📄 ইমাম আশ‘আরী কর্তৃক ইমাম আহমাদ এর আকীদাহ ধারণ করার স্পষ্ট ঘোষণা
তাহলে তাকে বলা হবে, আমরা যে কথা বলি এবং আমরা যে দীন অনুসরণ করি তা হলো আমরা ধারণ করি যা আমাদের প্রভুর বাণী, নবীর সুন্নত, আর যা সাহাবী, তাবে‘য়ী ও হাদীসের ইমামদের থেকে বর্ণিত হয়ে এসেছে, আমরা তা শক্তভাবে আঁকড়ে ধরি। আর যা ইমাম আহমদ ইবন হাম্বল (আল্লাহ তার চেহারা উজ্জ্বল করুন, মর্যাদা উন্নত করুন) বলেছেন আমরাও তাই বলি। তার কথার বিপরীত যাদের কথা হবে আমরা তাদের বিরোধিতা করি। কেননা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ইমাম, পরিপূর্ণ নেতা, যার মাধ্যমে আল্লাহ সত্যকে প্রস্ফুটিত করেছেন এবং ভ্রষ্টতাকে তুলে দিয়েছেন, মানহাজ তথা পথ-পন্থাকে প্রকাশ করে দিয়েছেন। তাঁর মাধ্যমে বিদ‘আতীদের বিদ‘আত, বক্রপথ অবলম্বনকারীদের বক্রতা, সংশয়ীদের সংশয় উপড়ে ফেলেছেন। তাই আল্লাহর রহমত সেই অগ্র নেতা মহা সম্মানিত, মহান ব্যক্তি, বড় সমঝদার ব্যক্তির ওপর আপতিত হোক。
মোটকথা, আমরা স্বীকার করি আল্লাহকে, তাঁর ফিরিশতাদেরকে, তার কিতাবসমূহকে, তাঁর রাসূলগণকে, আর তারা আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ভরযোগ্য সূত্রে যা বর্ণিত হয়েছে সেগুলোকে। তার কোনোটাই আমরা প্রত্যাখ্যান করি না। নিশ্চয় আল্লাহ এক, তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। তিনি অদ্বিতীয়, অমুখাপেক্ষী। গ্রহণ করেননি স্ত্রী ও সন্তান। নিশ্চয় মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। তাকে তিনি হিদায়াত ও দীন সহ প্রেরণ করেছেন সকল দীনের ওপর বিজয়ী করার জন্য। নিশ্চয় জান্নাত ও জাহান্নাম সত্য। কিয়ামত ঘটবে, কবরস্থকে আল্লাহ পুনরুত্থিত করবেন。
নিশ্চয় আল্লাহ তাঁর ‘আরশের উপরে সমুন্নত হয়ে আছেন। যেমনটি তিনি বলেন, الرَّحْنُ عَلَى الْعَرْشِ أَسْتَوَى “রহমান ‘আরশের উপর উঠেছেন।” [সূরা ত্বা-হা: ০৫] তাঁর রয়েছে চেহারা, যেমন তিনি বলেন, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ والإكرام "আর অবিনশ্বর শুধু আপনার রবের (সত্তাসহ) চেহারা, যিনি মহিমাময়, মহানুভব।" [সূরা আর-রহমান: ২৭] তাঁর রয়েছে ধরণ অজানা দুটি হাত। যেমনটি তিনি বলেছেন, بَلْ يَدَاهُ مَبْسُوطَنَانِ يُنفِقُ كَيْفَ يَشَاءُ "বরং আল্লাহর উভয় হাতই প্রসারিত; যেভাবে ইচ্ছা তিনি দান করেন।" [সূরা আল-মায়েদাহ: ৬৪] আর তাঁর রয়েছে দুটি চোখ, যেগুলোর ধরণ অজানা। যেমন তিনি বলেন, تجْرِي بِأَعْيُنِنَا "সে জাহাজ চলত আমাদের চোখের সামনে।" [সূরা আল-ক্বামার: ১৪] আর আমরা আরও স্বীকার করি যে, ‘যে ধারণা করবে যে, আল্লাহর নাম তিনি ভিন্ন অন্য কিছু, সে তো পথভ্রষ্ট।” আর তিনি [আশ‘আরী] ফিরাকের বর্ণনায় যা বলেছেন, (মাকালাতুল ইসলামিয়্যীন গ্রন্থে) সেটার মতো এখানেও উল্লেখ করেন। তারপর বলেন, নিশ্চয় ইসলাম ঈমান থেকে প্রশস্ত। কাজেই প্রত্যেক ইসলাম ঈমান নয়। (১০৭) আর আমরা দীন হিসাবে বিশ্বাস করি যে, নিশ্চয় আল্লাহ কলবসমূহকে উলটপালট করেন, যা মহান আল্লাহর আঙ্গুলসমূহের দু’ আঙুলের মাঝে রয়েছে。
আরও বিশ্বাস করি যে, নিশ্চয় মহান আল্লাহ, তিনি এক আঙ্গুলের উপর আসমানকে রাখবেন আর যমীনসমূহকে অপর আঙ্গুলের উপর রাখবেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ বর্ণনায় এসেছে。
শেষে [আশ‘আরী] বলেন, নিশ্চয় ঈমান হচ্ছে কথা ও কাজের নাম। তা বাড়ে ও কমে। আর নির্ভরযোগ্য সূত্রে ন্যায়পরায়ণ থেকে ন্যায়পরায়ণের মাধ্যম হয়ে সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে শেষ হওয়া সকল বিশুদ্ধ হাদীস ও আছারসমূহ আমরা মেনে নিই。
শেষে বলেন, আর আমরা হাদীস বর্ণনাকারীদের দ্বারা সুসাব্যস্ত করা যাবতীয় বর্ণনাসমূহকে সত্য বলে মেনে নিই, যাতে আল্লাহ কর্তৃক দুনিয়ার আসমানে নেমে আসাকে সাব্যস্ত করা হয়েছে। আর মহান রব বলতে থাকেন, ‘কোনো যাঞ্চাকারী আছে কী? কোনো ক্ষমাপ্রার্থী আছে কী?’ অনুরূপ যাবতীয় বিষয় যা তারা বর্ণনা দ্বারা নিয়ে এসেছেন এবং সাব্যস্ত করেছেন, যা বক্রপথ অবলম্বনকারী ও ভ্রষ্টপথের অনুসারীদের পদ্ধতির বিপরীত。
আর আমাদের নিজেদের মাঝে মতানৈক্য হলে আমাদের রবের কিতাব কুরআন, আমাদের নবীর সুন্নাহ, মুসলিমদের ইজমা‘, আর যা এর মত রয়েছে সেগুলোর দিকে প্রত্যাবর্তন করি। দীনের মধ্যে কোনো বিদ‘আতের প্রচলন করি না, যা করার জন্য তিনি আমাদের অনুমতি দেননি। আর আমরা যা জানি না তা আল্লাহর ব্যাপারে বলি না।
আর আমরা বলি যে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ (হাশরের মাঠে) আসবেন। যেমনটি তিনি বলেছেন, "وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ﴾ [الفجر: ২২] "এবং যখন আপনার রব আগমন করবেন আর সারিবদ্ধভাবে ফিরিশতাগণও (উপস্থিত হবে)।" [সূরা আল-ফাজর: ২২] আর আল্লাহ যেমন চান তেমনিভাবে তিনি তাঁর বান্দাদের নিকটবর্তী হন।
যেমনটি তিনি বলেছেন, "وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ [ق: ১৬] "আর আমরা তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।" [সূরা, ক্বাফ: ১৬] আরও যেমন বলেছেন, "ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى ﴾ [আন-নাজম: ৯,৮] "তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি, ফলে তাদের মধ্যে দু’ ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম।" [সূরা আন-নাজম: ৯-৮] অতঃপর তিনি বলেন, আমরা আমাদের যে কথা উল্লেখ করেছি, আর যা উল্লেখ করিনি, অবশিষ্ট রয়েছে, সে সবের একটি একটি করে দলীলসহ উল্লেখ করব। অতঃপর তিনি এ বিষয়ে আলোচনা করেন যে, আল্লাহকে দেখা যাবে, সেটার ওপর প্রমাণও পেশ করেছেন। তারপর তিনি এ বিষয়ে আলোচনা করেন যে, কুরআন সৃষ্ট নয়, সেটার ওপর দলীলও পেশ করেন। তারপর যে কেউ কুরআন নিয়ে কথা বলা থেকে বিরত থাকে এবং বলে আমি সেটাকে মাখলুক বা সৃষ্টও বলি না, অসৃষ্টও বলি না, সে ব্যক্তির বিষয়ে তিনি আলোচনা করেন এবং তার বক্তব্য খণ্ডন করেন।
