📘 আল আদাবুল মুফরাদ > 📄 দ্বিমুখী চরিত্রের লোক

📄 দ্বিমুখী চরিত্রের লোক


৬৩৪-بَابُ ذِي الْوَجْهَيْنِ
১৩২২- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هُؤُلاءِ بِوَجْهِ وَهُؤُلاءِ بِوَجْهِ .
১৩২২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: দ্বিমুখী চরিত্রের লোক মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট। সে এদের নিকট এক রূপ নিয়ে এবং ওদের নিকট ভিন্ন রূপ নিয়ে আবির্ভূত হয় (বু, মু, আন, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দ্বিমুখী চরিত্রের লোকের পাপ

📄 দ্বিমুখী চরিত্রের লোকের পাপ


৬৩৫-بَابُ إِثْمِ ذِي الْوَجْهَيْنِ
১৩২৩- عَنْ عَمَّارِ ابْنِ يَاسِرِ قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ مَنْ كَانَ ذَا وَجْهَيْنِ فِي الدُّنْيَا كَانَ لَهُ لِسَانَانِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ نَارٍ فَمَرٌ رَجُلٌ كَانَ ضَخَمًا قَالَ هُذَا مِنْهُمْ .
১৩২৩। আম্মার ইবনে ইয়াসির (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী চরিত্রের, কিয়ামতের দিন তার আগুনের দুইটি মুখ হবে। এ সময় এক স্থূলকায় ব্যক্তি সেখান দিয়ে গেলে তিনি বলেন: এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত (দা, দার, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অনিষ্টের ভয়ে যাকে পরিহার করা হয় সে নিকৃষ্ট

📄 অনিষ্টের ভয়ে যাকে পরিহার করা হয় সে নিকৃষ্ট


৬৩৬-بَابُ شَرِّ النَّاسِ مَنْ يُتَّقَى شَرُّهُ
১৩২৪- عَنْ عَائِشَةَ اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ ائْذَنُوا لَهُ بِئْسَ أَخُو العَشِيْرَة فَلَمَّا دَخَلَ الآنَ لَهُ الكَلامَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ الَّذِي قُلْتَ ثُمَّ لِنْتَ الكَلَامَ قَالَ أَيْ عَائِشَةُ إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ أَوْ وَدَعَهُ النَّاسُ اتَّقَاءَ فُحْشِهِ .
১৩২৪। আয়েশা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (স)-এর সাক্ষাত প্রার্থনা করলো। তিনি বলেনঃ তাকে অনুমতি দাও, বংশের নিকৃষ্ট লোক। সে প্রবেশ করলে তিনি তার সাথে নম্র ব্যবহার করেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি যা মন্তব্য করার তো করলেন, অতঃপর নম্র ভাষায় কথা বললেন। তিনি বলেনঃ হে আয়েশা! যার অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য মানুষ তাকে ত্যাগ করে, সে নিকৃষ্ট লোক (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 লজ্জাশীলতা

📄 লজ্জাশীলতা


৬৩৭-بَابُ الْحَيَاءِ
১৩২৫- عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ الْحَيَاءُ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ فَقَالَ بَشَيْرُ بْنُ كَعْبٍ مَكْتُوبٌ في الحكمة أنَّ مِنَ الحَيَاء وَقَارًا إِنَّ مِنَ الْحَيَاء سَكِينَةً فَقَالَ لَهُ عِمْرَانُ أَحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ وَتُحَدِّثُنِي عَنْ صَحِيفَتِكَ .
১৩২৫। ইমরান ইবনে হুসাইন (রা) বলেন, নবী (স) বলেছেন: লজ্জাশীলতা কল্যাণই বয়ে আনে। বাশীর ইবনে কাব (র) বলেন, প্রজ্ঞাপূর্ণ কথার মধ্যে লিপিবদ্ধ আছে, লজ্জাশীলতার মধ্যে রয়েছে গাম্ভীর্য, লজ্জাশীলতার মধ্যে রয়েছে প্রশান্তি। ইমরান (রা) তাকে বলেন, আমি তোমাকে রাসূলুল্লাহ (স) থেকে হাদীস শুনাচ্ছি। আর তুমি তোমার কিতাব থেকে বর্ণনা করছো (বু, মু, তাবারানী)।
১৩২৬- عَنِ ابْنِ عُمَرَ قَالَ إِنَّ الْحَيَاءَ وَالْإِيْمَانَ قَرْنًا جَمِيعًا فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رَفَعَ الْآخَرُ.
১৩২৬। ইবনে উমার (রা) বলেন, লজ্জাশীলতা ও ঈমান সম্পূর্ণ একই প্রকৃতির। এদের একটি তুলে নেয়া হলে অপরটি দূরীভূত হয়ে যায় (হা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00