📄 অলীক ধারণা-অনুমান
৬২২-بَابُ الظَّنِّ
১২৯৯- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ اكْذَبُ الحَدِيث وَلَا تَجَسَّسُوا وَلَا تَنَافَسُوا وَلَا تَدَابَرُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ اخْوَانًا
১২৯৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: ধারণা-অনুমান সম্পর্কে তোমরা সাবধান হও। কারণ অলীক ধারণা পোষণ সবচেয়ে বড় মিথ্যা। তোমরা পরস্পর গোয়েন্দাগিরি করো না, ঝগড়া-বিবাদ করো না, অসাক্ষাতে দোষচর্চা করো না, হিংসা ও ঘৃণা-বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর বান্দাগণ! সকলে ভাই ভাই হয়ে যাও (বু, মু, তি, ই, আ, হি)।
১ ৩০০- عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ الله مَعَ امْرَأَةٍ مِّنْ نِّسَائِهِ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ فَدَعَاهُ النَّبِيُّ ﷺ فَقَالَ يَا فُلاَنُ هُذِهِ زَوْجَتِي فُلانَةٌ قَالَ مَنْ كُنْتُ أَظُنُّ بِهِ فَلَمْ أَكُنْ أَظُنُّ بِكَ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِن ابْنِ أَدَمَ مَجْرَى الدَّم .
১ ৩০০। আনাস (রা) বলেন, একদা নবী (স) তাঁর কোন এক স্ত্রীর সাথে ছিলেন। তখন তাঁর নিকট দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলো। নবী (স) তাকে ডেকে বলেন : হে অমুক! ইনি আমার স্ত্রী অমুক। সে বললো, আমি হয়তো কারো সম্পর্কে ধারণা-অনুমান করতে পারি, কিন্তু আপনার সম্পর্কে কখনো ধারণা-অনুমান লিপ্ত হই না। তিনি বলেন : শয়তান রক্তপ্রবাহের মত মানুষের ভেতরে বিচরণ করে (দা)।
১৩০১- عَنْ عَبْدِ اللهِ قَالَ مَا يَزَالُ الْمَسْرُوقُ مِنْهُ يَتَظَنُّى حَتَّى يَصْبِرَ أَعْظَمَ مِنَ السَّارِقِ .
১৩০১। আবদুল্লাহ (রা) বলেন, যার জিনিস চুরি হয়ে যায় সে ধারণা-অনুমান করতে করতে চোরের চেয়েও অগ্রসর হয়ে যায়।
১৩০২- عَنْ بِلالِ بْنِ سَعْدِ الْأَشْعَرِى أَنَّ مُعَاوِيَةَ كَتَبَ إِلَى أَبِي الدَّرْدَاءِ أَكْتُبْ الَى فُسَّاقَ دِمَشْقَ فَقَالَ مَا لِي وَفَسَاقُ دِمَشْقَ وَمِنْ أَيْنَ أَعْرِفُهُمْ فَقَالَ ابْنُهُ بِلال أَنَا اكْتُبُهُمْ فَكَتَبَهُمْ قَالَ مِنْ أَيْنَ عَلِمْتَ مَا عَرَفْتَ أَنَّهُمْ فَسَاقٌ إِلَّا وَأَنْتَ مِنْهُمْ إِبْدَا بِنَفْسِكَ وَلَمْ يُرْسِلْ بِأَسْمَائِهِمْ .
