📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 বানোয়াট বর্ণনা (কিয়ামতের ক্ষুদ্র) আলামতসমূহ দু'শত বছর পর প্রকাশ পেতে থাকবে

📄 বানোয়াট বর্ণনা (কিয়ামতের ক্ষুদ্র) আলামতসমূহ দু'শত বছর পর প্রকাশ পেতে থাকবে


حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِي الْخَلالُ، حَدَّثَنَا عَوْنُ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى بْنِ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " الْآيَاتُ بَعْدَ الْمِائَتَيْنِ ".
আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-(কিয়ামতের) আলামতসমূহ দু'শত বছর পর প্রকাশ পেতে থাকবে।
এরপর ইবনু মাজাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরো দুটি সনদে হাদিসটি উল্লেখ করেছেন। এগুলোর কোনটিই ছহিহ নয়। যদি সহিহ হয়ে থাকে তাহলে তার উদ্দিষ্ট অর্থ হবে খলকে কুরআনের মতাদর্শ ও তার প্রভাবে ঘটমান ফিতনাসমূহ এবং ইমাম আহমাদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ ও তার সঙ্গী আহলে হাদিসগণের কষ্ট-ক্লেশ।
উম্মাতের সর্বশ্রেষ্ঠ যুগ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ। তারপর ফাসাদ প্রকাশ পাবে।
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا النَّضْرُ ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ - رضى الله عنهما - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " خَيْرُ أُمَّتِي قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ". قَالَ عِمْرَانُ فَلا أَدْرِي أَذَكَرَ بَعْدَ قَرْنِهِ قَرْنَيْنِ أَوْ ثَلاثًا " ثُمَّ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلَا يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السَّمَنُ .
ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাতের সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ। ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তাঁর যুগের পর দু'যুগ অথবা তিনি যুগ বলেছেন তা আমার স্মরণ নেই। অতঃপর এমন লোকের আগমন ঘটবে যারা সাক্ষ্য প্রদানে আগ্রহী হবে অথচ তাদের নিকট সাক্ষ্য চাওয়া হবে না। বিশ্বাস ভঙ্গের কারণে তাদেরকে কেউ বিশ্বাস করবে না। তারা মান্নত করবে কিন্তু তা পূরণ করবে না। তারা হবে চর্বিওয়ালা মোটাসোটা।

টিকাঃ
[২] সুনানে ইবনু মাজাহ, হাদিস নং ৪০৫৭।
[১] রাবী রওদ ইবনু জারাহ তিনি মুনকার বর্ণনাকারী। তিনি সুফিয়ান সাওরী থেকে হুযাইফা রাযি.-এর বরাতে একটি মারফু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন- "তোমাদের মাঝে দুশো বছর খফিফুল হাজ্জ উত্তম। জিজ্ঞাসা করা হল ইয়া রাসুল্লাহ খাফিফুল হাজ্জ কে! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কোন মাল নেই। আর নেই কোন পরিবার বা সন্তান নেই।" এটি মুনকার বর্ণনা।
কানজুল উম্মাল ১১/৩১৩০২। যইফ জামেউস সগির ২৯১৮। আলবানী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি মাউযু। [২] সহিহুল বুখারি, হাদিস নং ৩৬৫০।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 অর্ধদিন পাঁচ শত বছরের সমান

📄 অর্ধদিন পাঁচ শত বছরের সমান


حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنِي صَفْوَانُ، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَرْجُو أَنْ لَا تُعْجَزَ أُمَّتِي عِنْدَ رَبِّهَا أَنْ يُؤَخِّرَهُمْ نِصْفَ يَوْمٍ " . قِيلَ لِسَعْدٍ وَكَمْ نِصْفُ يَوْمٍ قَالَ خَمْسُ مِائَةٍ سَنَةً
সা'দ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে এ কামনা করতে পারি যে, আমার উম্মত তার রবের নিকট মাত্র অর্ধদিনের অবকাশে (হিসাব-নিকাশ দিতে) অক্ষম হবে না। সা'দ রাদিয়াল্লাহু আনহু-কে প্রশ্ন করা হলো, অর্ধদিন কতটুকু সময়ের? তিনি বললেন, পাঁচশত বছরের সমান। ইমাম আবু দাউদ একক সনদে হাদিসটি বর্ণনা করেছেন।
আহমাদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ অনুরূপ বর্ণনা করেন। আর যদি হাদিসটি সহিহ হয়ে থাকে তাহলে উল্লেখিত সময়সীমা দ্বারা নির্দিষ্ট সময় উদ্দেশ্য নয় এবং তা এর চেয়ে বেশি সময় হওয়াকে তা নিষেধ করে না।

টিকাঃ
[১] সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৩৫০।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন-ক্ষণ নির্ধারিত করে দেননি

📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন-ক্ষণ নির্ধারিত করে দেননি


জনসাধারণের মধ্যে অনেকে যা বলে যে—রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মাটির নিচে তার সমাধি থাকবে না, তার কোন উৎস নেই। নির্ভরযোগ্য কোন হাদিস গ্রন্থেও তা উল্লেখ নেই। এবং আমরা কোন বিস্তারিত গ্রন্থ কিংবা সংক্ষিপ্ত হাদিসের কিতাবে এর বিবরণ শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটিও প্রমাণিত নয় যে, তিনি কিয়ামতের দিন-ক্ষণকে নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারণ করে বেঁধে দিয়েছেন। তবে এর কিছু শর্ত-বিধি, নিদর্শন-আলামত বর্ণনা করেছেন।

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 হিজাযের যমীন থেকে আগুন বের হবে, বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেয়ার সংবাদ

📄 হিজাযের যমীন থেকে আগুন বের হবে, বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেয়ার সংবাদ


أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارُ مِنْ أَرْضِ الحِجَازِ تُضِيءُ أَعْنَاقَ الإِبِلِ بِبُصْرَى.
আবু হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, যে, রাসূল সাল্লালাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ হিজাযের যমীন থেকে এমন আগুন বের হবে, যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দিবে।

টিকাঃ
[১] ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। সহিহুল বুখারি, ১৩/৭১১৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00