টিকাঃ
৯৩৬. ইসলাম ও ঈমান বিষয়ক মাসআলা, আর এ দু’টি কি একটি অপরটির অন্তর্ভুক্ত হতে পারে? আবু জা‘ফর মুহাম্মাদ ইবন আলী আল-বাকের রাহিমাহুল্লাহ বলেন, ‘এ হচ্ছে ইসলাম, তারপর তিনি একটি বড় বৃত্ত আঁকলেন। তারপর তিনি সে বড় বৃত্তের মাঝখানে ছোট্ট একটি বৃত্ত এঁকে বললেন, এ হচ্ছে ঈমান। বস্তুত ইসলাম ও ঈমান এ দু’টির মাঝে ব্যাপকতা ও বিশেষতার সম্পর্ক। বলা হয়ে থাকে, যখন এ দুটি একসাথ হয় তখনই তা ভিন্ন ভিন্ন অর্থ দিতে আরম্ভ করে, আর যখন আলাদা থাকে তখন একটি অপরটির সমার্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন কোথাও ইসলামের সাথে ঈমান ব্যবহৃত হয় তখন ঈমান বলতে বুঝাবে কেবল সেসব আমল যা অন্তরের সাথে সম্পৃক্ত হয় যেমন আল্লাহর ওপর ঈমান, ফিরিশিতাদের ওপর ঈমান, কিতাবের ওপর ঈমান, রাসূলগণের ওপর ঈমান, আখেরাতের ওপর ঈমান, শেষ দিবসের ওপর ঈমান, তাক্বদীরের ওপর ঈমান। আর তখন ইসলাম বলতে বুঝাবে প্রকাশ্য আমলসমূহ, কালেমা তাইয়্যেবার শাহাদাত, কালেমায়ে রিসালাতের শাহাদাত, সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি। এ বিস্তারিত অবস্থানটিই আমরা হাদীসে জিবরীল নামে খ্যাত রাসূলের মুখ নিঃসৃত বাণীতে পার্থক্য হিসেবে দেখতে পাই। যখন জিবরীল ‘আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম, ঈমান ও ইহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন। হাদীসটি দেখুন, বুখারী, আল-জামে‘উস সহীহ, হাদীস নং (১/১১৪), নং ৫০; মুসলিম, আস-সহীহ, হাদীস নং ৮। ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, ‘নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জিবরীলের হাদীসে ইসলাম কাকে বলা হবে, ঈমান কাকে বলা হবে আর ইহসান কাকে বলা হবে এগুলোর মধ্যে পার্থক্য করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দীনের তিনটি স্তর নির্ধারণ করেছেন, সর্বোচ্চ স্তর ইহসান, মধ্যম স্তর ঈমান, আর তার পরে হচ্ছে ইসলাম। সুতরাং প্রত্যেক মুহসিন অবশ্যই মুমিন, আর প্রত্যেক মুমিন অবশ্যই মুসলিম, কিন্তু প্রত্যেক মুমিন ব্যক্তি মুহসিন নয়, অনুরূপ প্রত্যেক মুসলিম ব্যক্তি মুমিন নাও হতে পারে। তবে এ পার্থক্য দ্বারা এটা আবশ্যক হয় না যে, তার একটি অপরটি থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাবে。
তারপর ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ইহসান স্বয়ং ব্যাপক বিষয়ের সাথে সম্পৃক্ত হলেও ব্যক্তিদের দিক থেকে ঈমানের চেয়ে বিশেষায়িত। অনুরূপ ঈমান স্বয়ং ব্যাপক বিষয়ের সাথে সম্পৃক্ত হলেও ব্যক্তিদের দিক থেকে ইসলামের চেয়ে বিশেষায়িত। সুতরাং ইহসানের অভ্যন্তরে ঈমান প্রবেশ করবে, আর ঈমানের অভ্যন্তরে ইসলাম প্রবেশ করবে। কিন্তু মুহসিনগণ মুমিনগণের তুলনায় বিশেষায়িত, আর মুমিনগণ মুসলিমগণের তুলনায় বিশেষায়িত। দেখুন, ঈমান, পৃ. ১-৭; ২৪৩, ৩০২, ৩৫০।
এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য দেখুন, শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ, আল-ঈমান, পৃ. ১-১০, ১৫৩-১৬৩, ২৪৬ ও তৎপরবর্তী, ইবন আবিল ইযা, শারহুত ত্বাহাওয়িয়্যাহ (২/৪৮৮-৪৯৪)।
৯৩৭. ‘প্রতিটি ইসলাম ঈমান নয়’ এ কথাটির অর্থ ইসলাম বিভিন্ন কারণে কোনো মানুষের জন্য ব্যবহার করা যায়, যা ঈমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন এক প্রকার ইসলাম হচ্ছে তা যার ওপর সাওয়াব হয়, যার কারণে কুফরী ও নিফাক্বী থেকে বের হয়ে যায়, যেমন বেদুঈনদের ব্যাপারে আল্লাহ বলেন, “বেদুঈনরা বলে, ‘আমরা ঈমান আনলাম’। বলুন, ‘তোমরা ঈমান আননি, বরং তোমরা বল, ‘আমরা আত্মসমর্পণ করেছি’, কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য কর তবে তিনি তোমাদের আমলসমূহের সাওয়াব সামান্য পরিমাণও লাঘব করবেন না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’।” [সূরা আল-হুজুরাত: ১৪] আরেক প্রকার ইসলাম আছে যাতে কেউ মৃত্যু থেকে বেঁচে যায়, যেমন মুনাফিকদের ইসলামের পরিচয়। দেখুন, ইবন তাইমিয়্যাহ, আল-ঈমান, পৃ. ৩৩২, ৩৪২, ৩৯৭।
৯৩৮. ইমাম আশ‘আরী রাহিমাহুল্লাহ এখানে আল্লাহ কর্তৃক বান্দার নৈকট্য লাভের বিষয়টিকে ব্যাপক হিসেবে নিয়েছেন। বিশুদ্ধ কথা হচ্ছে, আল্লাহ তা‘আলার নৈকট্য বিশেষ গুণ। সেটা ‘সাথে থাকা’র মত ব্যাপক গুণ নয়। এ মাসআলাটি ইতোপূর্বে বর্ণিত হয়েছে।
৯৩৯. আমরা পূর্বে এ আয়াতের আলোচনায় জানিয়েছি যে, প্রাধান্যপ্রাপ্ত মতে এখানে ‘ফিরিশতাদের’ বুঝানো হয়েছে। এখানে আল্লাহকে বুঝানো হয়নি। এ বিষয়ে আরও দেখুন, ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (৬/৩০)।
৯৪০. সম্ভবত ইমাম আশ‘আরী রাহিমাহুল্লাহ এখানে ‘দুনুও’ বা নিকটে হওয়া দ্বারা আল্লাহ কর্তৃক তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া বুঝেছেন, যা ইবন আব্বাস রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা ও মুকাতিল ইবন সুলাইমান থেকে একটি বর্ণনায় এসেছে। দেখুন, ইবন জারীর আত-তাবারী, জামেউল বায়ান ‘আন তা’ওয়ীলে আয়িল কুরআন (২২/৫০২); ইবনুল জাওযী, যাদুল মাসীর (৮/৬৫-৬৬); কুরতুবী, আল-জামে‘ লি আহকামিল কুরআন (১৭/৮৯); সুয়ূত্বী, আদ-দুররুল মানসূর (৭/৬৪৫)।
