📘 আল আসমাউল হুসনা মহান আল্লাহর ৯৯টি নাম ও গল্প > 📄 আল ওয়ালী

📄 আল ওয়ালী

‘আল ওয়ালী’ বলা হয় এমন সত্তাকে যিনি তার সৃষ্টিজীবের সকল বিষয় তত্ত্বাবধান করেন। যিনি তাদের সকল কর্মকাণ্ড বাস্তবায়িত করেন। যিনি তাদের জন্যে কল্যাণের ব্যবস্থা করেন। আল্লাহ তা’আলাই সেই সত্তা। কারণ, তিনি পৃথিবীর প্রতিটি বস্তুর একচ্ছত্র মালিক। তিনি যেমন তাদের কল্যাণ-অকল্যাণ সম্পর্কে সম্যক অবহিত; তদ্রুপ তিনি তাদের ওপর সার্বভৌম ক্ষমতারও অধিকারী। যার ফলে তিনি নিজ প্রজ্ঞা ও বিবেচনা অনুসারে তাদের জন্যে যখন যা ইচ্ছে সেটাই বাস্তবায়ন করেন。
আল্লাহর বান্দা হিসেবে একজন মুসলমানের করণীয় হলো, সে প্রতিটি ক্ষেত্রে জনকল্যাণের বিষয়টিকেই প্রাধান্য দেবে। সে সবার খোঁজ-খবর নিয়ে পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে নিষ্ঠাপূর্ণ আচরণ করবে。
আর এসব সে এজন্যে করবে যে, এর কারণে মহান আল্লাহ তাঁর ওপর সন্তুষ্ট হবেন。
হিজরতের রজনীতে
মক্কার কাফেরদের মনে হলো, শীঘ্রই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা অভিমুখে হিজরত করবেন। কারণ, ইতোমধ্যে সিংহভাগ সাহাবী মক্কা ত্যাগ করে সেখানে হাজির হয়েছেন। তারা সেখানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছেন। তাই তারা সিদ্ধান্ত নিলো- অনতিবিলম্বে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে。
সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্যে তারা মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক বাছাই করে একটি চৌকষ বাহিনী তৈরি করলো। প্রত্যেকের হাতে তারা ধারালো উন্মুক্ত তরবারি তুলে দিলো。
পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত চরিতার্থ করার জন্যে এক রাতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের চারপাশে জড়ো হলো।... গৃহের চতুর্দিক থেকে তারা বজ্রকঠিন বেষ্টনি বানিয়ে ঘিরে ফেললো。
ওদিকে আল্লাহ তা'আলা সিদ্ধান্ত নিয়েছেন- তিনি তাদের চক্রান্ত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবেন। ব্যর্থতায় পর্যবাসিত করে দেবেন তাদের প্রতিটি চক্রান্ত। সেমতে আল্লাহ তখন তাদের প্রত্যেকের চোখের ওপর এমনভাবে পর্দা ঢেলে দিলেন যে, তারা সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছিলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে এলেন; অথচ তাদের কেউ-ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলো না। কুরআনে কারীমে ঘটনাটির বিবরণ এভাবে এসেছে-
وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لا يُبْصِرُونَ
'আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।'
[সূরা ইয়াসীন: ৯]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ দূরত্বে সরে পড়ার পর আল্লাহ তা'আলা তাদের চোখের ওপর থেকে পর্দা উঠিয়ে নিলেন। তারা যখন পুরো গৃহ তল্লাশি নিয়ে বুঝতে পারলো যে, তিনি তাদের চোখ ফাকি দিয়ে চলে গেছেন তখন তারা ব্যর্থতার গ্লানিতে ভীষণ রকম ক্রুদ্ধ হয়ে ওঠলো। তাঁকে খুঁজে বের করতে চতুর্দিকে দ্রুতগামী অশ্বারোহী প্রেরণ করলো。
ওদিকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবূ বকর রাদি.-কে সঙ্গে নিয়ে 'সাওর' গুহায় পৌঁছে গেছেন। মরুভূমির বালুর ওপর তাঁদের দু'জনের পায়ের ছাপ অনুসরণ করে একদল স্বশস্ত্র অশ্বারোহী গুহার পাদদেশে পৌঁছে গেলো。
হযরত আবূ বকর রাদি. তাদের আলাপচারিতার শব্দ শুনতে পেয়ে চকিত উৎকর্ণ হয়ে ওঠলেন। ভীত কণ্ঠে বললেন- হে আল্লাহর রাসূল! এখন কী হবে? ওরা যদি তাদের পায়ের নিচের দিকে একটু খানি ঝুকে দেখে তাহলে নির্ঘাত আমাদের দেখে ফেলবে!...
তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ স্থিরতার সঙ্গে তাকে অভয় বাণী শুনিয়ে বললেন-
হে আবূ বকর! যদি কোনো দু'জন মুসাফিরের সহায়তাকারী হিসেবে খোদ আল্লাহ নিজেই থাকেন তাহলে তাদের নিরাপত্তার ব্যাপারে তোমার কি কোনো সংশয় থাকতে পারে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভয় বাণী শুনে হযরত আবূ বকর রাদি. আশ্বস্ত হলেন।...
ওদিকে পিছু ধাওয়াকারী স্বশস্ত্র ব্যক্তিরাও তাঁদেরকে দেখতে পেলো না। অগত্যা তারা নিরাশ হয়ে একরাশ ক্লান্তি কাঁধে বয়ে মক্কায় ফিরে গেলো।...

