📘 আল আদাবুল মুফরাদ > 📄 ক্রোধ

📄 ক্রোধ


৬৪০-بَابُ الْغَضَبِ
১৩৩০- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ .
১৩৩০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: প্রকৃত বলবান বীর পুরুষ সে নয় যে কুস্তিতে কাউকে ধরাশায়ী করে। আসল বীরপুরুষ হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করতে পারে (বু, মু, দা, আ, আন)।
১৩৩১- عَنِ ابْنِ عُمَرَ قَالَ مَا مِنْ جَرْعَةٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ أَجْرًا مِّنْ جَرْعَةِ غَيْظَ كَظَمَهَا عَبْدُ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ
১৩৩১। ইবনে উমার (রা) বলেন, কোন বান্দা আল্লাহ্র সন্তোষ লাভের বাসনায় তার ক্রোধের ঢোক গলাধঃকরণ (সংবরণ) করলে, আল্লাহ্র নিকট সওয়াবের দিক থেকে তার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ কোন ঢোক নাই (আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ক্রোধের সময় কি বলবে?

📄 ক্রোধের সময় কি বলবে?


৬৪১-بَابُ مَا يَقُولُ إِذَا غَضَبَ
১৩৩২- عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ قَالَ اسْتَبَّ رَجُلانِ عِنْدَ النَّبِيُّ ﷺ فَجَعَلَ أَحَدُهُمَا يَغْضَبُ وَيَحْمَرُّ وَجْهُهُ فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ ﷺ فَقَالَ إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ هَذَا عَنْهُ أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ فَقَامَ رَجُلٌ إِلَى ذَاكَ الرَّجُلِ فَقَالَ تَدْرِي مَا قَالَ قَالَ قَلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ فَقَالَ الرَّجُلُ أَمَجْنُونَا تَرَانِي .
১৩৩২। সুলায়মান ইবনে সুরাদ (রা) বলেন, দুই ব্যক্তি নবী (স)-এর সামনে পরস্পর গালিগালাজ করে। তাতে তাদের একজন ক্রোধান্বিত হওয়ায় তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করে। নবী (স) তার দিকে দৃষ্টিপাত করে বলেন: আমি অবশ্যই এমন একটি বাক্য জানি যা সে বললে নিশ্চয় তার এই রাগ চলে যাবে। তা হলো: "আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম" (আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্ আশ্রয় চাই)। তখন এক ব্যক্তি উঠে ঐ লোকটির নিকট গিয়ে বললো, তুমি কি জানো, নবী (স) কী বলেছেন? তিনি বলেছেন: তুমি বলো, "আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম"। লোকটি বললো, তুমি কি আমাকে পাগল ঠাওরিয়েছো!
১৩৩৩- عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ قَالَ كُنْتُ جَالِسًا مَّعَ النَّبِيِّ ﷺ وَرَجُلَانِ يَسْتَبَانِ فَأَحَدُهُمَا أَحْمَرٌ وَجْهُهُ وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ فَقَالَ النَّبِيُّ ﷺ إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ فَقَالُوا لَهُ إِنَّ النَّبِيُّ ﷺ قَالَ تَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ قَالَ وَهَلْ بِي مِنْ جُنُونٍ .
১৩৩৩। সুলায়মান ইবনে সুরাদ (রা) বলেন, আমি নবী (স)-এর সাথে বসা ছিলাম। দুই ব্যক্তি পরস্পরকে গালি দিতে লাগলো। তাতে তাদের একজনের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো এবং তার শিরা-উপশিরা ফুলে গেলো। নবী (স) বলেন: অবশ্যই আমি এমন একটি কথা জানি, সে তা উচ্চারণ করলে নিশ্চয় তার রাগ চলে যাবে। লোকজন ঐ লোকটিকে বললো, নিশ্চয় নবী (স) বলেছেন: তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সে বললো, আমি কি পাগল হয়ে গেছি (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কারো রাগ উঠলে চুপ হয়ে যাবে

📄 কারো রাগ উঠলে চুপ হয়ে যাবে


৬৪২-بَابُ يَسْكُتُ إِذَا غَضَبَ
১৩৩৪- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ عَلَّمُوا وَيَسِّرُوا عَلَّمُوا وَيَسِّرُوا ثَلاثَ مَرَّاتٍ وَإِذَا غَضَبْتَ فَاسْكُتْ مَرَّتَيْنِ .
১৩৩৪। ইবনে আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমরা জ্ঞান দান করো এবং দীনকে সহজভাবে তুলে ধরো। তোমরা জ্ঞান দান করো এবং দীনকে সহজভাবে তুলে ধরো। তিনি একথা তিনবার বলেন। তুমি ক্রোধান্বিত হলে নীরবতা অবলম্বন করো। কথাটি তিনি দুইবার বলেন (আ, তায়ালিসী)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বন্ধুর সাথে ভালোবাসার আতিশয্য দেখাবে না

📄 বন্ধুর সাথে ভালোবাসার আতিশয্য দেখাবে না


৬৪৩-بَابُ أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَّا
১৩৩৫- عَنْ عَلَى يَقُولُ لابن الكواء هَلْ تَدْري مَا قَالَ الْأَوَّلُ أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَّا عَسَى أَنْ يَكُونَ بَغِيْضَكَ يَوْمًا مَّا وَابْغِضُ بَغِيْضَكَ هَوْنًا مَّا عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا ما
১৩৩৫। আলী (রা) ইবনুল কাওয়াকে বলেন, তুমি কি জানো, প্রথম ব্যক্তি কি বলেছেন? তোমার বন্ধুকে সংগত সীমা পর্যন্ত ভালোবাসো। অসম্ভব নয় যে, সে একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে। তোমার শত্রুর সাথে তোমার শত্রুতাকে সীমিত রাখো। অসম্ভব নয় যে, সে একদিন তোমার বন্ধু হয়ে যেতে পারে (তি ১৯৪৭)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00