কিন্তু এ আয়াতের তাফসীরে বিশুদ্ধ মত হচ্ছে, এখানে জিবরীল ‘আলাইহিস সালাম কর্তৃক মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়াকে বুঝানো হয়েছে। আর এটিই অধিকাংশ সাহাবী, তাবে‘য়ী যেমন কাতাদাহ, হাসান আল-বসরী, রবী ইবন আনাস প্রমুখের মত। ইবন আতিয়্যাহ আল- আন্দালুসী বলেন, এটিই অধিকাংশের মত। দেখুন, আল-মুহাররার আল-ওয়াজীয় (১৪/৮৯-৯০)। ইবন কাসীর বলেন, ‘এখানে নিকটে হওয়া দ্বারা জিবরীলকে বুঝানো হয়েছে। যেমনটি বুখারী ও মুসলিমে সাব্যস্ত হয়েছে। [বুখারী, আল-জামে‘উস সহীহ, হাদীস নং ৩২৩৫, ৪৮৫৬; মুসলিম, আস- সহীহ, হাদীস নং ১৭৪, ১৭৭] আর তা উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা, ইবন মাসউদ রাদ্বিয়াল্লাহু ‘আনহু, থেকে বর্ণিত। তাছাড়া তা সহীহ মুসলিমে আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। [মুসলিম, আস-সহীহ, হাদীস নং ১৭৫] আর সাহাবায়ে কিরামের মধ্য থেকে এ আয়াতকে এ হাদীস দ্বারা তাফসীর করার ব্যাপারে কোনো বিরোধিতা পাওয়া যায়নি, তাই সেটাই প্রাধান্য পাবে।’ ইবন কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম (৫/৮)।
অন্যত্র ইবন কাসীর বলেন, মুফাসসিরগণের মতামত থেকে বিশুদ্ধটি হচ্ছে, বরং অকাট্যভাবে এটাই বলা হবে যে, এ আয়াতে যাকে নিকটে আসা বুঝানো হয়েছে তিনি জিবরীল ‘আলাইহিস সালাম। যেমনটি বুখারী ও মুসলিম তাদের সহীহ গ্রন্থে আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে প্রশ্ন করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এ হচ্ছে জিবরীল।’ সুতরাং এ হাদীস সকল বাদানুবাদের পথ বন্ধ করে দিয়েছে, আর সংশয় দূর করে দিয়েছে।’ ইবন কাসীর, আল-ফুসূল ফী সীরাতির রাসূল, পৃ. ২৬১। আর এখানে ইবন কাসীর রাহিমাহুল্লাহ যে হাদীসটি বর্ণনা করেছেন ‘তা ইমাম মুসলিমের বর্ণিত শব্দ। দেখুন, মুসলিম, আস-সহীহ, হাদীস নং ১৭৭। এজন্য আমাদের উস্তাদগণের উস্তাদ শাইখ মুহাম্মাদ আল-আমীন আশ-শানক্কীত্বী বলেন, ‘তিনি হচ্ছেন জিবরীল এটাই তাহকীকী কথা, মহান আল্লাহ নন।’ দেখুন, আশ-শানকীত্বী, আদ্বওয়াউল বায়ান (৩/১০)।
এখানে একটি বিষয়ে সাবধান করা দরকার, তা হচ্ছে, সূরা আন-নাজম এর এ আয়াতে বর্ণিত ‘দুনুও’ ও ‘তাদাল্লী’ বা ‘নিকটে আসা ও কাছে আসা’ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসরা ও মি‘রাজের রাত্রির ব্যাপারে বর্ণিত ‘দুনুও’ ও ‘তাদাল্লী’ এক নয়। কারণ সূরা আন- নাজম এর আয়াতে জিবরীল কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসা ও কাছে থাকা বুঝানো হয়েছে, যেমনটি আয়েশা ও ইবন মাসউদ রাদ্বিয়াল্লাহুম ‘আনহা বলেছেন, আর আয়াতের পূর্বাপর বিশ্লেষণ তার ওপরই প্রমাণবহ। কারণ আল্লাহ বলেন, “তাকে শিক্ষা দান করেছেন প্রচণ্ড শক্তিশালী।” [সূরা আন-নাজম: ০৫] এটা অবশ্যই জিবরীল, এ ব্যাপারে কারো দ্বিমত নেই, তারপর বলা হয়েছে “সৌন্দর্যপূর্ণ সত্তা। অতঃপর তিনি স্থির হয়েছিলেন, আর তিনি ছিলেন ঊর্ধ্বদিগন্তে, তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি।” [সূরা আন-নাজম: ৬-৮] এটাও জিবরীলই হবেন; যাতে করে সর্বনামগুলো এক দিকে প্রর্ত্যাবর্তন করানো যায়। আর তা হচ্ছে শক্তিশালী শিক্ষক, যিনি অত্যন্ত সুন্দর জিবরীল ‘আলাইহিস সালাম।
কিন্তু ইসরা ও মি‘রাজের হাদীসে আসা ‘দুনুও’ ও ‘তাদাল্লী’ বা নিকটে আসা ও কাছে হওয়ার বিষয়টিতে এটাই সুস্পষ্ট যে, সেখানে মহান রাব্বুল আলামীন কর্তৃক মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসা বুঝানো হয়েছে। সূরা আন-নাজমে মোটেই সেটার দিকে ইঙ্গিত করা হয়নি।’ দেখুন, ইবনুল কাইয়্যেম, যাদুল মা‘আদ (৩/৩৮)।
📄 আল্লাহ কর্তৃক তাঁর আরশের উপর উঠার ব্যাপারে আশ‘আরীর অভিমত
অতঃপর তিনি [আশ‘আরী] বলেন, “অধ্যায়: ‘আরশের উপর উঠার বর্ণনা।” তিনি বলেন, যদি কেউ বলে: ইসতিওয়া (استواء) এর ব্যাপারে তোমাদের কী বক্তব্য? তাকে বলা হবে: আমরা বলি: নিশ্চয় আল্লাহ ‘আরশের উপর সমুন্নত হয়ে আছেন; যেমন আল্লাহ বলেন: [طه: 5] ﴿ الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى ﴾ “রহমান ‘আরশের উপর উঠেছেন।” [সূরা ত্বা-হা: ০৫]
আল্লাহ তা‘আলা আরও বলেন, ﴿ إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ ﴾ [فاطر: ١٠]: “তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ উঠে যায় এবং সৎকাজ, তিনি তা উপরে তুলেন।” [সূরা আল-ফাতির: ১০]
আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন, ﴿ بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ ﴾ [النساء: ١٥٨]: “বরং আল্লাহ তাকে তাঁর নিকট উপরে তুলে নিয়েছেন।” [সূরা আন-নিসা: ১৫৮]
আল্লাহ আরও বলেন, ﴿ يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ ﴾ [السجدة: 5]: “তিনি আসমান থেকে যমীন পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন, তারপর তা তাঁর সমীপে উঠে যায়।” [সূরা আস-সাজদাহ: ০৫]
আর আল্লাহ তা‘আলা ফির‘আউনের কাহিনী বর্ণনায়(১৪১) বলেন, ﴿ يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَّعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ أَسْبَابَ السَّمَوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا ﴾ [গাফির: ৩৬, ৩৭] হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি অবলম্বন পাই, আসমানে আরোহণের অবলম্বন, যেন দেখতে পাই মূসার ইলাহকে; আর নিশ্চয় আমি তাকে মিথ্যাবাদী মনে করি।” [সূরা গাফির: ৩৬, ৩৭] তিনি মূসাকে মিথ্যাবাদী বললেন তার (মূসার) এ কথায়: যে নিশ্চয় আল্লাহ আসমানের উপরে。
