📄 লজ্জাশীলতা
৬৩৭-بَابُ الْحَيَاءِ
১৩২৫- عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ الْحَيَاءُ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ فَقَالَ بَشَيْرُ بْنُ كَعْبٍ مَكْتُوبٌ في الحكمة أنَّ مِنَ الحَيَاء وَقَارًا إِنَّ مِنَ الْحَيَاء سَكِينَةً فَقَالَ لَهُ عِمْرَانُ أَحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ وَتُحَدِّثُنِي عَنْ صَحِيفَتِكَ .
১৩২৫। ইমরান ইবনে হুসাইন (রা) বলেন, নবী (স) বলেছেন: লজ্জাশীলতা কল্যাণই বয়ে আনে। বাশীর ইবনে কাব (র) বলেন, প্রজ্ঞাপূর্ণ কথার মধ্যে লিপিবদ্ধ আছে, লজ্জাশীলতার মধ্যে রয়েছে গাম্ভীর্য, লজ্জাশীলতার মধ্যে রয়েছে প্রশান্তি। ইমরান (রা) তাকে বলেন, আমি তোমাকে রাসূলুল্লাহ (স) থেকে হাদীস শুনাচ্ছি। আর তুমি তোমার কিতাব থেকে বর্ণনা করছো (বু, মু, তাবারানী)।
১৩২৬- عَنِ ابْنِ عُمَرَ قَالَ إِنَّ الْحَيَاءَ وَالْإِيْمَانَ قَرْنًا جَمِيعًا فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رَفَعَ الْآخَرُ.
১৩২৬। ইবনে উমার (রা) বলেন, লজ্জাশীলতা ও ঈমান সম্পূর্ণ একই প্রকৃতির। এদের একটি তুলে নেয়া হলে অপরটি দূরীভূত হয়ে যায় (হা)।
📄 যুলুম-নির্যাতন
৬৩৮-بَابُ الْجَفَاءِ
১৩২৭- عَنْ أَبِي بَكْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْحَيَاءُ مِنَ الْإِيْمَانِ وَالْإِيْمَانُ فِي الْجَنَّةِ والبَدَاء مِنَ الْجَفَاءِ وَالْجَفَاء فِي النَّارُ .
১৩২৭। আবু বাকরা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: লজ্জা-সম্ভ্রম ঈমানের অংগ, আর ঈমানের (মুমিনের) স্থান বেহেশতে। নির্লজ্জতা ও অসভ্যতা যুলুমের অংগ, আর যুলুমের (যালেমের) স্থান হলো দোযখে (তি, ই, তাহা, হা, হি)।
১৩২৮- عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ ضَخَمُ الرَّأْسِ عَظِيمُ الْعَيْنَيْنِ إِذَا مَشَى تَكَفَّا كَأَنَّمَا يَمْشِي فِي صُعُدِ إِذَا الْتَفَتَ الْتَفَتَ جَمِيعًا .
১৩২৮। মুহাম্মাদ ইবনে আলী ইবনুল হানাফিয়্যা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী (স) ছিলেন হৃষ্টপুষ্ট মাথাবিশিষ্ট এবং ডাগর চোখবিশিষ্ট। তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, যেন তিনি উচ্চ স্থানে আরোহণ করছেন। তিনি কারো প্রতি দৃষ্টিপাত করলে পূর্ণদেহে সেদিকে ফিরতেন (আ ৬৮৪, তি, শা)।
📄 তোমার লজ্জা-শরম না থাকলে যাচ্ছে তাই করতে পারো
৬৩৯-بَابُ إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ
১৩২৯- عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلامِ النُّبُوَّةِ الْأُولَى إِذا لَمْ تَسْتَحْى فَاصْنَعْ مَا شِئْتَ .
১৩২৯। আবু মাসউদ (রা) বলেন, নবী (স) বলেছেন: পূর্বকালের নবীগণের বাণীসমূহের মধ্যে মানুষ যেটি লাভ করেছে তা হলো, “তোমার যদি লজ্জাই না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো” (বু)।
📄 ক্রোধ
৬৪০-بَابُ الْغَضَبِ
১৩৩০- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ .
১৩৩০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: প্রকৃত বলবান বীর পুরুষ সে নয় যে কুস্তিতে কাউকে ধরাশায়ী করে। আসল বীরপুরুষ হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করতে পারে (বু, মু, দা, আ, আন)।
১৩৩১- عَنِ ابْنِ عُمَرَ قَالَ مَا مِنْ جَرْعَةٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ أَجْرًا مِّنْ جَرْعَةِ غَيْظَ كَظَمَهَا عَبْدُ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ
১৩৩১। ইবনে উমার (রা) বলেন, কোন বান্দা আল্লাহ্র সন্তোষ লাভের বাসনায় তার ক্রোধের ঢোক গলাধঃকরণ (সংবরণ) করলে, আল্লাহ্র নিকট সওয়াবের দিক থেকে তার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ কোন ঢোক নাই (আ)।