📘 আল আসমাউল হুসনা মহান আল্লাহর ৯৯টি নাম ও গল্প > 📄 আল মুতা'আলী

📄 আল মুতা'আলী

'আল মুতা'আলী' বলা হয় ওই সত্তাকে যিনি সম্মান ও মর্যাদায় অতি উচ্চ শৃঙ্গে অধিষ্ঠিত। যাঁর সত্তা ও গুণাবলি শিখরস্পর্শী। যিনি বদান্যতায় সর্বশ্রেষ্ঠ। যাঁর বড়ত্ব ও বিশালতার সামনে অন্য সব-ই নেহায়েত তুচ্ছ। যাঁর বিশাল ক্ষমতা ও ব্যাপকতর শাসনের অধীনে গোটা বিশ্বজাহান বশীভূত। যাঁর কোনো স্ত্রী বা সন্তান নেই। যাঁকে খাদ্য-পানীয় স্পর্শ করতে হয় না। যাঁকে কখনই নিদ্রা বা তন্দ্রায় আচ্ছন্ন হতে হয় না। যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। যাঁকে কখনই রোগ, বৈকল্য বা মৃত্যুর শিকার হতে হয় না। যিনি যাবতীয় মানবিক দুর্বলতা ও অপূর্ণতার বহু ঊর্ধ্বে।
বিষয়টি কুরআনে কারীমে এ শব্দে ব্যক্ত হয়েছে。
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ
'তাঁর মত কিছু নেই।' [সূরা শুরা : ১১]
একজন মুমিন বান্দা যখন আল্লাহ তা'আলার এ নামটি সম্পর্কে অবহিত হবে তখন সে শুধু সেই আল্লাহর সমীপেই নতশীর হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সে তখন শুধু আল্লাহর ওপরই ভরসা রাখবে। হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
بِئْسَ الْعَبْدُ عَبْدُ تَخَيَّلَ وَاحْتَالَ ، وَنَسِيَ الكبيرَ الْمُتَعَالَ
'সবচেয়ে নিকৃষ্ট বান্দা হলো ওই লোক যে অহঙ্কার ও ঔদ্ধত্ব প্রকাশ করে এবং সর্বোচ্চ ক্ষমতাবান মহিয়ান আল্লাহ তা'আলাকে ভুলে যায়।' [তিরমিযী শরীফ]
হযরত উমর রাদি. ও জনৈক ক্রীতদাস
তখন ছিলো গ্রীস্মকাল। অগ্নিতপ্ত মরুদেশ আরবের বাতাসে ভেসে বেড়াচ্ছে জাহান্নামের উত্তাপ। দিনের বেলায় পারতপক্ষে কেউ ঘরের বাইরে বেরোয় না。
এমন এক দুপুর -যখন সূর্য মধ্যগগণে পূর্ণ তাপমাত্রায় জ্বলজ্বল করছে- আমিরুল মুমিনীন হযরত উমর ইবনুল খত্তাব রাদি, জনগণের খোঁজ-খবর জানতে রাস্তায় বেরিয়ে পড়লেন。
শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত প্রজাহিতৈষী। জনগণের জীবনমান উন্নত রাখার তাড়না তাঁকে সবসময় তাড়িয়ে বেড়াতো। যার ফলে দেখা যেতো, জনজীবনের সঠিক চিত্র জানতে তিনি সময়-অসময় রাস্তায় বেরিয়ে পড়তেন। তারই ধারাবাহিকতায় সেদিন দুপুরেও তিনি বেরিয়ে পড়েছিলেন。