অন্যত্র আল্লাহ বলেন, ﴿أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ﴾ [আল-মুলক: ১৬] “তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ যমীনকে ধ্বসিয়ে দিবেন।” [সূরা আল-মুলক: ১৬] সুতরাং সকল আসমানের উপরে রয়েছে ‘আরশ। আর যেহেতু ‘আরশ আসমানসমূহের উপরে, তাই তিনি বলেন, “যিনি আসমানে আছেন তাঁর থেকে কী তোমরা নিরাপদ হয়ে গেছে?” কেননা তিনি সে ‘আরশের উপরে রয়েছেন যা আসমানসমূহের উপরে। আর প্রত্যেক যা উপরে তাই আসমান। তাই ‘আরশ সকল আসমানসমূহ থেকে উঁচুতে বা ঊর্ধ্বে। আর যখন তিনি বললেন: “যিনি আসমানে আছেন...” তখন তিনি সকল আসমান বুঝাননি, বরং শুধু তিনি ‘আরশকে বুঝিয়েছেন যেটা সকল আসমানের উঁচুতে। তুমি কি দেখ না যে, তিনি উল্লেখ করেছেন: “সকল আসমান” যেমন তিনি বলেন, ﴾وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا﴿ “আর সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোকরূপে।” [সূরা আন-নূহ: ১৬] এখানে তিনি বুঝাননি যে, চাঁদ সকল আসমানকে পূর্ণ করে আছে, আর তা সকল আসমানে আছে।
আর আমরা সকল মুসলিমকে দেখি দো‘আয় আসমানের দিকে হাত উঠায়; কেননা তিনি আসমানের উপরে ‘আরশে আছেন। যদি আল্লাহ ‘আরশের উপর না হতেন তবে তারা তাদের হাত ‘আরশের দিকে উঠাতো না; যেমনটি তারা যখন দো‘আ করে তখন যমীনের দিকে নামায় না।
[আবুল হাসান আল-আশ‘আরী কর্তৃক ইস্তেওয়া অর্থ ইসতীলা করার খণ্ডন]
অতঃপর তিনি [আশ‘আরী] বলেন, পরিচ্ছেদ:
মু‘তাযিলা, জাহমিয়্যাহ, হারুরিয়্যাহ সম্প্রদায় বলে থাকে যে, আল্লাহর বাণী: الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى “রহমান ‘আরশের উপর উঠেছেন।” [সূরা ত্বা-হা: ০৫] এর অর্থ আধিপত্য বিস্তার করেছেন, জবরদখল করেছেন, কর্তৃত্ব লাভ করেছেন। তারা আরও বলে যে, নিশ্চয় আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ তাঁর ‘আরশের উপরে এটা তারা অস্বীকার করে। আবার তারা ‘ইস্তিওয়া’কে কুদরত বা ক্ষমতা অর্থে নেয়। তারা যা বলে তাই যদি হতো তাহলে ‘আরশ আর সপ্তম যমীনের মধ্যে কোনো পার্থক্য থাকত না। কেননা আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। যমীনের উপরে, বাথরুমের উপরে, জগতের সবকিছুর ওপরই তিনি ক্ষমতাবান। তাই যদি আল্লাহর ‘আরশের উপরে মুস্তাওয়ী (j) হওয়ার বিষয়টি ক্ষমতাবান অর্থে হতো অথচ তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, তাহলে অবশ্যই তিনি ‘আরশের উপরে, যমীনের উপরে, আসমানের উপরে, বাথরুমের উপরে, ময়লার উপরে (j) ক্ষমতাবান বলতে হয়; কেননা তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান, সবকিছুর ওপর কর্তৃত্বকারী। আর যখন তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান বলবেন, আর কোনো মুসলিমের মতেই জায়েয না এটা বলা যে, আল্লাহ ময়লার ওপর, পায়খানার ওপর (j) মুস্তাওয়ী বা কর্তত্বকারী। তাহলে বুঝা গেল যে, এভাবে ‘আরশের উপরে ‘ইস্তিওয়া’ এর অর্থ استيلاء (ইসতীলা) করা কোনোভাবেই জায়েয হয় না; কেননা তা সবকিছুকেই শামিল করে। বরং আবশ্যক হলো استواء ‘ইস্তিওয়া’ এর এমন অর্থ করা যা ‘আরশের সাথে সুনির্দিষ্ট হবে; অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত হবে না। এরপর তিনি এর ওপর কুরআন, হাদীস, ইজমা‘ ও আক্কল থেকে বিভিন্ন দলিল-প্রমাণ উস্থাপন করেন।
টিকাঃ
৯৪১. এখানে আল্লাহর বাণী উল্লেখ করার আগে অন্যের ‘কাহিনী বর্ণনা’ এ শব্দটি ইমাম আশ‘আরী বর্ণনা করেছেন। এ বিষয়টি কারও কারও কাছে সমস্যাগ্রস্ত মনে হতে পারে। কারণ পরবর্তী আশ‘আরী ও মাতুরিদিয়্যাহ সম্প্রদায়ের লোকেরা সাধারণত আল্লাহর কুরআনকে সরাসরি আল্লাহর বাণী বলার চেয়ে আল্লাহর বাণীর বর্ণনা বলতে পছন্দ করেন। কারণ তারা মনে করে যে, আল্লাহর বাণী তো তাঁর অন্তরে, বাইরে যা বর্ণ ও ভাষায় এসেছে তা সে বাণীর কাহিনী রূপ। সে জন্য আল্লাহর বাণীকে কখনও আল্লাহর বাণীর কাহিনী বলা জায়েয হবে না। এ ব্যাপারে বিস্তারিত জানতে দেখুন, মাজমূ‘ ফাতাওয়া (৩/১৪৪, ১৭৫, ১৯৯), (১২/২৭২, ৩৭৫)।
কিন্তু ইমাম আশ‘আরী এখানে সে উদ্দেশ্যে বলেননি। কারণ ইমাম আশ‘আরী অন্য সব জায়গায় আল্লাহর বাণী বলেছেন, যা দ্বারা বুঝা যায় তিনি উক্ত বিদ‘আতী বক্তব্য দেননি। বরং তিনি কুরআনকে সরাসরি আল্লাহর বাণীই সাব্যস্ত করেন। এজন্য উত্তম অর্থে সেটাকে নিতে হবে, আর তা হচ্ছে তিনি বুঝাতে চেয়েছেন উক্ত বক্তব্যটি প্রথমে ফির‘আউন তার সহচর হামানকে বলেছিল, কিন্তু কীভাবে কোন ভাষায় ছিল সেটা আমরা জানি না, অতঃপর আল্লাহ আমাদেরকে উক্ত বক্তব্য বর্ণনা করেছেন আল্লাহর নিজস্ব শব্দে।
ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি বলে কুরআন হচ্ছে ‘কাহিনী বর্ণনা’ অর্থাৎ কুরআনকে মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বর্ণনা করেছেন, যেমন বলা হয়, ‘তিনি আল্লাহর পক্ষ থেকে প্রচার করেছেন’, ‘তিনি আল্লাহর পক্ষ থেকে আদায় করেছেন’, তাহলে সে অবশ্যই বিশুদ্ধ অর্থ উদ্দেশ্য নিয়েছে। দেখুন, মাজমু‘ ফাতাওয়া (১২/২৮০); বকর আবু যাইদ, মু‘জামুল মানাহিল লাফযিয়্যাহ, পৃ. ৪২৫ ও তার পরের বর্ণনা।
বস্তুত এভাবে বলার বিষয়টি যুগ যুগ ধরে আহলুস সুন্নাত ওয়াল জামা‘আতের ইমামগণের মাঝে প্রচলিত হয়ে এসেছে। বিষয়টির ব্যাপারে বিস্তারিত জানতে আরও দেখা যায়, আবুল কাসেম আত- তাইমী, আল-হুজ্জাহ ফী বায়ানিল মাহাজ্জাহ (১/৩৪৩), (২/১৭৭); আবুল কাসেম আল-বাগাওয়ী, তাফসীর মা‘আলিমুত তানযীল (১/৭৩); ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (১/১৭৪); জামে‘উ‘র রাসায়িল (১/২১৪), (২/১৩৬); মাজমূ‘ ফাতাওয়া (১০/৫০৭), (৩০/৩৬৭); যাহাবী, আল- ‘আরশ, পৃ. ১৯২-১৯৩; আদ-দুরারুস সানিয়্যাহ (১/১৯৯, ৪১৮), (৩/১২৩), (৯/২৬৬, ২৭০); আশ-শানকীত্বী, আদ্বওয়াউল বায়ান (৭/২৮২)।
বস্তুত আহলুস সুন্নাত ওয়াল জামা‘আতের আলেমগণ যখন ‘কাহিনী বর্ণনা’ বাক্য ব্যবহার করেন, আর যখন আশ‘আরী ও কুল্লাবিয়া সম্প্রদায় ব্যবহার করে উভয়ের উদ্দেশ্যের মধ্যে বিশাল পার্থক্য বিদ্যমান। দেখুন, মাজমু‘ ফাতাওয়া (৩/১৪৪, ১৭৫, ১৯৯), (১২/২৭২, ৩৭৫)।
