📘 আল আদাবুল মুফরাদ 📄 কবুতর যবেহ করা

📄 কবুতর যবেহ করা


৬২৮-بَابُ ذَبْحِ الْحَمَامِ
১৩১২- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ رَأَى رَسُولُ اللهِ ﷺ رَجُلاً يَتْبَعُ حَمَامَةً قَالَ شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً
১৩১২। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) এক ব্যক্তিকে একটি কবুতরের পিছু ধাওয়া করতে দেখলেন। তিনি বলেন: এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে (দা, ই, আ)।
১৩১৩- حَدَّثَنَا الْحَسَنُ قَالَ كَانَ عُثْمَانُ لا يَخْطُبُ جُمُعَةً إِلا أَمَرَ بِقَتْلِ الْكِلابِ وَذَبْحِ الْحَمَامِ .
১৩১৩। হাসান (র) বলেন, উসমান (রা) জুমুআর নামাযের খুতবা দিলেই তাতে কুকুর হত্যা করার এবং কবুতর যবেহ করার নির্দেশ দিতেন (মুসান্নাফ আবদুর রায্যাক)।
১৩১৪- عَنِ الْحَسَنِ قَالَ سَمِعْتُ عُثْمَانَ يَأْمُرُ فِي خُطْبَتِهِ بِقَتْلِ الْكِلابِ وَذَبْحِ الْحَمَامِ.
১৩১৪। হাসান (র) বলেন, আমি উসমান (রা)-কে তাঁর ভাষণে কুকুর নিধনের এবং কবুতর যবেহ করার নির্দেশ দিতে শুনেছি (ঐ বরাত)।

📘 আল আদাবুল মুফরাদ 📄 যার প্রয়োজন আছে সে-ই যাবে

📄 যার প্রয়োজন আছে সে-ই যাবে


৬২৯-بَابُ مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ فَهُوَ أَحَقُّ أَنْ يُذْهَبَ إِلَيْهِ
১৩১৫- عَنْ زَيْدِ بْنِ ثَابِت أَنْ عُمَرَ بْنَ الْخَطَابِ جَاءَهُ يَسْتَأْذِنُ عَلَيْهِ يَوْمًا فَأَذِنَ لَهُ وَرَاسُهُ فِي يَدِ جَارِيَةٍ لَهُ تَرَجَلُهُ فَنَزَعَ رَأْسَهُ فَقَالَ لَهُ عُمَرُ دَعْهَا تَرَجُلُكَ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لَوْ أَرْسَلْتَ إِلَى جِئْتُكَ فَقَالَ عُمَرُ إِنَّمَا الْحَاجَةُ لِى .
১৩১৫। যায়েদ ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। একদিন উমার ইবনুল খাত্তাব (রা) তার নিকট এসে (ঘরে প্রবেশের) অনুমতি চান। তিনি তাকে অনুমতি দিলেন। তখন তার মাথা তার বাঁদীর হাতে ছিল এবং সে তাতে চিরুনী করছিল। তিনি তার মাথা সরিয়ে নিলেন। উমার (রা) তাকে বলেন, তাকে আপনার মাথায় চিরুনী করতে দিন। তিনি বলেন, হে আমীরুল মুমিনীন! আপনি লোক পাঠালে আমিই তো আপনার নিকট যেতে পারতাম। উমার (রা) বলেন, প্রয়োজনটা তো আমার (বায়হাকীর সুনানুল কুবরা)।

📘 আল আদাবুল মুফরাদ 📄 জনসমাবেশের ভেতরে থুথু ফেলার নিয়ম

📄 জনসমাবেশের ভেতরে থুথু ফেলার নিয়ম


৬৩০-باب : ইযা তানাক্কা'আ ওহুয়া মা'আল ক্বওম
১৩১৬- 'আন আবী হুরাইরাতা ক্বালা ইযা তানাক্কা'আ বাইনা ইয়াদাইল ক্বওমি ফালইয়ুওয়ারি বিকাফ্ফাইহি হাত্তা তাক্বা'আ, নুখা'আতুহু ইলাল আরদ্বি ওয়াইযা সোয়ামا ফালইয়ুদাহিন লা ইয়ুরা 'আলাইহি আছারুস সাওম।
১৩১৬। আবু হুরায়রা (রা) বলেন, কেউ লোকজনের মধ্যে (অবস্থানকালে) থুথু ফেললে তা হাত দিয়ে আড়াল করে রাখবে, যাবত না তা মাটিতে পতিত হয়। কেউ রোযা রাখলে যেন (দেহে) তৈল মাখে, যাতে তার চেহারায় রোযার আলামত না দেখা যায়।

📘 আল আদাবুল মুফরাদ 📄 কোন ব্যক্তি একদল লোকের সাথে কথা বলার সময় একজনকে লক্ষ্য করে বলবে না

📄 কোন ব্যক্তি একদল লোকের সাথে কথা বলার সময় একজনকে লক্ষ্য করে বলবে না


৬৩১-باب : ইযা হাদ্দাসার রাজুলুল ক্বওমা লা ইয়াক্ববালু 'আলা ওয়াহিদ
১৩১৭- 'আন হাবীব ইবনু আবী ছাবিত ক্বালা কানু ইয়ুহিব্বুনা ইযা হাদ্দাসার রাজুলু আল লা ইয়াক্ববিলা 'আলার রাজুলিল ওয়াহিদ ওয়ালাকিন লিইউ'আম্মিমহুম।
১৩১৭। হাবীব ইবনে আবু সাবিত (র) বলেন, তারা (সাহাবীগণ) এটাই পছন্দ করতেন যে, কোন ব্যক্তি কথা বললে কেবল একজনের সামনাসামনি হয়ে কথা বলবে না, বরং সকলকে সম্বোধন করবে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية