📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 সিফাত অস্বীকারকারীদের বিভিন্ন গোত্র ও তাদের নীতি

📄 সিফাত অস্বীকারকারীদের বিভিন্ন গোত্র ও তাদের নীতি


অতঃপর যেখানে যুক্তি কোনো কিছু সাব্যস্ত কিংবা অসাব্যস্ত কোনোটিই করে না, সেখানে তারা দু'টি দলে বিভক্ত:

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 সন্দেহে নিপতিত হওয়ার মূল উৎস

📄 সন্দেহে নিপতিত হওয়ার মূল উৎস


অতঃপর সিফাত অস্বীকারকারীদের দলীল নামের সংশয়সমূহের অধিকাংশই তারা পেয়েছে মুশরিক অথবা সাবেয়ী সম্প্রদায়ের তাগূতদের কারও মাধ্যমে অথবা তাদেরই কোনো উত্তরসূরির মাধ্যমে যাদের সাথে কুফরী করতে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, যেমন অমুক ও অমুক অথবা যে তাদের কথার মত কথা বলেছে, কারণ তাদের অন্তরসমূহে সাদৃশ্য রয়েছে। আল্লাহ তা'আলা বলেন:
﴿فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا ﴾ [النساء: ٦٥]
“কিন্তু না, আপনার রবের শপথ! তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ-বিসম্বাদের বিচার ভার আপনার ওপর অর্পণ না করে; অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।” [সূরা আন-নিসা: ৬৫]
﴿كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ﴾ [البقرة: ٢١٣]
"সমস্ত মানুষ ছিল একই উম্মত। অতঃপর আল্লাহ নবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে এবং তাদের সাথে সত্যসহ কিতাব নাযিল করেন যাতে মানুষেরা যে বিষয়ে মতভেদ করত সেসবের মীমাংসা করতে পারেন। আর যাদেরকে তা দেয়া হয়েছিল, স্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরে শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে তারা বিরোধিতা করত।” [সূরা আল-বাকারাহ: ২১৩]

টিকাঃ
১১৩. ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ একাধিক জায়গায় এটি স্পষ্ট করে বলেছেন যে, জাহমিয়্যাদের আসল বক্তব্য তারা মুশরিকদের থেকে, সাবেয়ীদের থেকে গ্রহণ করেছে, ভারতীয় হিন্দু ব্রাহ্মণদের থেকে নিয়েছে, দার্শনিকদের থেকে চয়ন করেছে, আহলে কিতাবদের বিদ'আতীদের থেকে গ্রহণ করেছে, যারা মনে করে যে, রব্ব এর কোনো সাব্যস্ত করার মতো গুণ থাকতে নেই।' দেখুন, মাজমূ' ফাতাওয়া (৬/৫১), (১০/৬৭)।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 সিফাত অস্বীকারকারীদের বক্তব্যের মারাত্মক পরিণতি

📄 সিফাত অস্বীকারকারীদের বক্তব্যের মারাত্মক পরিণতি


আর তাদের এ বক্তব্যের আবশ্যক দাবি এই যে, কুরআন মানুষের জন্য পথপ্রদর্শক নয়, বর্ণনাকারী নয়, অন্তরের আরোগ্য ও নিরাময়কারী নয়, আলোও নয়, বিবাদ বা দ্বন্ধের সময় ফিরার স্থানও নয়। কেননা আমরা জানতে বাধ্য হয়েছি, এসব কৃত্রিমতা অবলম্বনকারী ব্যক্তিবর্গ যা যা বলে থাকে, সেটিই হচ্ছে এমন হক বা সত্যবাণী যা বিশ্বাস করা অপরিহার্য, যার সপক্ষে কুরআনে কারীম ও সুন্নাতে রাসূল প্রমাণবহ নয়, প্রকাশ্যেও নয়, গোপনেও সেটার দিকে কুরআন-সুন্নাহ'য় পথ দেখায় না। না নস বা চূড়ান্তভাবে, আর না যাহির বা দ্ব্যর্থবোধক হিসেবে।
এসব পণ্ডিতের বক্তব্যের পক্ষে সর্বোচ্চ যে দলীল-প্রমাণ তারা পেশ করার চেষ্টা করতে পারবে, তা হচ্ছে, তারা কোনো কোনো আয়াতের ফলাফল বের করে এ জাতীয় কথা বলে থাকে। যেমন, আল্লাহর নিম্নোক্ত বাণী থেকে নতীজা বা ফলাফল বের করা-
﴿ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴾ [الاخلاص: ٤]
"তাঁর সমকক্ষ কেউ নেই।” [সূরা আল-ইখলাস: ০৪]
﴿هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا﴾ [مريم: ٦٥]
"তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান?” [সূরা মারইয়াম: ৬৫]
আর প্রত্যেক বুদ্ধিমানই এটা আবশ্যিকভাবে জানে, যে ব্যক্তি আল্লাহর বাণী- "তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান?” এ বাক্য থেকে এটা বুঝেছে যে, এর মাধ্যমে সৃষ্টির প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে যে, আল্লাহ 'আরশের উপরে না, আসমানের উপরেও না, তাহলে সে ব্যক্তি সঠিক পথ থেকে বিচ্যুত হলো। সে হয়তো বিভ্রান্তকারী অথবা ধোকা প্রদানকারী। তাদেরকে সে স্পষ্ট আরবী ভাষা দ্বারা সম্বোধন করেনি।