৯৪২. এখন প্রশ্ন হতে পারে যে, চাঁদ কি সকল আসমানকে আলোকিত করে? এর জবাব হচ্ছে, (১) এখানে সকল আসমান বলা হলেও উদ্দেশ্য কেবল ঊর্ধ্বজগতের কিছু অংশ। এটাকে বলা হয় ‘যিকরুল কুল্ল ওয়া ইরাদাতুল জুয’ অর্থাৎ ব্যাপক উল্লেখ করে অংশবিশেষ উদ্দেশ্য নেয়া। (২) আরবী ভাষায় ‘ফী’ শব্দটি ছাড়া কোনো কিছুর পূর্ণ অংশ বুঝানো আবশাক করে না। কিছু বুঝাতেও ‘ফী’ ব্যবহার করা যায়।
৯৪৩. এটি হচ্ছে ফিতুরী দলীল। মানবীয় মনের স্বভাবজাত প্রমাণ। যার মাধ্যমে বান্দা তার উপাস্য মা‘বুদ আল্লাহকে সবকিছুর উপরে বিশ্বাস করে। এ ব্যাপারে একটি বিখ্যাত ঘটনা রয়েছে, তা হচ্ছে একবার আশ‘আরী আলেম আবুল মা‘আলী আল-জুওয়াইনী মিম্বরের উপর উঠে বললেন, “আল্লাহ ছিলেন তখন ‘আরশও ছিল না।” তখন আবু জা‘ফর আল-হামাদানী বলেন, ওহে উস্তায, আমাদেরকে ‘আরশের বর্ণনা ছেড়ে দিন, অর্থাৎ এটি তো কেবল কুরআন-সুন্নাহ’য় এসেছে, আমাদেরকে সে অত্যাবশ্যক বিষয়টির ব্যাপারে জানান যা আমরা আমাদের অন্তরে পাই, কারণ যখনই কোনো আল্লাহওয়ালা ব্যক্তি বলে, ‘হে আল্লাহ’, তখনই তার হৃদয়ে এমন অত্যাবশ্যকতা পায়, যা তার মনকে উপরের দিকে নিবদ্ধ করতে বাধ্য করে, সেটা ডানেও যায় না, বামেও যায় না। তাহলে কীভাবে এ অত্যাবশ্যকতাকে আমাদের হৃদয় থেকে প্রতিরোধ করব? তিনি বলেন, তখন আবুল মা‘আলী তার মাথায় আঘাত করে বলতে আরম্ভ করলেন, হামাদানী আমাকে হয়রান করে দিলো, হামাদানী আমাকে হয়রান করে দিলো, আর তিনি মিম্বর থেকে অবতরণ করলেন।’ দেখুন, ইবন তাইমিয়্যাহ, মাজমূ‘ ফাতাওয়া (৪/৪৪, ৬১); ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (২/৪৪৬, ৪৬৮)। ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, ‘মুমিনদের যে কেউ নিজের সত্তায় একবার পরীক্ষা করে দেখবে, সে নিজের সত্তায় সুদৃঢ়ভাবে অত্যাবশ্যক জ্ঞান হিসেবে তার অন্তরে পাবে যে, যখনই সে তার অন্তর দিয়ে আল্লাহর ইবাদতে, তাকে আহ্বান করার ক্ষেত্রে, তাঁর দিকে নিজেকে নিবদ্ধ করার ব্যাপারে সত্য হবে, তখনই তাকে কোনো একটি দিকে সেটার উদ্দেশ্য করা জরুরী হয়ে পড়বে। অতঃপর যদি সে তার ফিত্বরাতের ওপর থাকে যার ওপর তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা যদি সেটার সাথে সে রাসূলরা যা নিয়ে এসেছেন তার ওপর ঈমানদার হয় তিনি অবশ্যই উপরের দিকে নিজেকে সর্বদা নিবদ্ধ করবে, কিন্তু যদি তার ফিত্বরাত বা স্বভাবজাত বিশ্বাসের পরিবর্তন এসে থাকে তবে সে সকল দিকেই নিবদ্ধ করবে এবং সকল অস্তিত্বশীল বস্তুর দিকই উদ্দেশ্য করবে।’ দেখুন, ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (২/৪৬৮)।
ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ আরও বলেন, মহান আল্লাহ তিনি সকল সৃষ্টিকুলের উপর হওয়া, তাদের থেকে পৃথক হওয়ার বিষয়টি, অত্যাবশ্যক ফিতরাতের মাধ্যমে জানা যায়, যাতে সকল বনী আদম সমানভাবে অংশীদার। যে যত বেশি আল্লাহকে চিনবে, যত বেশি তাঁর ইবাদত করবে, যত বেশি তাঁর কাছে যাচঞা করবে, যার হৃদয়ে যত বেশি তাঁকে স্মরণ করবে, তার কাছে এ অত্যাবশ্যকতা তত বেশি শক্তিশালী ও পরিপূর্ণভাবে ধরা পড়বে। কারণ ফিতরাত বা স্বভাবজাত জ্ঞান, অবতীর্ণ করা ফিতরাতকে পূর্ণতা দেয়। কারণ স্বভাবজাত জ্ঞানে যে কোনো জিনিস মুজমাল বা সংক্ষিপ্তভাবে জানতে পারে, শরী‘আত সেটাকে বিস্তারিত বর্ণনা করে, প্রকাশ করে ও এমন কিছুর সাক্ষ্য দেয় যা ফিতরাত একাকী বুঝতে পারে না। মাজমূ‘ ফাতাওয়া (৪/৪৪); আরও দেখুন, জামে‘উল মাসায়িল (৪/৭৯-৮৫)।
৯৪৪. অর্থাৎ এটিই প্রমাণ করে যে, তিনি উপরে আছেন, যত উপরে একজন মানুষ জানতে পারে তারও উপরে। তিনি আসমানসমূহের উপরে, ‘আরশের উপরে।
৯৪৫. এসব যে জাহমিয়্যাহ, মু‘তাযিলা ও হারুরিয়্যাদের বক্তব্য তার প্রমাণ হিসেবে দেখুন, কাযী আব্দুল জাব্বার আল-মু‘তাযিলীর, শারহুল উসূলিল খামসাহ, পৃ. ২২৬; তাছাড়া আরও যারা এ বক্তব্যকে জাহমিয়্যাহ, মু‘তাযিলাদের দিকে সম্পৃক্ত করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আশ‘আরী তার মাক্কালাতুল ইসলামিয়্যীন গ্রন্থে, পৃ. ১৫৭, ২১১; আরও দেখুন, আব্দুল কাহের আল-বাগদাদীর উসূলুদ্দীন, পৃ. ১১২।
৯৪৬. এখানে সম্ভবত আরেক দলের কথা আলোচনা করা হচ্ছে, যারা ‘আরশের উপর আল্লাহর ‘ইস্তেওয়া’ করাকে কুদরত বা ক্ষমতার অর্থে নেয়। তখন সেটি আর আল্লাহর কর্মগত গুণ থাকে না। তখন সেটি সত্তাগত গুণ হয়ে যায়। বস্তুতই যারা আল্লাহর কর্মগত গুণ সাব্যস্ত করে না তারা এ পদ্ধতি অবলম্বন করে থাকে, তারা সকল প্রকার কর্মগত গুণকে হয় কুদরত ও ইচ্ছার দিকে নিয়ে যায়, নতুবা সেগুলোকে ‘তাকওয়ীন’ নামক তথাকথিত সৃষ্টি কর্মের দিকে নিয়ে যায়। ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, একদল লোক ‘ইস্তেওয়া’কে সত্তাগত গুণ হিসেবে বর্ণনা করে, অপর দল সেটাকে কর্মগত গুণ হিসেবে বলে। তারপর তিনি বলেন, যারা বলে এটি সত্তাগত গুণ তারা আয়াতের অর্থ করতে গিয়ে তা’ওয়ীল করে বলে, ‘তিনি ‘আরশের উপর ক্ষমতাবান হলেন’। তারপর তিনি এ মতটিকে কয়েক দিক থেকে দুর্বল সাব্যস্ত করলেন:
১- আল্লাহ বলেন, ثُمَّ اسْتَرَى عَلَى الْعَرْشِ [الأعراف: ৫ “তারপর তিনি ‘আরশের উপর...”। [সূরা আ‘রাফ: ৫৪] এখানে আল্লাহ তা‘আলা সে কাজটিকে ‘তারপর’ বলে জানিয়েছেন। যদি ক্ষমতা অর্থ করা হয় তবে কি তিনি আল্লাহ তা‘আলা আগে ‘আরশের উপর ক্ষমতাবান ছিলেন না?
২- এখানে একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার ওপর ‘আতফ’ তথা নির্ভর করে বর্ণনা করা হয়েছে। প্রথম ক্রিয়াটি ‘খালাকা’ তারপরেরটি ‘ইস্তেওয়া’। অর্থাৎ সৃষ্টি করেছেন তারপর ইস্তেওয়া বা উপরে উঠেছেন। এখন যদি পরেরটি ‘কুদরত’ অর্থ করা হয়, তখন আর ক্রিয়ার উপর ক্রিয়ার ‘আত্বফ’ হয় না, ক্রিয়ার ওপর বিশেষ্যকে ‘আতফ’ করতে হয় যা আরবী ব্যাকরণের দিক থেকে দৃষ্টিকটু।
