📄 জনসমাবেশের ভেতরে থুথু ফেলার নিয়ম
৬৩০-باب : ইযা তানাক্কা'আ ওহুয়া মা'আল ক্বওম
১৩১৬- 'আন আবী হুরাইরাতা ক্বালা ইযা তানাক্কা'আ বাইনা ইয়াদাইল ক্বওমি ফালইয়ুওয়ারি বিকাফ্ফাইহি হাত্তা তাক্বা'আ, নুখা'আতুহু ইলাল আরদ্বি ওয়াইযা সোয়ামا ফালইয়ুদাহিন লা ইয়ুরা 'আলাইহি আছারুস সাওম।
১৩১৬। আবু হুরায়রা (রা) বলেন, কেউ লোকজনের মধ্যে (অবস্থানকালে) থুথু ফেললে তা হাত দিয়ে আড়াল করে রাখবে, যাবত না তা মাটিতে পতিত হয়। কেউ রোযা রাখলে যেন (দেহে) তৈল মাখে, যাতে তার চেহারায় রোযার আলামত না দেখা যায়।
📄 কোন ব্যক্তি একদল লোকের সাথে কথা বলার সময় একজনকে লক্ষ্য করে বলবে না
৬৩১-باب : ইযা হাদ্দাসার রাজুলুল ক্বওমা লা ইয়াক্ববালু 'আলা ওয়াহিদ
১৩১৭- 'আন হাবীব ইবনু আবী ছাবিত ক্বালা কানু ইয়ুহিব্বুনা ইযা হাদ্দাসার রাজুলু আল লা ইয়াক্ববিলা 'আলার রাজুলিল ওয়াহিদ ওয়ালাকিন লিইউ'আম্মিমহুম।
১৩১৭। হাবীব ইবনে আবু সাবিত (র) বলেন, তারা (সাহাবীগণ) এটাই পছন্দ করতেন যে, কোন ব্যক্তি কথা বললে কেবল একজনের সামনাসামনি হয়ে কথা বলবে না, বরং সকলকে সম্বোধন করবে।
📄 অবাঞ্ছিত দৃষ্টিপাত
৬৩২-باب : ফুদ্বুলুন নাজর
১৩১৮- 'আন ইবনি আবীল হুযাইল ক্বালা 'আদা 'আবদুল্লাহু রাজুলান ওয়ামা'আহু রাজুলুম মিন আসহাবিহি ফালাম্মা দাখালাদ্দারাজা'আলা সাহিবুহু ইয়ানজুরু ফাক্বালা লাহু 'আবদুল্লাহি ওয়াল্লাহি লাও তুনফাকাত 'আইনাকা, কানা খাইরাল্লাকা।
১৩১৮। ইবনে আবুল হুযাইল (র) বলেন, আবদুল্লাহ (রা) তার সাথীদের একজনকে সাথে নিয়ে এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলে তার সাথের লোকটি এদিকে ওদিকে তাকাতে থাকে। আবদুল্লাহ (রা) তাকে বলেন, আল্লাহ্র শপথ! যদি তোমার চোখ দু'টি ফুঁড়ে দেয়া হতো তবে তা তোমার জন্য কল্যাণকর হতো।
১৩১৯- 'আন নাফি'ইন আন্না নাফারাম মিন আহlিল ইরাক্বি দাখালু 'আলা ইবনি 'উমারা ফারাও 'আলা খাদিমিল্লাহুম তওক্বাম মিন যাহাবিন ফানাযারা বা'duhum ইলা বা'দ্বিন ফাক্বালা মা আফত্বনাকুম লিশ্শাররি।
১৩১৯। নাফে (র) থেকে বর্ণিত। ইরাকবাসী একদল লোক ইবনে উমার (রা)-র নিকট উপস্থিত হয়। তারা তাদের এক খাদেমের নিকট একটি সোনার বেড়ি দেখতে পেলো। তাতে তারা পরস্পরের প্রতি তাকালো। ইবনে উমার (রা) বলেন, খারাপ কাজের জন্য তোমাদের কি ধুর্তামি।
📄 অনর্থক কথাবার্তা
৬৩৩-بَابُ فُضُولِ الْكَلَامِ
১৩২০- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَا خَيْرَ فِي فُضُولِ الكَلامِ .
১৩২০। আবু হুরায়রা (রা) বলেন, অনর্থক কথাবার্তায় কোন কল্যাণ নাই।
১৩২১- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ شِرَارُ أُمَّتِي الشَّرْتَارُونَ الْمُتَشَدِّقُونَ الْمُتَفَيْهِقُونَ وَخِيَارُ أُمَّتِي أَحَاسِنُهُمْ أَخْلَاقًا
১৩২১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: আমার উম্মাতের নিকৃষ্ট লোক হলো যারা বাচাল, ধৃষ্ট-নির্লজ্জ এবং অহংকারে স্ফীত। আর আমার উম্মাতের উত্তম হলো তাদের মধ্যকার উত্তম চরিত্রের লোক (তি, আ)।