📄 ক্রীতদাসী বা স্ত্রী তার স্বামীর মাথার চুল কামাতে পারে
৬২৩-بَابُ حَلْق الْجَارِيَةِ وَالْمَرْأَة زَوْجَهَا
১৩০৩- حَدَّثَنِي سُكَيْنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ قَيْسٍ عَنْ أَبِيهِ قَالَ دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَجَارِيَةٌ تَحْلِقُ الشُّعَرَ وَقَالَ النَّوْرَةُ تَرَقَّ الْجَلْدَ .
১৩০৩। সুকাইন ইবনে আবদুল আযীয ইবনে কায়েস (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমার (রা)-র নিকট উপস্থিত হলাম। তখন এক বাঁদী চুল কামাচ্ছিল। তিনি বলেন, চুন চামড়াকে নরম করে (তাবারানী)।
📄 বগলের লোম উপড়ানো
৬২৪-بَابُ نَتْف الابط
১৩০৪- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْفِطْرَةُ خَمْسُ الْخَتَانُ وَالْأَسْتَحْدَادُ وَنَتْفُ الْإِبِطِ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَطْفَارِ .
১৩০৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ পাঁচটি স্বভাব সম্মত বিষয়। গোঁফ কর্তন করা, নখ কাটা, নাভীর নিচের লোম কামানো, বগলের নিচের লোম উপড়ানো এবং মিসওয়াক করা (বু, মু, দা, তি, না, ই, আ, তহা, হি)।
১৩০৫- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ خَمْسٌ مِّنَ الفِطْرَةِ الْخِتَانُ وَحَلْقُ الْعَانَةِ وَتَقْلِيمُ الْأَطْفَارِ وَنَتْفُ الضَّبْعِ وَقَصُّ الشَّارِبِ .
১৩০৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: পাঁচটি জিনিস স্বভাব সুলভ। খতনা করা, নাভির নিচের লোম কামানো, নখ কাটা, বগলের নিচের লোম উপড়ানো এবং গোঁফ খাটো করা।
১৩০৬- عَنْ أَبِي هُرَيْرَةَ خَمْسٌ مِّنِ الْفِطْرَةِ تَقْلِيمُ الْأَطْفَارِ وَقَصُّ الشَّارِبِ وَنَتْفُ الابط وَحَلْقُ الْعَانَة وَالْخَتَانُ .
১৩০৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। পাঁচটি জিনিস স্বভাব সুলভ। নখ কাটা, গোঁফ খাটো করা, বগলের লোম উপড়ানো, নাভীর নিচের লোম কামানো এবং খতনা করা (তহা)।
📄 উত্তম ব্যবহার
৬২৫-بَابُ حُسْنِ الْعَهْدِ
১৩০৭- حَدَّثَنِي أَبُو الطُّفَيْلِ قَالَ رَأَيْتُ النَّبِيُّ ﷺ يَقْسِمُ لَحْمًا بِالْجَعْرَانَةِ وَأَنَا يَوْمَئِذٍ غُلَامٌ أَحْمِلُ عُضْوَ البَعِيرِ فَأَتَتْهُ امْرَأَةً فَبَسَطَ لَهَا رِدَاءَهُ قُلْتُ مَنْ هُذِهِ قِبْلَ هذه أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ .
১৩০৭। আবুত তুফাইল (রা) বলেন, আমি বাল্যকালে জি'রানা নামক স্থানে নবী (স)-কে গোশত বণ্টন করতে দেখেছি। আমি উটের এক এক টুকরা গোশত বহন করে আনতাম। এই অবস্থায় তাঁর নিকট এক মহিলা আসেন। তিনি তার জন্য নিজের চাদরখানা লেছে দেন। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি নবী (স)-এর দুধমাতা (দা, হা)।
📄 আলাপ-পরিচয়
৬২৬-بَابُ الْمَعْرِفَةِ
১৩০৮- عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ رَجُلٌ أَصْلَحَ اللَّهُ الْأَمِيرَ إِنَّ أَذِنَكَ يَعْرِفُ رِجَالاً فَيُؤْثِرُهُمْ بِإِذْنِ قَالَ عَدَرَهُ اللهُ إِنَّ المَعْرِفَةَ لَتَنْفَعُ عِنْدَ الْكَلْبِ الْعَقُورِ وَعِنْدَ الْجَمَلِ الصُّنُول .
১৩০৮। মুগীরা ইবনে শোবা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বললো, আল্লাহ আমীরের অবস্থা সংশোধন করুন। আপনার দ্বাররক্ষী সাক্ষাতপ্রার্থী কতক লোককে চিনে এবং সে তাদের অগ্রাধিকার দেয়। আমীর জবাব দেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। পূর্ব-পরিচয় তো হিংস্র কুকুর ও খ্যাপা উটের সামনেও উপরাকী প্রমাণিত হয়।