৩- তারা যা বলে অর্থাৎ ‘ক্ষমতাবান হওয়া’ অর্থ করা হলে ‘আরশ ও অন্য কিছুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কারণ আল্লাহ তা‘আলা তো সবকিছুর উপরই ক্ষমতাবান। এখন যদি বলা হয়, ‘আরশ উল্লেখ করার কারণ হচ্ছে, ‘আরশ সবচেয়ে বড় সৃষ্টি, তাই সেটাকে আলাদা করে বর্ণনা করা হয়েছে, (বলা হবে যে,) বড় সৃষ্টি হওয়ার কারণেই সেটা বিশেষায়িত হয়ে যায় না, কারণ আল্লাহ তা‘আলা বলেন, “মহা ‘আরশের রব্ব”। [সূরা আত-তাওবাহ: ১২৯] এখানেও ‘আরশের রবকে উল্লেখ করা হয়েছে, আর রব্ব হওয়া ব্যাপক বিষয়কে শামিল করে, তাই এটা বলা বৈধ হয় যে, তিনি আসমানসমূহের রব্ব, যমীনসমূহের রব্ব ও মহা ‘আরশের রব্ব। আরও বলা হয়, ‘রাব্বুল আলামীন’, আরও বলা হয়, ‘রাব্বি মূসা ওয়া হারুন’ (তাহলে বুঝা গেল যে, ইস্তিওয়া আলাল ‘আরশ এর অর্থ যদি ‘আরশের উপর ‘ক্ষমতাবান হওয়া’ বলা হয়, তাহলে সেটার বিশেষত্ব থাকে না, যেমনিভাবে রব্বুল ‘আরশ বলা হলেও সেটার বিশেষত্ব থাকে না)। অথচ ‘ইস্তেওয়া’ ক্রিয়াটি মুসলিমদের সর্বসম্মত মত অনুযায়ী ‘আরশের সাথে একান্তভাবে বিশেষায়িত। যদিও তিনি আসমান-যমীন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর ওপর আধিপত্য বিস্তারকারী ক্ষমতাধর সত্তা।
এখন যদি তাঁর ‘আরশের উপর ইস্তেওয়া’কে ‘আরশের ওপর ক্ষমতাবান’ এ অর্থ করা হয়, তাহলে এটা বলাও শুদ্ধ হবে যে, তিনি আসমান, যমীন ও এতদুভয়ের মাঝে যা আছে তার ওপরও ক্ষমতাধর। (তখন আর শুধু ‘আরশের উপর ‘ইস্তেওয়া’ এর বিশেষত্ব থাকে না)। এটি দিয়ে বেশ কিছু আলেম (‘ইস্তেওয়া’ অর্থ ‘ক্ষমতাবান হওয়া’ বিশুদ্ধ না হওয়ার) দলীল পেশ করেছেন, তাদের মধ্যে ইমাম আশ‘আরী একজন। দেখুন, মাজমূ‘ ফাতাওয়া (১৬/৩৯৫-৩৯৭)।
৯৪৭. ইমাম ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ এ বাতিল তা’ওয়ীলকে ৪২টি উপায়ে খণ্ডন করেন, যা যেকোনো মানুষের জন্য যথেষ্ট হতে পারে। দেখুন, মুখতাসারুস সাওয়া’য়িক (২/১৩৭-১৫২)।
📄 আবুল হাসান আল-আশ‘আরী কর্তৃক ইস্তেওয়া অর্থ ইসতীলা করার খণ্ডন
অতঃপর তিনি [আশ‘আরী] বলেন, পরিচ্ছেদ:
মু‘তাযিলা, জাহমিয়্যাহ, হারুরিয়্যাহ সম্প্রদায় বলে থাকে যে, আল্লাহর বাণী: الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى "রহমান ‘আরশের উপর উঠেছেন।” [সূরা ত্বা-হা: ০৫] এর অর্থ আধিপত্য বিস্তার করেছেন, জবরদখল করেছেন, কর্তৃত্ব লাভ করেছেন।(১৪৪) তারা আরও বলে যে, নিশ্চয় আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ তাঁর ‘আরশের উপরে এটা তারা অস্বীকার করে। আবার তারা ‘ইস্তিওয়া’কে কুদরত বা ক্ষমতা অর্থে নেয়।(১৪৫) তারা যা বলে তাই যদি হতো তাহলে ‘আরশ আর সপ্তম যমীনের মধ্যে কোনো পার্থক্য থাকত না। কেননা আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। যমীনের উপরে, বাথরুমের উপরে, জগতের সবকিছুর ওপরই তিনি ক্ষমতাবান। তাই যদি আল্লাহর ‘আরশের উপরে মুস্তাওয়ী (j) হওয়ার বিষয়টি ক্ষমতাবান অর্থে হতো অথচ তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, তাহলে অবশ্যই তিনি ‘আরশের উপরে, যমীনের উপরে, আসমানের উপরে, বাথরুমের উপরে, ময়লার উপরে (j) ক্ষমতাবান বলতে হয়; কেননা তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান, সবকিছুর ওপর কর্তৃত্বকারী। আর যখন তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান বলবেন, আর কোনো মুসলিমের মতেই জায়েয না এটা বলা যে, আল্লাহ ময়লার ওপর, পায়খানার ওপর (j) মুস্তাওয়ী বা কর্তত্বকারী। তাহলে বুঝা গেল যে, এভাবে ‘আরশের উপরে ‘ইস্তিওয়া’ এর অর্থ استيلاء (ইসতীলা) করা কোনোভাবেই জায়েয হয় না; কেননা তা সবকিছুকেই শামিল করে। বরং আবশ্যক হলো استواء ‘ইস্তিওয়া’ এর এমন অর্থ করা যা ‘আরশের সাথে সুনির্দিষ্ট হবে; অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত হবে না। এরপর তিনি এর ওপর কুরআন, হাদীস, ইজমা‘ ও আক্কল থেকে বিভিন্ন দলিল-প্রমাণ উস্থাপন করেন।
টিকাঃ
৯৪৪. অর্থাৎ এটিই প্রমাণ করে যে, তিনি উপরে আছেন, যত উপরে একজন মানুষ জানতে পারে তারও উপরে। তিনি আসমানসমূহের উপরে, ‘আরশের উপরে।
৯৪৫. এসব যে জাহমিয়্যাহ, মু‘তাযিলা ও হারুরিয়্যাদের বক্তব্য তার প্রমাণ হিসেবে দেখুন, কাযী আব্দুল জাব্বার আল-মু‘তাযিলীর, শারহুল উসূলিল খামসাহ, পৃ. ২২৬; তাছাড়া আরও যারা এ বক্তব্যকে জাহমিয়্যাহ, মু‘তাযিলাদের দিকে সম্পৃক্ত করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আশ‘আরী তার মাক্কালাতুল ইসলামিয়্যীন গ্রন্থে, পৃ. ১৫৭, ২১১; আরও দেখুন, আব্দুল কাহের আল-বাগদাদীর উসূলুদ্দীন, পৃ. ১১২।
৯৪৬. এখানে সম্ভবত আরেক দলের কথা আলোচনা করা হচ্ছে, যারা ‘আরশের উপর আল্লাহর ‘ইস্তেওয়া’ করাকে কুদরত বা ক্ষমতার অর্থে নেয়। তখন সেটি আর আল্লাহর কর্মগত গুণ থাকে না। তখন সেটি সত্তাগত গুণ হয়ে যায়। বস্তুতই যারা আল্লাহর কর্মগত গুণ সাব্যস্ত করে না তারা এ পদ্ধতি অবলম্বন করে থাকে, তারা সকল প্রকার কর্মগত গুণকে হয় কুদরত ও ইচ্ছার দিকে নিয়ে যায়, নতুবা সেগুলোকে ‘তাকওয়ীন’ নামক তথাকথিত সৃষ্টি কর্মের দিকে নিয়ে যায়। ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, একদল লোক ‘ইস্তেওয়া’কে সত্তাগত গুণ হিসেবে বর্ণনা করে, অপর দল সেটাকে কর্মগত গুণ হিসেবে বলে। তারপর তিনি বলেন, যারা বলে এটি সত্তাগত গুণ তারা আয়াতের অর্থ করতে গিয়ে তা’ওয়ীল করে বলে, ‘তিনি ‘আরশের উপর ক্ষমতাবান হলেন’। তারপর তিনি এ মতটিকে কয়েক দিক থেকে দুর্বল সাব্যস্ত করলেন:
১- আল্লাহ বলেন, ثُمَّ اسْتَرَى عَلَى الْعَرْشِ [الأعراف: ৫ “তারপর তিনি ‘আরশের উপর...”। [সূরা আ‘রাফ: ৫৪] এখানে আল্লাহ তা‘আলা সে কাজটিকে ‘তারপর’ বলে জানিয়েছেন। যদি ক্ষমতা অর্থ করা হয় তবে কি তিনি আল্লাহ তা‘আলা আগে ‘আরশের উপর ক্ষমতাবান ছিলেন না?