টিকাঃ
১১৪. অর্থাৎ কুরআন ও হাদীসে আল্লাহর সিফাত বিষয়ক ভাষ্যসমূহের (তাহরীফ বা) বিকৃতি, (ফাসেদ তা'ওয়ীল বা) বিনষ্ট অপব্যাখ্য, (তাজহীল বা) মূর্খতার অপবাদ দানকারী বক্তব্য ও (তাফওয়ীদ্ব বা) অর্থ না জেনে আল্লাহর কাছে সেটা সোপর্দ করা, এগুলোর কারণে মারাত্মক যে অপবাদসমূহ আপতিত হয় তা উপরে বর্ণনা করা হয়েছে।
১১৫. কুরআন ও সুন্নাহ'র শব্দসমূহ তিন প্রকার: ১- এমনকিছু ভাষ্য, যা কেবল একটি অর্থই প্রদান করে, যা ইলমুল ইয়াক্বীন বা দৃঢ় জ্ঞানের ফায়েদা প্রদান করে, সেগুলোর মাধ্যমে যা সাব্যস্ত হবে তাও অকাট্যভাবে সাব্যস্ত হলো বলা হবে। যেমন "অতঃপর নূহ তাদের মাঝে হাজার বছর তবে পঞ্চাশ বছর কম অতিবাহিত করেছেন।” এখানে আসা, 'হাজার, পঞ্চাশ, নূহ, জাতি' এসব কিছুই 'নস' বা একটি সুর্নিদিষ্ট অর্থ প্রদান করেছে। ২- এমনকিছু ভাষ্য যা প্রকাশ্যে একটি প্রাধান্যপ্রাপ্ত অর্থ প্রদান করলেও তাতে দূরবর্তী একটি অপ্রাধান্যপ্রাপ্ত বা সম্ভাবনাময় অর্থ করার সুযোগ অবশিষ্ট থাকে। এটিও অকাট্য ও দৃঢ় জ্ঞানের ফায়েদা প্রদান করে। ৩- এমন কিছু ভাষ্য যার জন্য বর্ণনা আসা অপরিহার্য। কারণ তাতে একাধিক অর্থের সম্ভাবনা থাকে; এটিই মুজমাল, এগুলোর সাথে যদি কেউ উত্তম আচরণ করে তবে সেটিকে পূর্ববর্তী দু' প্রকারের আলোকে ব্যাখ্যা করে। আর তা তখন সম্ভব, যখন সেখানে বক্তার উদ্দেশ্য জানা যাবে। দেখুন, আস-সাওয়া'য়িকুল মুরসালাহ (২/৬৭০-৬৭২)।
১১৬. অর্থাৎ যারা আল্লাহর গুণাবলি অস্বীকার করে তারা এ দু'টি আয়াত থেকে দলীল গ্রহণ করে থাকে যে, এ দু'টি আয়াতে আল্লাহর সিফাত সাব্যস্ত করাকে নাকচ করা হয়েছে। নাউযুবিল্লাহ। অথচ এ আয়াত দু'টি থেকেই তো আমরা আহলুস সুন্নাত সিফাত সাব্যস্ত করার কয়েকটি মূলনীতি গ্রহণ করে থাকি: ১- আল্লাহর কিছু নেতিবাচক গুণ রয়েছে। ২- সৃষ্টির কারও গুণাবলি আল্লাহর গুণাবলির সমপর্যায়ের হবে না। ৩- আল্লাহর নাম অন্য কারও জন্য প্রদান করা যাবে না, যেমনিভাবে আল্লাহকে অন্য কারও নাম দেয়া যাবে না। ৪- আল্লাহর নাম ও গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে সৃষ্টিকুলের কারও সাদৃশ্য দিয়ে সাব্যস্ত করা যাবে না। ৫- আল্লাহর নাম ও গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে সৃষ্টিকুলের কারও ধরণ অনুযায়ী সাব্যস্ত করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে, সিফাত অস্বীকারকারী কিংবা অপব্যাখ্যাকারীদের কারও জন্য এ দু'টি আয়াতে কোনো দলীল নেই।
১১৭. কারণ এ বুঝ কোনোভাবেই এ আয়াতদ্বয় থেকে নেয়ার সুযোগ নেই। এখানে যা বলা হয়েছে তা কুরআনের অন্যান্য সরীহ বা স্পষ্ট আয়াতে 'আল্লাহর আরশের উপরে উঠা', 'আসমানের উপরে উঠা'র বিপরীতে নয় বরং পক্ষে। এ দু'টি আয়াত তো বরং বলছে যে, 'আল্লাহর আরশে উপরে উঠা'র গুণটিকে কোনোভাবেই সৃষ্টিকুলের মতো করে সাব্যস্ত করা যাবে না। কারণ স্রষ্টা ও সৃষ্টির মাঝে কোনো কুফু নেই। স্রষ্টা ও সৃষ্টির মাঝে কোনো সমতা নেই।
১১৮. কারণ যাদেরকে আরবী ভাষায় সম্বোধন করা হয়েছে তারা আল্লাহর আয়াতসমূহে কোনো বিরোধ দেখতে পায় না। তারা সবগুলোর মধ্যে সমন্বয় দেখতে পায়। আর যারা আরবী বুঝে না, তারা শুধু বিরোধ দেখে, আর সিফাত অস্বীকার করার মাধ্যমে সেটার বৃথা সমন্বয় সাধনের চেষ্টা করে।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 সিফাত অস্বীকারকারীদের দ্বারা আল্লাহর সিফাত নাকচ করার আরও কিছু অনিবার্য বাতিল পরিণতি

