَمْرُ اللهِ فَلَا تَسْتَعْجِلُوهُ سُبْحَنَهُ وَتَعْلَى عَمَّا يُشْرِكُوْنَ আল্লাহর আদেশ এসে গেছে, সুতরাং তার জন্য তাড়াহুড়া করো না। তিনি পবিত্র এবং তারা যা শিরক করে, তা থেকে ঊর্ধ্বে। [সূরা নাহাল:১]
আল্লাহ তা'আলা বলেন- يَسْتَعْجِلُ بِهَا الَّذِينَ لَا يُؤْمِنُوْنَ بِهَا وَالَّذِينَ آمَنُوا مُشْفِقُوْنَ مِنْهَا وَيَعْلَمُوْنَ أَنَّهَا الْحَقُّ الَّا إِنَّ الَّذِينَ يُمَارُوْنَ فِي السَّاعَةِ لَفِي ضَلَلٍ بَعِيدٍ
যারা এতে ঈমান আনে না, তারাই তা ত্বরান্বিত করতে চায়। আর যারা ঈমান এনেছে, তারা একে ভয় করে এবং তারা জানে যে, এটা অবশ্যই সত্য। জেনে রেখ! নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে বাক-বিতন্ডা করে তারা সুদূর পথভ্রষ্টতায় নিপতিত। [সূরা শু'আরা: ১৮]
📄 প্রিয়জনের সাথে হাশর
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءٌ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُوْلَهُ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ .
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুই কিয়ামতের জন্য কী জোগাড় করেছ? সে বলল, কোন কিছু জোগাড় করতে পরিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। তখন তিনি বললেন, তুই তাঁদের সঙ্গেই থাকবে যাঁদেরকে তুমি ভালবাস।
قَالَ أَنَسُ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسُ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُوْنَ مَعَهُمْ يُحْيِي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কম দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোন কথায় এত আনন্দিত হইনি।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ভালবাসি এবং আবু বাকর ও 'উমার রাদিয়াল্লাহু আনহুকেও। আশা করি তাঁদের আমার ভালবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব; যদিও তাঁদের 'আমলের মত 'আমল আমি করতে পারিনি।
টিকাঃ
[১] সহিহ্বল বুখারি, হাদিস নং ৩৬৮৮।
📄 আজ মরলে কাল কিয়ামত
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَهْلِ بَادِيَةٍ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللهِ مَتَى السَّاعَةُ قَائِمَةً قَالَ وَيْلَكَ وَمَا أَعْدَدْتَ لَهَا. قَالَ مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ. فَقُلْنَا وَنَحْنُ كَذَلِكَ. قَالَ نَعَمْ. فَفَرِحْنَا يَوْمَئِذٍ فَرَحًا شَدِيدًا، فَمَرَّ غُلَامٌ الْمُغِيرَةِ وَكَانَ مِنْ أَقْرَانِي فَقَالَ إِنْ أُخِرَ هَذَا فَلَنْ يُدْرِكَهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে, এক গ্রাম্য লোক নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খিদমাতে এসে বলল, হে আল্লাহ্র রাসূল! ক্বিয়ামাত কবে হবে? তিনি বললেন, তোমার জন্য আক্ষেপ, তুমি এর জন্য কী প্রস্তুতি গ্রহণ করেছ? সে জবাব দিল, আমি তো তার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। তিনি বললেন, তুমি যাকে ভালবাস, ক্বিয়ামতের দিন তুমি তাঁর সঙ্গেই থাকবে। তখন আমরা বললাম, আমাদের জন্যও কি এরূপ? তিনি বললেন, হ্যাঁ। এতে আমরা সে দিন অতিশয় আনন্দিত হলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় মুগীরাহ রাদিয়াল্লাহু আনহু 'র একটি যুবক বয়সের ছেলে পাশ দিয়ে যাচ্ছিল। সে ছিল আমার বয়সী। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এ যুবকটি অধিক দিন বেঁচে থাকে, তবে সে বৃদ্ধ হবার আগেই ক্বিয়ামত সংঘটিত হতে পারে।
নোট: এমন কথা কতক নাস্তিক বলে থাকে। তবে এর দ্বারা তারা ভিন্ন সিদ্ধি অর্জনের অপচেষ্টা করে থাকে।
টিকাঃ
[১] সহিহুল বুখারি, হাদিস নং ৬১৬৭।