২- এখানে একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার ওপর ‘আতফ’ তথা নির্ভর করে বর্ণনা করা হয়েছে। প্রথম ক্রিয়াটি ‘খালাকা’ তারপরেরটি ‘ইস্তেওয়া’। অর্থাৎ সৃষ্টি করেছেন তারপর ইস্তেওয়া বা উপরে উঠেছেন। এখন যদি পরেরটি ‘কুদরত’ অর্থ করা হয়, তখন আর ক্রিয়ার উপর ক্রিয়ার ‘আত্বফ’ হয় না, ক্রিয়ার ওপর বিশেষ্যকে ‘আতফ’ করতে হয় যা আরবী ব্যাকরণের দিক থেকে দৃষ্টিকটু।
৩- তারা যা বলে অর্থাৎ ‘ক্ষমতাবান হওয়া’ অর্থ করা হলে ‘আরশ ও অন্য কিছুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কারণ আল্লাহ তা‘আলা তো সবকিছুর উপরই ক্ষমতাবান। এখন যদি বলা হয়, ‘আরশ উল্লেখ করার কারণ হচ্ছে, ‘আরশ সবচেয়ে বড় সৃষ্টি, তাই সেটাকে আলাদা করে বর্ণনা করা হয়েছে, (বলা হবে যে,) বড় সৃষ্টি হওয়ার কারণেই সেটা বিশেষায়িত হয়ে যায় না, কারণ আল্লাহ তা‘আলা বলেন, “মহা ‘আরশের রব্ব”। [সূরা আত-তাওবাহ: ১২৯] এখানেও ‘আরশের রবকে উল্লেখ করা হয়েছে, আর রব্ব হওয়া ব্যাপক বিষয়কে শামিল করে, তাই এটা বলা বৈধ হয় যে, তিনি আসমানসমূহের রব্ব, যমীনসমূহের রব্ব ও মহা ‘আরশের রব্ব। আরও বলা হয়, ‘রাব্বুল আলামীন’, আরও বলা হয়, ‘রাব্বি মূসা ওয়া হারুন’ (তাহলে বুঝা গেল যে, ইস্তিওয়া আলাল ‘আরশ এর অর্থ যদি ‘আরশের উপর ‘ক্ষমতাবান হওয়া’ বলা হয়, তাহলে সেটার বিশেষত্ব থাকে না, যেমনিভাবে রব্বুল ‘আরশ বলা হলেও সেটার বিশেষত্ব থাকে না)। অথচ ‘ইস্তেওয়া’ ক্রিয়াটি মুসলিমদের সর্বসম্মত মত অনুযায়ী ‘আরশের সাথে একান্তভাবে বিশেষায়িত। যদিও তিনি আসমান-যমীন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর ওপর আধিপত্য বিস্তারকারী ক্ষমতাধর সত্তা।
এখন যদি তাঁর ‘আরশের উপর ইস্তেওয়া’কে ‘আরশের ওপর ক্ষমতাবান’ এ অর্থ করা হয়, তাহলে এটা বলাও শুদ্ধ হবে যে, তিনি আসমান, যমীন ও এতদুভয়ের মাঝে যা আছে তার ওপরও ক্ষমতাধর। (তখন আর শুধু ‘আরশের উপর ‘ইস্তেওয়া’ এর বিশেষত্ব থাকে না)। এটি দিয়ে বেশ কিছু আলেম (‘ইস্তেওয়া’ অর্থ ‘ক্ষমতাবান হওয়া’ বিশুদ্ধ না হওয়ার) দলীল পেশ করেছেন, তাদের মধ্যে ইমাম আশ‘আরী একজন। দেখুন, মাজমূ‘ ফাতাওয়া (১৬/৩৯৫-৩৯৭)।
📄 সিফাতে খাবারিয়া তথা কুরআন ও হাদীসে আসা আখবার এর ব্যাপারে আবুল হাসান আল-আশ‘আরীর মত
অতঃপর তিনি বলেন, “অধ্যায়: চেহারা, দু’ চোখ, দর্শনেন্দ্রিয় এবং দু’হাত (১৪৮)” আর তিনি এগুলোর ওপর প্রমাণবহ আয়াতসমূহ উল্লেখ করেন। আর যারা এগুলোর তা’ওয়ীল বা অপব্যাখ্যা করে তাদের মত খণ্ডন করেন দীর্ঘ বক্তব্যের মাধ্যমে, যার বর্ণনা এখানে সঙ্কুলান হবে না। যেমন তিনি বলেন, আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা কী বলো যে, আল্লাহর দু’টি হাত আছে?
তাহলে বলা হবে: হ্যাঁ, আমরা সেটা বলি। এর প্রমাণ আল্লাহ তা‘আলার বাণী: يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ “আল্লাহর হাত তাদের হাতের উপর।” [সূরা আল-ফাতহ: ১০] এবং তাঁর বাণী: ﴿خَلَقْتُ بِيَدَىّ “যা আমি আমার দুহাতে সৃষ্টি করেছি।” [সূরা স্বদ: ৭৫] আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, إن الله مسح ظهر آدم بيده، فاستخرج منه ذريته “নিশ্চয় আল্লাহ স্বীয় হাত দ্বারা আদমের পিঠে মাসেহ করলেন”।(১৪৯) আরও বলেন, وخلق جنة عدن بيده، وكتب التوراة بيده আর তিনি নিজ হাতে জান্নাতু ‘আদন সৃষ্টি করেছেন, আর তাওরাত নিজ হাতে লিখেছেন।”(৮৫০)
তাছাড়া নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, إن الله خلق آدم بيده، وخلق جنة عدن بيده، وكتب التوراة بيده، وغرس شجرة طوبی بیده “আল্লাহ তা‘আলা নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন, তিনি নিজ হাতে জান্নাতে আদন সৃষ্টি করেছেন, তিনি নিজ হাতে তাওরাত লিখেছেন, তিনি নিজ হাতে তুবা বৃক্ষ রোপণ করেছেন।”(১৫১)
আর আরবি ভাষায় বা বাক্যালাপকারীদের অভ্যাসে এটা জায়েয নয় যে, কেউ বলবে “আমি নিজের দু’হাতে এমনটি করেছি” আর তা দ্বারা সে নি‘আমত উদ্দেশ্য করবে। আর আল্লাহ যখন আরবদেরকে তাদের নিজেদের ভাষায় সম্বোধন করেছেন এবং তা দ্বারা সম্বোধন করেছেন যা তাদের কথায় বুঝে নিতে হয় এবং যা তাদের বক্তৃতায় মাধ্যমে বোধগম্য হয় আর আরবী ভাষাভাষীদেরকে এটা বলা জায়েয নয় যে, “আমি স্বীয় দু’হাতে করেছি” বলে উদ্দেশ্য হবে নি‘আমত, তাহলে আল্লাহর বাণী: بيدي বা “আমার দু’হাতে” এর অর্থ নি‘আমত হওয়া বাতিল সাব্যস্ত হলো। ১৯২৯ এ প্রসঙ্গে তিনি এটা ও অনুরূপ কিছু সাব্যস্ত করতে আরও দীর্ঘ কথা বলেন।
টিকাঃ
৯৪৭. ইমাম ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ এ বাতিল তা’ওয়ীলকে ৪২টি উপায়ে খণ্ডন করেন, যা যেকোনো মানুষের জন্য যথেষ্ট হতে পারে। দেখুন, মুখতাসারুস সাওয়া’য়িক (২/১৩৭-১৫২)।
৯৪৮. ইমাম ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ আল্লাহর ‘হাত’ গুণটি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন, আর তিনি যারা এ গুণটির অপব্যাখ্যা করেছেন সেসব জাহমিয়্যাহ ও তাদের অনুসারীদের বক্তব্য দীর্ঘ আলোচনার মাধ্যমে খণ্ডন করেছেন। সেখানে তিনি সেসব জাহমিয়্যাহ ও তাদের অনুসারীদের বক্তব্য খন্ডনের বহু দিক তুলে ধরেছেন, কুরআন-সুন্নাহ ও সালাফদের অনেক আছার নিয়ে এসেছেন, তারপর বলেন, ‘যদি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামা‘আতের সব বক্তব্য নিয়ে আসি তবে সেটা শতাধিক হয়ে যাবে।’ দেখুন, মুখতাসারুস সাওয়া’য়িক (৩/৯৪৬-৩৮৪)। তিনি আরও বলেন, ‘ইয়াদ’ শব্দটি কুরআন, সুন্নাহ, সাহাবায়ে কিরামের ভাষ্য, তাবেয়ীনে ‘ইযামের বক্তব্যে একশ’ এর বেশি স্থানে এসেছে। আর তার আসার ধরণও বিচিত্র, আর তা এমনসব দলীল-প্রমাণাদি সমৃদ্ধ যা প্রমাণ করে যে, এটা দ্বারা প্রকৃত হাতই বুঝানো হয়েছে। যেমন এসেছে ধারণ করা, ভাঁজ করা, মুষ্ঠিবদ্ধ করা, প্রশস্ত করে দেয়া, মুসাফাহা করা, আঁজলা, হাত দিয়ে পানির ঝাপটা দেয়া, দু’ হাতে সৃষ্টি করা, দু’ হাত সরাসরি ব্যবহার করা...’ দেখুন, মুখতাসারুস সাওয়ায়িক (৩/৯৮৪)..
