📄 বগলের লোম উপড়ানো
৬২৪-بَابُ نَتْف الابط
১৩০৪- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْفِطْرَةُ خَمْسُ الْخَتَانُ وَالْأَسْتَحْدَادُ وَنَتْفُ الْإِبِطِ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَطْفَارِ .
১৩০৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ পাঁচটি স্বভাব সম্মত বিষয়। গোঁফ কর্তন করা, নখ কাটা, নাভীর নিচের লোম কামানো, বগলের নিচের লোম উপড়ানো এবং মিসওয়াক করা (বু, মু, দা, তি, না, ই, আ, তহা, হি)।
১৩০৫- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ خَمْسٌ مِّنَ الفِطْرَةِ الْخِتَانُ وَحَلْقُ الْعَانَةِ وَتَقْلِيمُ الْأَطْفَارِ وَنَتْفُ الضَّبْعِ وَقَصُّ الشَّارِبِ .
১৩০৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: পাঁচটি জিনিস স্বভাব সুলভ। খতনা করা, নাভির নিচের লোম কামানো, নখ কাটা, বগলের নিচের লোম উপড়ানো এবং গোঁফ খাটো করা।
১৩০৬- عَنْ أَبِي هُرَيْرَةَ خَمْسٌ مِّنِ الْفِطْرَةِ تَقْلِيمُ الْأَطْفَارِ وَقَصُّ الشَّارِبِ وَنَتْفُ الابط وَحَلْقُ الْعَانَة وَالْخَتَانُ .
১৩০৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। পাঁচটি জিনিস স্বভাব সুলভ। নখ কাটা, গোঁফ খাটো করা, বগলের লোম উপড়ানো, নাভীর নিচের লোম কামানো এবং খতনা করা (তহা)।
📄 উত্তম ব্যবহার
৬২৫-بَابُ حُسْنِ الْعَهْدِ
১৩০৭- حَدَّثَنِي أَبُو الطُّفَيْلِ قَالَ رَأَيْتُ النَّبِيُّ ﷺ يَقْسِمُ لَحْمًا بِالْجَعْرَانَةِ وَأَنَا يَوْمَئِذٍ غُلَامٌ أَحْمِلُ عُضْوَ البَعِيرِ فَأَتَتْهُ امْرَأَةً فَبَسَطَ لَهَا رِدَاءَهُ قُلْتُ مَنْ هُذِهِ قِبْلَ هذه أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ .
১৩০৭। আবুত তুফাইল (রা) বলেন, আমি বাল্যকালে জি'রানা নামক স্থানে নবী (স)-কে গোশত বণ্টন করতে দেখেছি। আমি উটের এক এক টুকরা গোশত বহন করে আনতাম। এই অবস্থায় তাঁর নিকট এক মহিলা আসেন। তিনি তার জন্য নিজের চাদরখানা লেছে দেন। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি নবী (স)-এর দুধমাতা (দা, হা)।
📄 আলাপ-পরিচয়
৬২৬-بَابُ الْمَعْرِفَةِ
১৩০৮- عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ رَجُلٌ أَصْلَحَ اللَّهُ الْأَمِيرَ إِنَّ أَذِنَكَ يَعْرِفُ رِجَالاً فَيُؤْثِرُهُمْ بِإِذْنِ قَالَ عَدَرَهُ اللهُ إِنَّ المَعْرِفَةَ لَتَنْفَعُ عِنْدَ الْكَلْبِ الْعَقُورِ وَعِنْدَ الْجَمَلِ الصُّنُول .
১৩০৮। মুগীরা ইবনে শোবা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বললো, আল্লাহ আমীরের অবস্থা সংশোধন করুন। আপনার দ্বাররক্ষী সাক্ষাতপ্রার্থী কতক লোককে চিনে এবং সে তাদের অগ্রাধিকার দেয়। আমীর জবাব দেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। পূর্ব-পরিচয় তো হিংস্র কুকুর ও খ্যাপা উটের সামনেও উপরাকী প্রমাণিত হয়।
📄 শিশুদের আখরোট দিয়ে খেলা করা
৬২৭-بَابُ لَعْبِ الصَّبْيَانِ بِالْجَوْزِ
১৩০৯- عَنْ إِبْرَاهِيمَ قَالَ كَانَ أَصْحَابُنَا يُرَخّصُونَ لَنَا فِي اللَّعْبِ كُلَّهَا غَيْرَ الْكِلَابِ عَبْدِ اللَّهِ يَعْنِي لِلصَّبْيَانِ . قَالَ أَبُو عَبْد الله با
১৩০৯। ইবরাহীম (র) বলেন, আমাদের মুরব্বীগণ আমাদেরকে কুকুরের খেলা ব্যতীত যে কোন খেলাধুলা করার অনুমতি দিতেন। ইমাম বুখারী (র) বলেন, অর্থাৎ শিশুদেরকে।
১৩১০- عَنْ أَبِي عُقْبَةَ قَالَ مَرَرْتُ مَعَ ابْنِ عُمَرَ مَرَّةً بِالطَّرِيقِ فَمَرَّ بِغِلْمَةٍ مِّنَ الْحَبَشِ فَرَاهُمْ يَلْعَبُونَ فَأَخْرَجَ دِرْهَمَيْنِ فَأَعْطَاهُمْ .
১৩১০। আবু উকবা (র) বলেন, একবার আমি ইবনে উমার (রা)-র সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তিনি কতক আবিসিনীয় বালককে অতিক্রম করলেন, যাদের তিনি খেলাধুলায় মত্ত দেখলেন। তিনি দু'টি দিরহাম (রূপার মুদ্রা) বের করে তাদের দিলেন।
১৩১১- عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُشَرِّبُ إِلَى صَوَاحِبِي يَلْعَبْنَ بِاللَّعْبِ الْبَنَاتِ الصَّغَارِ .
১৩১১। আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী (স) আমার খেলার সাথীদের আমার নিকট পাঠিয়ে দিতেন। তারা খেলনা অর্থাৎ ক্ষুদ্র পুতুল নিয়ে খেলতো (বু, মু)।