১৩০২। বিলাল ইবনে সাদ আল-আশআরী (র) থেকে বর্ণিত। মুআবিয়া (রা) আবু দারদা (রা)-কে লিখে পাঠান : দামিশকের দুষ্কৃতিকারীদের সম্পর্কে আমাকে লিখে পাঠান। তিনি বলেন, আমার সাথে দামিশকের দুষ্কৃতিকারীদের কি সম্পর্ক? আর আমি কোথায় বা তাদের চিনবো? তার পুত্র বিলাল বলেন, আমি তাদের সম্পর্কে লিখবো। অতএব তিনি তাদের তালিকা তৈরি করেন। আবু দারদা (রা) জিজ্ঞেস করেন, কোথা থেকে তুমি জানতে পারলে? তুমি তাদের অন্তর্ভুক্ত হলেই কেবল দুষ্কৃতিকারী সম্পর্কে জানতে পারবে। অতএব তোমার নামটি দিয়ে (তালিকা) শুরু করো। তিনি তাদের নাম কখনো পাঠাননি।
📄 ক্রীতদাসী বা স্ত্রী তার স্বামীর মাথার চুল কামাতে পারে
৬২৩-بَابُ حَلْق الْجَارِيَةِ وَالْمَرْأَة زَوْجَهَا
১৩০৩- حَدَّثَنِي سُكَيْنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ قَيْسٍ عَنْ أَبِيهِ قَالَ دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَجَارِيَةٌ تَحْلِقُ الشُّعَرَ وَقَالَ النَّوْرَةُ تَرَقَّ الْجَلْدَ .
১৩০৩। সুকাইন ইবনে আবদুল আযীয ইবনে কায়েস (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমার (রা)-র নিকট উপস্থিত হলাম। তখন এক বাঁদী চুল কামাচ্ছিল। তিনি বলেন, চুন চামড়াকে নরম করে (তাবারানী)।
📄 বগলের লোম উপড়ানো
৬২৪-بَابُ نَتْف الابط
১৩০৪- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْفِطْرَةُ خَمْسُ الْخَتَانُ وَالْأَسْتَحْدَادُ وَنَتْفُ الْإِبِطِ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَطْفَارِ .
১৩০৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ পাঁচটি স্বভাব সম্মত বিষয়। গোঁফ কর্তন করা, নখ কাটা, নাভীর নিচের লোম কামানো, বগলের নিচের লোম উপড়ানো এবং মিসওয়াক করা (বু, মু, দা, তি, না, ই, আ, তহা, হি)।
১৩০৫- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ خَمْسٌ مِّنَ الفِطْرَةِ الْخِتَانُ وَحَلْقُ الْعَانَةِ وَتَقْلِيمُ الْأَطْفَارِ وَنَتْفُ الضَّبْعِ وَقَصُّ الشَّارِبِ .
১৩০৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: পাঁচটি জিনিস স্বভাব সুলভ। খতনা করা, নাভির নিচের লোম কামানো, নখ কাটা, বগলের নিচের লোম উপড়ানো এবং গোঁফ খাটো করা।
১৩০৬- عَنْ أَبِي هُرَيْرَةَ خَمْسٌ مِّنِ الْفِطْرَةِ تَقْلِيمُ الْأَطْفَارِ وَقَصُّ الشَّارِبِ وَنَتْفُ الابط وَحَلْقُ الْعَانَة وَالْخَتَانُ .
১৩০৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। পাঁচটি জিনিস স্বভাব সুলভ। নখ কাটা, গোঁফ খাটো করা, বগলের লোম উপড়ানো, নাভীর নিচের লোম কামানো এবং খতনা করা (তহা)।
📄 উত্তম ব্যবহার
৬২৫-بَابُ حُسْنِ الْعَهْدِ
১৩০৭- حَدَّثَنِي أَبُو الطُّفَيْلِ قَالَ رَأَيْتُ النَّبِيُّ ﷺ يَقْسِمُ لَحْمًا بِالْجَعْرَانَةِ وَأَنَا يَوْمَئِذٍ غُلَامٌ أَحْمِلُ عُضْوَ البَعِيرِ فَأَتَتْهُ امْرَأَةً فَبَسَطَ لَهَا رِدَاءَهُ قُلْتُ مَنْ هُذِهِ قِبْلَ هذه أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ .
১৩০৭। আবুত তুফাইল (রা) বলেন, আমি বাল্যকালে জি'রানা নামক স্থানে নবী (স)-কে গোশত বণ্টন করতে দেখেছি। আমি উটের এক এক টুকরা গোশত বহন করে আনতাম। এই অবস্থায় তাঁর নিকট এক মহিলা আসেন। তিনি তার জন্য নিজের চাদরখানা লেছে দেন। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি নবী (স)-এর দুধমাতা (দা, হা)।