প্রচণ্ড সূর্যতাপের ভেতরেও তিনি সবার খোঁজ-খবর নিলেন। এক পর্যায়ে সূর্যের উত্তাপ যখন সহ্যের শেষ সীমাটুকুও অতিক্রম করে ফেলে তখন তিনি নিরুপায় হয়ে গায়ের চাদরের একাংশ মাথার ওপর মেলে ধরলেন। কিছুটা মাথারক্ষা হলো। কিন্তু নিচ থেকে তো তপ্ত মরুর বালুকাগুলো দু'পায়ে অনবরত হুল ফুটিয়ে যাচ্ছে。
হঠাৎ তাঁর পাশ দিয়ে একটি গাধা চলে গেলো। গাধার ওপর একজন ক্রীতদাস বালক বসে আছে। তিনি ডেকে বললেন, ও বালক! আমাকে তোমার গাধার ওপর উঠিয়ে নাও。
আমিরুল মুমিনীনের কণ্ঠস্বর শুনে ক্রীতদাস বালকটি চকিত হয়ে উঠলো। সঙ্গে সঙ্গে সে গাধার ওপর থেকে মাটিতে নেমে এলো। করজোরে অনুরোধ করলো- 'আমিরুল মুমিনীন! আপনি গাধার ওপর উঠে পড়ুন。
উত্তরে হযরত উমর রাদি. বললেন, 'আমি এক শর্তে তোমার বাহনটির ওপর উঠে বসতে রাজি আছি। তাহলো, প্রথমে তুমি তার ওপর বসবে আর আমাকে তোমার পেছনে বসিয়ে নেবে। কারণ আমি চাই না, গাধার পিঠের সবচেয়ে আরামদায়ক স্থানটিতে বসে আমি আরাম করবো, আর তুমি তার পিঠের রুক্ষ শক্ত স্থানটিতে বসে কষ্ট করবে।'
হযরত উমর রাদি.-এর নির্দেশ শুনে ক্রীতদাসটি খুবই বিস্মিত হলো। সে তাঁকে সিদ্ধান্ত পরিবর্তন করার উপর্যপুরী অনুরোধ করলো; কিন্তু হযরত উমর রাদি. নিজ সিদ্ধান্তে অনড়। কিছুতেই তিনি সামনের অপেক্ষাকৃত আরামদায়ক স্থানে বসতে রাজি হলেন না। অগত্যা ক্রীতদাস ছেলেটি গাধার ওপর চড়ে বসলো এবং আমিরুল মুমিনীনকে পেছনে বসিয়ে মদীনা মুনাওয়ারার দিকে রওয়ানা হলো。
এ অবস্থাতেই তাঁরা রাজধানী মদীনায় প্রবেশ করলেন। ততোক্ষণে সূর্যের কিরণ হলুদ হয়ে এসেছে। পথ-ঘাটে মানুষের আনাগোনা বেড়ে গেছে। আমিরুল মুমিনীনকে এভাবে গাধার ওপর ক্রীতদাসের পেছনে বসে থাকতে দেখে বিস্ময়ে সবার চোখ তখন চড়কগাছ। অক্ষিগোলক কপালে তুলে সবাই দেখছিলো- 'অর্ধপৃথিবীর দোর্দণ্ড শাসক গাধার পিঠে একজন সাধারণ দাসের পেছনে বসে মদীনার অলি-গলি অতিক্রম করছেন!!!'