৯৪৯. হাদীসটির তাখরীজ ইতোপূর্বে চলে গেছে।
৯৫০. হাদীসটির তাখরীজ ইতোপূর্বে চলে গেছে।
৯৫১. এ হাদীসটি এ শব্দে কোথাও পাওয়া যায়নি। তবে কাছাকাছি শব্দে তা বিভিন্ন গ্রন্থে এসেছে, যেমন: ১- দারাকুতনী, আস-সিফাত, হাদীস নং ২৮। ২- আবুশ শাইখ, আল-আযামাহ, হাদীস নং ১০১৭। ৩- বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (২/১২৫), হাদীস নং ৬৯২; আব্দুল্লাহ ইবনুল হারেস, তার পিতা থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহ তিনটি বস্তু নিজ হাতে সৃষ্টি করেছেন, তাওরাত নিজ হাতে লিখেছেন, ফিরদাউস নিজ হাতে স্থাপন করেছেন.....” হাদীসের শেষ পর্যন্ত। এরপর বাইহাক্বী বলেন, হাদীসটির সনদ মুরসাল। তার সনদে আবু মি‘শার নাজীহ ইবন আব্দুর রহমান রয়েছেন। তিনি দুর্বল বর্ণনাকারী। ৪- ইমাম আবু নু‘আইম তার ‘সিফাতুল জান্নাত’ (১/৪৮-৪৯) নং ২৩ এ রকম একটি হাদীস বর্ণনা করেছেন। ৫- অনুরূপ হাদীস ইবন ‘উমার রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা থেকেও মাওকুফ সূত্রে হাকেম তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন (২/৩৪৯), তার শব্দ হচ্ছে, “আল্লাহ তা‘আলা চারটি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন, ‘আরশ, জান্নাতু ‘আদন, আদম ও কালাম।” তারপর হাকেম বলেন, এ হাদীসটির সনদ বিশুদ্ধ তবে বুখারী ও মুসলিম তারা কেউই তা সংকলন করেননি, আর তার সাথে যাহাবী একাত্মতা প্রকাশ করেছেন। ৬- আরও সংকলন করেছেন উসমান ইবন সা‘ঈদ আদ-দারেমী। দেখুন, আর-রাদ্দু আলা বিশর আল-মিররীসী (১/৪৭২)। ৭- অনুরূপ বর্ণনা জাবের রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে মাওকুফ সূত্রে এসেছে। তার শব্দ হচ্ছে, “নিশ্চয় আল্লাহ তা‘আলা তাঁর নিজ হাতে তিনটি জিনিস ব্যতীত কিছু স্পর্শ করেননি, জান্নাত নিজ হাতে সৃষ্টি করেছেন.. আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তাওরাতকে মুসার জন্য নিজ হাতে লিখেছেন।” ইবন আবী শাইবাহ তা তার আল-মুসান্নাফে (১৩/১৯৬) সংকলন করেন। ৮- আরও সংকলন করেছেন আব্দুল্লাহ ইবন ইমাম আহমাদ আস-সুন্নাহ (১/২৯৫), নং ৫৭০ ইবন আব্বাস থেকে। তবে তার সনদ দুর্বল। কারণ তাতে আলী ইবন যায়েদ ইবন জুদ‘আন রয়েছেন। ৯- তাছাড়া এ রকম আরও কিছু বর্ণনা মাওকুফ সূত্রে কা‘ব আল-আহবার থেকে এসেছে, ‘নিশ্চয় আল্লাহ তা‘আলা তিনটি জিনিস ব্যতীত কোনো কিছু নিজ হাতে করেননি, আদম, তাওরাত; কারণ তা তিনি মূসার জন্য লিখেছেন, তৃবা যা জান্নাতের এক প্রকার গাছ, আল্লাহ তা‘আলা নিজ হাতে তা লাগিয়েছেন।’ দেখুন, আজুররী, আশ-শরী‘আহ, পৃ. ৩০৩। তবে বিশুদ্ধ কথা হচ্ছে হাদীসটি ইবন ‘উমার রাদ্বিয়াল্লাহু ‘আনহুমার ওপর মাওকুফ। দেখুন, ইবনুল কাইয়্যেম, হাদীউল আরওয়াহ (১/২১৫)।
৯৫২. আবুল হাসান আল-আশ‘আরী, তিনি কালামশাস্ত্রবিদ হওয়া সত্ত্বেও সেসব কালামশাস্ত্রবিদদের মতবাদকে চূর্ণ করলেন, যারা আল্লাহর দু’ হাত থাকার গুণটি অস্বীকার করে, তিনি সেটা সাব্যস্ত করার জন্য কুরআন থেকে দলীল নিলেন, যেখানে আল্লাহ বলেছেন, “যা আমার দু’ হাত সৃষ্টি করেছে”। [সূরা স্বদ: ৭৫] বস্তুত আল্লাহর দু’হাত সাব্যস্ত করার ব্যাপারে এটি সবচেয়ে স্পষ্ট আয়াত। কারণ দ্বি-বচন দিয়ে যা বলা হয় তা স্পষ্টভাবে প্রমাণিত হয়, সুনির্দিষ্ট সংখ্যাকেই বুঝায়। দেখুন, আত-তাদমুরিয়্যাহ, পৃ. ২২১; ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (৫/৪৭৮-৪৮৫)। আর যখনই কোথাও ‘ইয়াদ’ (হাত) দ্বিবচনের শব্দ ব্যবহৃত হয়েছে তখন সেটা প্রকৃত হাত অর্থেই ব্যবহৃত হয়েছে, এর বাইরে কখনও ব্যবহৃত হয়নি। দেখুন, ইবনুল কাইয়্যেম, মুখতাসারুস সাওয়া’য়িক (২/১৫৫)। আর যখন তা ‘বা’ অব্যয় দিয়ে সমাপিকা ক্রিয়া হিসেবে ‘ইয়াদ’ বা হাতের সাথে সম্পৃক্ত হয় তখন সেটা দ্বারা কেবল নিজ হাতে সম্পন্ন করাই বুঝায়। দেখুন, ইবনুল কাইয়্যেম, মুখতাসারুস সাওয়া’য়িক (২/২৭০)।
ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, ‘ইয়াদাইন’ শব্দটি দ্বি-বচনে নি‘আমত অর্থেও ব্যবহৃত হয়নি, ক্ষমতা অর্থেও ব্যবহৃত হয়নি। আর যা বলা হয় যে, একের জন্য দুই আর দু’য়ের জন্য এক ব্যবহৃত হওয়ার নিয়ম রয়েছে, সে কথার কোনো ভিত্তি নেই। কারণ এগুলো সংখ্যা, আর সংখ্যা তার অর্থ অতিক্রম করে না, নির্দিষ্ট করে শুধু তাই বুঝায়।
সুতরাং ]إِنَا خَلَقْتُ بِيَدَى﴾ [ص : ٧٥ “যা আমার দু’ হাত সৃষ্টি করেছে” [সূরা স্বদ: ৭৫] এর দ্বারা কোনোভাবেই কুদরত বা ক্ষমতা অর্থ করা যাবে না, কারণ কুদরত একটি গুণ, আর একটি গুণকে দুই সংখ্যা বাচক শব্দ দিয়ে প্রকাশ করা কখনো বৈধ হয় না। অনুরূপভাবে এর দ্বারা ‘নি‘আমত’ অর্থও করা যায় না, কারণ আল্লাহর নি‘আমত অগণিত অসংখ্য। সুতরাং অগণিত অসংখ্য নি‘আমতকে দুই সংখ্যা বাচক শব্দ দিয়ে বুঝানো কখনো বৈধ হয় না। দেখুন, ইবন তাইমিয়্যাহ, আর-রিসালাতুল মাদানিয়্যাহ, পৃ. ৬০-৬১।
আর যদি ধরে নেয়া হয় যে, ﴾مَا مَنْعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ﴿ এখান بِیّدَى দ্বি-বচন সূরা ইয়াসীনে আসা أَوْ لَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُم مِّمَّا عَمِلَتْ أَيْدِينَا أَننا এর বহু বচনের মতই, তাহলে তো মু‘আত্ত্বিলা তথা নিষ্ক্রীয়কারীদের দ্বারা সূরা ইয়াসীনের আয়াত দ্বারা ‘হাত’ অস্বীকার করে সেটাকে আমল দ্বারা ব্যাখ্যা করার সুযোগ থাকে না। তবে এতে কোনো সন্দেহ নেই যে, সূরা ইয়াসীনের এ আয়াতে আল্লাহ তা‘আলা নিজেকে কাজ সম্পাদনকারীর গুণে গুণান্বিত করেছেন। কিন্তু এ রীতি অথবা এমন ব্যবহার কেবল তার জন্যই হতে পারে যার হাত রয়েছে। ‘কারণ যখন কেউ বলে يده الملك অর্থাৎ ‘তার হাতে যাবতীয় রাজত্ব’ অথবা عملته يداك ‘যা তোমার দু’হাত করেছে’ তখন এর দ্বারা দু’টি জিনিস বুঝানো হয়: এক. হাত সাব্যস্ত করা। দুই. কাজ তার দিকে সম্পৃক্ত করা। হ্যাঁ, দ্বিতীয়টিতে রূপক অর্থ অনেক সময় হয়, কিন্তু প্রথমটি কেবল তখনই ব্যবহৃত হয় যখন প্রকৃত অর্থেই তার হাত রয়েছে। তারা বলে না, বাতাসের হাত বা পানির হাত।
আচ্ছা ধরে নিলাম যে, (بيده الملك ‘যার হাতে আছে যাবতীয় রাজত্ব’ [সূরা আল-মুলক: ০১] এখানে ‘ইয়াদ’ দ্বারা কুদরত বা ক্ষমতা বুঝানো হয়েছে, কিন্তু সেটা কেবল তার জন্যই হতে পারে যার প্রকৃত হাত রয়েছে।’ ইবন তাইমিয়্যাহ, আর-রিসালাতুল মাদানিয়্যাহ, পৃ. ৬০-৬১; আরও দেখুন, আর-রিসালাতুত তাদমুরিয়্যাহ, পৃ. ৭৩-৭৬। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আরও দেখুন, শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ, মাজমূ‘ ফাতাওয়া (৬/৩৬৩-৩৭৩); ইবনুল কাইয়্যেম, মুখতাসারুস সাওয়া’য়িক (২/১৫৩-১৭৪)।
৯৫৩. দেখুন, আবুল হাসান আল-আশ‘আরী, আল-ইবানাহ ‘আন উসৃলিদ দিয়ানাহ, পৃ. ১৫-৫৪।