📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন-ক্ষণ নির্ধারিত করে দেননি

📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন-ক্ষণ নির্ধারিত করে দেননি


জনসাধারণের মধ্যে অনেকে যা বলে যে—রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মাটির নিচে তার সমাধি থাকবে না, তার কোন উৎস নেই। নির্ভরযোগ্য কোন হাদিস গ্রন্থেও তা উল্লেখ নেই। এবং আমরা কোন বিস্তারিত গ্রন্থ কিংবা সংক্ষিপ্ত হাদিসের কিতাবে এর বিবরণ শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটিও প্রমাণিত নয় যে, তিনি কিয়ামতের দিন-ক্ষণকে নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারণ করে বেঁধে দিয়েছেন। তবে এর কিছু শর্ত-বিধি, নিদর্শন-আলামত বর্ণনা করেছেন।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 হিজাযের যমীন থেকে আগুন বের হবে, বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেয়ার সংবাদ

📄 হিজাযের যমীন থেকে আগুন বের হবে, বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেয়ার সংবাদ


أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارُ مِنْ أَرْضِ الحِجَازِ تُضِيءُ أَعْنَاقَ الإِبِلِ بِبُصْرَى.
আবু হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, যে, রাসূল সাল্লালাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ হিজাযের যমীন থেকে এমন আগুন বের হবে, যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দিবে।

টিকাঃ
[১] ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। সহিহুল বুখারি, ১৩/৭১১৮।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 মাদিনায় আগুন এক মাস অব্যাহত ছিল

📄 মাদিনায় আগুন এক মাস অব্যাহত ছিল


শাইখ শিহাব আল-দীন আবু শামা তিনি তাঁর সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। এবং তার সমসাময়ীকদের মাঝে সেরা ইতিহাসবিদ ছিলেন। তিনি বলেন, ৬৫৪ হিজরি সালে জামাদিল আখিরাহ মাসের শুক্রবার নবির নগরীর অগ্নিকাণ্ড ঘটে। যাব বিস্তৃতি চার ফারাসূাখ ছিল। চার মাইল প্রশস্ত ছিল আগুনটি। একটি পাথর গড়িয়ে পড়তো আর অমনি তা কালো কয়লা হয়ে যেতো এবং এর আলোয় লোকেরা রাতে তায়েমার দিকে চলাচল করতে পারতো। এটি এক মাস স্থায়ী হয়েছিল। মদিনার মানুষকে আগুন গ্রাস করে নিয়েছিল। তারা এই ঘটনার স্মৃতিচারণে অনেক কবিতা রচনা করেন। আমরা উপরে তা বিস্তারিত উল্লেখ করেছি।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 অদেখা বিষয় সম্পর্কে খবর প্রদান

📄 অদেখা বিষয় সম্পর্কে খবর প্রদান


وَحَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ، جَمِيعًا عَنْ أَبِي عَاصِمٍ، - قَالَ حَجَّاجُ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، - أَخْبَرَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، أَخْبَرَنَا عِلْبَاءُ بْنُ أَحْمَرَ، حَدَّثَنِي أَبُو زَيْدٍ - يَعْنِي عَمْرَو بْنَ أَخْطَبَ - قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ وَصَعِدَ الْمِنْبَرَ فَخَطَبَنَا حَتَّى حَضَرَتِ الظُّهْرُ فَنَزَلَ فَصَلَّى ثُمَّ صَعِدَ الْمِنْبَرَ فَخَطَبْنَا حَتَّى حَضَرَتِ الْعَصْرُ ثُمَّ نَزَلَ فَصَلَّى ثُمَّ صَعِدَ الْمِنْبَرَ فَخَطَبَنَا حَتَّى غَرَبَتِ الشَّمْسُ فَأَخْبَرَنَا بِمَا كَانَ وَبِمَا هُوَ كَائِنُ فَأَعْلَمْنَا أَحْفَظُنَا .
আবু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সলাত আদায় করলেন। তারপর মিম্বরে আরোহণ করে ভাষণ দিলেন। পরিশেষে যুহরের সলাতের সময় উপস্থিত হলে তিনি মিম্বার হতে নেমে সালাত আদায় করলেন। তারপর পুনরায় মিম্বারে উঠে তিনি ভাষণ দিলেন। এবার আসরের সলাতের ওয়াক্ত হলে তিনি মিম্বার থেকে নেমে সলাত আদায় করে পুনরায় মিম্বরে উঠলেন এবং আমাদেরকে লক্ষ্য করে খুতবাহ্ দিলেন, এমনকি সূর্যাস্ত হয়ে গেল, এ ভাষণে তিনি আমাদেরকে পূর্বে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে ইত্যকার সম্বন্ধে সংবাদ দিলেন। তিনি (বর্ণনাকারী) বলেন, যে লোক এ কথাগুলো সর্বাধিক মনে রেখেছেন আমাদের মধ্যে এ সম্বন্ধে তিনিই সবচেয়ে বেশী জানেন।
ইমাম আহমাদ রাহিমাহুল্লাহ হাদিসটি ভিন্ন সনদে বর্ণনা করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00