📘 আল আসমাউল হুসনা মহান আল্লাহর ৯৯টি নাম ও গল্প > 📄 আল বার্

📄 আল বার্

‘আল বার’ এটিও মহান আল্লাহর একটি গুণবাচক নাম। শাব্দিক অর্থ, মহা দানশীল। মহান আল্লাহ তাঁর বান্দার ওপর সীমাহীন দয়াশীল। তিনি তাঁর রহমতের দুয়ার সকল সৃষ্টিজীবের জন্যে উন্মুক্ত করে রেখেছেন। তাঁর দয়া ও বদান্যতা কোনো সময় বা কোনো পাত্রের সঙ্গে সীমাবদ্ধ নয়। তদ্রুপ তাঁর করুণা ও অবারিত রহমতেরও কোনো সীমারেখা নেই。
আল্লাহ তা’আলার এ গুণবাচক নামের ব্যঞ্জনা কুরআনে করীমে এভাবে উঠে এসেছে-
إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ
নিশ্চয় তিনি ইহসানকারী, পরম দয়ালু। [সূরা তুর: ২৮]
আল্লাহ তা’আলা যেভাবে আমাদের ওপর দয়াপ্রবণ করুণাময়ী; কাঠিণ্য এড়িয়ে সর্বক্ষেত্রে যেভাবে তিনি আমাদের প্রতি শৈথিল্য করেছেন; আমাদের পাপগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন; যেভাবে তিনি আমাদের কল্যাণগুলো নিদেনপক্ষে দশগুণ বৃদ্ধি করে চলেছেন সেভাবে তিনি আমাদের থেকেও কল্যাণকামী দৃষ্টিভঙ্গী কামনা করেন। তিনি চান, আমরা যেনো সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। বংশ, গোত্র, বর্ণ নির্বিশেষে আমরা যেনো পৃথিবীর সকল মানুষের সঙ্গে কোমল হয়ে থাকি। সত্যিকার অর্থে আমরা যেনো হয়ে উঠি করুণামীয় রবের দানশীল বান্দা。
একজন কাঠুরিয়ার গল্প
অনেক দিন আগের ঘটনা। একবার তিনজন পথিক একসঙ্গে পথ চলছিলো। সারা দিন পথ চলার পর যখন রাতের অন্ধকার নেমে এলো তখন তারা পথসংলগ্ন একটি পাহাড়ি গুহায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলো。
তারা যখন গুহায় ঘুমিয়েছিলো হঠাৎ উপর থেকে একটি প্রকাণ্ড পাথর গড়িয়ে তাদের গুহামুখ আগলে থেমে গেলো। তারা তিনজন তখন শরীরের সর্বশক্তি ব্যয় করে পাথরটি সরানোর চেষ্টা করলো; কিন্তু পাথরটি ছিলো তাদের সম্মিলিত শক্তির চেয়ে অনেক ভারি। যার ফলে তারা পাথরটিকে স্থানচ্যুত করতে সমর্থ হলো না。
অবশেষে ক্লান্ত হয়ে তারা বসে পড়লো। হতোদ্যম মনে তখন উত্তরণের বিকল্প পথ খুঁজতে লাগলো। ইত্যবসরে তাদের একজনের মনে হলো- একমাত্র আল্লাহর কুদরতই আমাদেরকে বাঁচাতে পারবে। আমরা যদি আমাদের অতীত জীবনের কোনো নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দু'আ করি হতে পারে তিনি আমাদের বেরোনোর কোনো পথ বাতলে দেবেন。
