📘 আল আযকার > 📄 নামাজের কাতারে দাঁড়ানোর সময় যে দুআ পড়বে

📄 নামাজের কাতারে দাঁড়ানোর সময় যে দুআ পড়বে


(৯৮) ইবনুস সুন্নির কিতাবে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি. থেকে বর্ণিত আছে-
عَنْ سَعَدِ بْنِ أَبِي وَقَاصٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى الصَّلَاةِ وَرُسُوْلُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي ، فَقَالَ حِيْنَ اِنْتَهِي إِلَى الصَّفِّ: اللَّهُمَّ آتِنِي أَفْضَلُ مَا تُؤْتِي عِبَادِكَ الصَّالِحِيْنَ ، فَلَمَّا قَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةُ قَالَ: مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا ؟ قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: "إِذَا يُعْقَرُ جَوَادُكَ وَتُسْتَشْهَدُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى.
অর্থ: হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি. বলেন, এক সাহাবি নামাজ আদায়ের জন্য আসলেন, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। আগন্তুক সাহাবি নামাজের কাতারে দাঁড়ানোর পর বললেন:
اللَّهُمَّ آتِنِي أَفْضَلَ مَا تُؤْتِي عِبَادَكَ الصَّالِحِينَ.
উচ্চারণ: আল্লাহুম্মা আতিনি আফযলা মা তুতিনি ইবাদাকাস-সালিহিন।
অর্থ: হে আল্লাহ, আপনার নেককার বান্দাদের যে শ্রেষ্ঠ নেয়ামত দান করে থাকেন, আমাকেও তা দান করুন।
নামাজ শেষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে কে দুআ করেছিলো? উক্ত সাহাবি বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দ্রুতগামী ঘোড়াটি বধ করা হবে। তুমি আল্লাহর রাস্তায় শহিদ হবে। ১৫১

টিকাঃ
১৫১. আমালুল ইয়াউম: ১০৬, ইবনুস সুন্নি, আমালুল ইয়াউম: ৯৩, নাসাঈ, তারিখে কাবির: ৬৯৬, বুখারি।

📘 আল আযকার > 📄 নামাজে দাঁড়ানোর সময়ের দুআ

📄 নামাজে দাঁড়ানোর সময়ের দুআ


(৯৯) ইবনুস সুন্নির কিতাবে বর্ণিত আছে-
عَنْ أُمَّ رَافِعٍ أَنَّهَا قَالَتْ: يَا رَسُوْلَ اللهِ دُلَّنِي عَلَى عَمَلٍ يَأْجُرْنِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ ، قَالَ: " يَا أُمَّ رَافِعٍ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَسَبِّحِي اللَّهَ تَعَالَى عَشْرًا ، وَهَلَّلِيْهِ عَشَرًا ، وَاحْمَدِيْهِ عَشَرًا ، وَكَبْرِيْهِ عَشَرًا ، وَاسْتَغْفِرِيْهِ عَشَرًا ، فَإِنَّكَ إِذَا سَبِّحْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا هَلَّلْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا حَمِدْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا كَبَّرْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا اسْتَغْفَرْتَ قَالَ: قَدْ فَعَلْتُ ".
অর্থ: উম্মে রাফে' রাদি. বলেন, ইয়া রাসুলাল্লাহ, আমাকে এমন এক আমল বাতলিয়ে দিন, যার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দেবেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে রাফে' তুমি যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার লা-ইলাহা ইল্লাল্লাহ, দশবার আল্লাহু আকবার এবং দশবার ইস্তেগফার পড়। কেননা তুমি যখন সুবহানাল্লাহ বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন লা-ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন আল্লাহু আকবার বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য এবং যখন ইস্তেগফার পড়, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ১৫২

টিকাঃ
১৫২. আমালুল: ১০৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00