📄 সিফাত অস্বীকারকারীদের দ্বারা আল্লাহর সিফাত নাকচ করার আরও কিছু অনিবার্য বাতিল পরিণতি


অনুরূপভাবে সিফাত অস্বীকার/বিকৃতি/অপব্যাখ্যা করার অনিবার্য দাবি হচ্ছে, মানুষদেরকে তাদের মূল দীনের ব্যাপারে কল্যাণকর কোনো রিসালাত ব্যতীত ছেড়ে রাখা উত্তম হবে। কেননা রিসালাতের পূর্বে ও পরে তাদের পরিণাম একই দাঁড়াচ্ছে। আর রিসালাত যেন তাদের অন্ধত্ব ও ভ্রষ্টতা আরও বাড়িয়ে দিল। [নাউযুবিল্লাহ]
হায়, সুবহানাল্লাহ! কীভাবে রাসূল জীবনের কোনো দিন বলেননি, অনুরূপ সালাফে সালেহীনের কেউ বলেননি যে, এসব আয়াত ও হাদীস যা বুঝায় তা তোমরা বিশ্বাস করো না বরং তোমরা তাই বিশ্বাস করো যা তোমাদেরকে ক্বিয়াস (যুক্তি) কামনা করে। অথবা তোমরা এটা এটা বিশ্বাস করো; কেননা এটাই সত্য। আর এ ক্ষেত্রে তোমাদের যুক্তি তার (কুরআন-সুন্নাহ'র) যাহির বা প্রকাশ্য অর্থের বিপরীত হলে ঐ যাহিরকে বিশ্বাস করো না। সে ব্যাপারে চিন্তা-গবেষণা করে যেটি কিয়াস বা যুক্তি অনুযায়ী হয় সেটি বিশ্বাস কর। আর যেটি যুক্তি অনুযায়ী না হয় সে ব্যাপারে চুপ থাকো বা সেটি নাকচ করে দাও।

টিকাঃ
১১৯. যেহেতু এটা বাতিল বলে সকল যুক্তিবাদী ব্যক্তিরাই বিশ্বাস করে থাকে, তাই আল্লাহর সিফাত বিষয়ক আয়াতসমূহ কখনও পথভ্রষ্টতার কারণ হতে পারে না।
১২০. প্রকাশ্য অর্থ সেটিই যা সাধারণত মনে উদিত হয়, যার ওপর শব্দটি প্রমাণবহ আর যা শর'য়ী ভাষ্যসমূহের চাহিদা। দেখুন, আত-তিস'য়িনিয়্যাহ (২/৫৪৬)। অনুরূপভাবে শাইখুল ইসলাম অন্যত্র বলেন, যাহেরুল কালাম বা প্রকাশ্য অর্থ হচ্ছে, যারা ভাষা বুঝে তাদের সামনে সেটি পেশ করার পর সুস্থ বিবেকের যুক্তিতে যা সবার আগে বুঝে আসে। কিন্তু এটা অবশ্যই সত্য যে, সিফাত বিষয়ক ভাষ্যসমূহের যাহের অর্থ বা প্রকাশ্য অর্থ কখনও সাদৃশ্য স্থাপন নয়, যেমনটি কালামশাস্ত্রবিদ ও অন্যান্যরা মনে করে নিয়েছে। দেখুন, 'আর-রিসালাতুল মাদানিয়‍্যাহ, পৃ. ৩১; আর-রিসালাতুদ তাদমুরিয়‍্যাহ, পৃ. ৬৯।
১২১. নাউযুবিল্যাহ। এটা কী কখনও হতে পারে? কুরআন ও হাদীসই তো বিশুদ্ধতার মানদণ্ড, কিয়াস ও যুক্তি কখনও তা হতে পারে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00