তাদের একজন ছিলো কাঠুরে। বন থেকে শুকনো কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। সে তখন হাত তুলে দু'আ করে বললো- হে আল্লাহ! আমার পিতা-মাতা দু'জনই ছিলেন বয়োবৃদ্ধ। আমি তাদেরকে ভীষণ ভালোবাসতাম। তাদের সেবা করাই ছিলো আমার প্রধান ব্রত। আমি সবসময় তাদের আরামের প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করতাম। এমনকি বকরির দুধ দোহন করার পর সর্বপ্রথম তাদের হাতেই তুলে দিতাম।...
একদিনের ঘটনা। কারণবশত সেদিন আমার বাড়ি ফিরতে খানিকটা দেরি হয়ে যায়। এসে দেখি, তারা দু'জন দুধ পান না করেই ঘুমিয়ে পড়েছেন। আমার মনে হলো, এ মুহূর্তে তাদের আরামে ব্যঘাত করা সমীচিন হবে না। তাই সিদ্ধান্ত নিলাম, দুধের পেয়ালা হাতে তাদের শিয়রের পাশে দাঁড়িয়ে থেকে জাগ্রত হওয়ার অপেক্ষা করবো。
ওদিকে আমার ছোট ছোট সন্তানগুলো ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে ওঠেছিলো। এক পর্যায়ে তারা কাঁদতেও শুরু করলো; কিন্তু বৃদ্ধ বাবা-মাকে অভুক্ত রেখে তাদের হাতে দুধের পেয়ালা বাড়িয়ে দিতে আমার মন সায় দিলো না。
অবশেষে তারা দু'জন ঘুম থেকে জাগ্রত হলেন। আমি তখন প্রথমে তাদেরকে দুধ পান করালাম। উদ্বৃত্ত দুধটুকু ছেলে-পুলেদের পান করিয়ে সর্বশেষে আমিও খানিকটা পান করলাম。
হে আল্লাহ! আমার সেই নেক কাজটিতে যদি আপনার আনুগত্য প্রতিবিম্বিত হয় তাহলে আপনি আমাদের এই গুহার মুখ থেকে পাথরখানা সরিয়ে দিন।...
আল্লাহ তা'আলা কাঠুরের সেই কলজেসেঁচা দু'আ কবুল করলেন। সঙ্গে সঙ্গে গুহামুখ থেকে প্রকাণ্ড পাথরটি খানিকটা সরে পড়লো। একটু ফোকর বেরিয়ে এলো। তবে সেটি ছিলো এতোটাই অল্প যে, তাদের বেরোনোর জন্যে যথেষ্ট ছিলো না。
কাঠুরিয়ার পথ ধরে বাকি দু'জনও নিজেদের অতীত জীবন থেকে একটি করে নেককাজের বিবরণ শুনিয়ে তার উসিলায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন。
আল্লাহ তা'আলা তাদের সেই মিনতিমাখা দু'আগুলো কবুল করলেন। এক পর্যায়ে পাথরটি তাদের গুহামুখ থেকে পুরোপুরি সরে গেলো。
আল্লাহর শুকরিয়া আদায় করে তারা গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। মুক্ত বাতাসে তারা বুক ভরে গ্রহণ করলো স্বাধীনতার সুবিমল নিঃশ্বাস。

📘 আল আসমাউল হুসনা মহান আল্লাহর ৯৯টি নাম ও গল্প > 📄 আত তাউয়াব

📄 আত তাউয়াব

'আত তাওয়্যাব' বলা হয় ওই সত্তাকে যিনি তার বান্দাদেরকে তাওবা করার সুযোগ দেন; তাদের তাওবা কবুল করেন; তাদের যাবতীয় ভুল-ত্রুটি ও অপরাধ মার্জনা করেন। কুরআনে কারীমে ইরশাদ হয়েছে-
ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন, যাতে তারা তাওবায় স্থির থাকে। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। [সূরা তাওবা : ১২৮]
একজন মুসলমান যখন তার অন্তরে আল্লাহ তা'আলার এই গুণবাচক নামটি লালন করবে তখন সে যতো বড় অপরাধ বা গুনাহে অভিযুক্ত হোক না কেন কখনই তাঁর অবারিত রহমত থেকে নিরাশ হবে না। কেননা যে জানে, আমি যেই আল্লাহর উপাসনা করছি তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তাঁর করুণার ছায়াতলে আমাকে অবশ্যই আশ্রয় দেবেন। আমি যদি তাঁর কাছে অনুশোচিত হৃদয়ে তাওবা করি আর আগামীতে ওই গুনাহের পুনরাবৃত্তি না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি তাহলে তিনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং একজন পরিশুদ্ধ মানুষে পরিণত করবেন。
তুমি কি জানো?
একটি তেপান্তর। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ধু ধু বালুরাশি চিকচিক করছে। জনবসতি তো দূরের কথা; কোথাও কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর টিকিটুকুও দেখা যাচ্ছে না。
একজন মুসাফির জীবিকার তাগিদে একাকী সেই ধূসর তেপান্তর পাড়ি দিচ্ছেন। সঙ্গী বলতে একটি বাহন মাত্র। সেই বাহনের ওপর প্রয়োজনীয় খাদ্য-পানীয় চাপিয়ে তিনি একাকী পথ চলছেন。
অনেক দূর পথ চলার পর এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। চোখে-মুখে রাজ্যের ক্লান্তি নেমে আসছে। কপাল থেকে দরদর করে ঘام ঝরছে। অঙ্গ-প্রতঙ্গগুলোকে মনে হলো- নির্জীব হয়ে আসছে। লোকটি তখন খানিকটা বিশ্রাম নেয়ার প্রয়োজন অনুভব করলেন। ভাবলেন, এক দণ্ড জিরিয়ে নিই। এরপর তাজা দম হয়ে নতুন করে পথে নামা যাবে।
লোকটি রাস্তার পাশে একটি ছোট গাছ দেখতে পেয়ে থেমে গেলেন। এক পাশে বাহনটিকে দাঁড় করিয়ে গাছের ছায়ায় বসে গেলেন। ভাবলেন, কিছু ক্ষণ জিরিয়ে নেবেন। কিন্তু কখন যে তার দু'চোখে গভীর ঘুম নেমে এলো; তিনি বুঝতেই পারলেন না। একসময় তার চোখে দু'কুল ছাপিয়ে নেমে এলো শান্তির ঘুম。
কিছুক্ষণ পর লোকটির চোখের পাতা খুলে গেলো। অসময়ে ঘুমিয়ে পড়ায় নিজের ওপর খানিকটা বিরক্তও হলেন। কিন্তু এ কী? সঙ্গের বাহনটিকে তো কোথাও দেখা যাচ্ছে না। গেলো কোথায়? এক নিমিষেই উবে গেলো এতোক্ষণের জাকিয়ে বসা রাজ্যের ঘুম। লোকটি তড়াক করে দাঁড়িয়ে গেলো। আশপাশে তন্ন তন্ন করে খুঁজলো; কিন্তু কই? কোথাও তো বাহনটিকে দেখা যাচ্ছে না। সে পাগলের মতো এদিক-ওদিক সন্ধান করলো。
বাহনটিকে খুঁজে না পেয়ে লোকটি অস্থির হয়ে ওঠলো। হায় হায়! এখন কী হবে? পেছনে ফিরে যাবো, সেই উপায়ও তো নেই। সামনের দিকে এগোনোর বন্দোবস্তও করা যাচ্ছে না।... ওদিকে বাহনটির ওপর আমার সকল খাদ্য-পানীয় বোঝাই করা ছিলো। এই জনমানবহীন তেপান্তরে আমি খাদ্য-জল ছাড়া কতোক্ষণ বাঁচবো। এখন আমি কী করবো? আমাকে তো ক্ষুধা-তৃষ্ণায় ছটফট করে করে মরতে হবে。
জীবন থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে লোকটি মাটির ওপর বসে পড়লো। মৃত্যুর হাতছানির সামনে দু'চোখের তপ্ত অশ্রু ফেলা ছাড়া একজন অসহায় কীইবা করতে পারে। লোকটিও তাই অঝোরে অশ্রু বিসর্জন দিলো। এভাবে কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়েও পড়লো。
হঠাৎ খসখসে পায়ের শব্দ শুনে লোকটির ঘুম ভেঙ্গে গেলো। সে যা কল্পনাও করে নি চোখের সামনে তা দেখে সে বিস্মিত না হয়ে পারলো না। এ কী! কোত্থেকে তার সেই হারিয়ে যাওয়া বাহন উল্টো পায়ে হেঁটে হেঁটে চলে এসেছে! বাহনটির ওপর তার খাবার-জলগুলো অক্ষুন্ন আছে। একটুও হেরফের হয়নি। আনন্দের আতিশয্যে লোকটি হাউমাউ করে কেঁদে ওঠলো। তার কাছে মনে হলো, সে নতুন করে জীবন পেয়েছে। বুকের পাজড় ভেঙ্গে উড়ে যাওয়া প্রাণপাখি কী মনে করে ফিরে এসেছে。
আল্লাহু আকবার। এভাবে খাদ্য-জল বোঝাই একমাত্র বাহনের ফিরে আসাতে লোকটি যে পরিমাণ উল্লসিত হয়েছে; কোনো বান্দা যখন গুনাহের পথ ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তখন তারচেয়ে কয়েক গুণ বেশি আনন্দিত হন। আসুন, আমরা তাওবা করি আল্লাহর সুবোধ বান্দা হয়ে আল্লাহর সমীপে ফিরে যাই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00