📘 আল আদাবুল মুফরাদ > 📄 মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দু'বার দংশিত হয় না

📄 মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দু'বার দংশিত হয় না


৬১৭-بَابُ لَا يُلْدَعُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَّرَّتَيْنِ
১২৯০- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لا يُلْدَعُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ .
১২৯০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: মুমিন ব্যক্তি একই গর্তে দু'বার দংশিত হয় না (বু, মু, দা, ই, আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রাতের বেলা যে ব্যক্তি তীরন্দাজি করে

📄 রাতের বেলা যে ব্যক্তি তীরন্দাজি করে


৬১৮-بَابُ مَنْ رَمَى بِاللَّيْلِ
১২৯১- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ رَمَانَا بِاللَّيْلِ فَلَيْسَ مِنَّا .
১২৯১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: যে ব্যক্তি রাতের বেলা আমাদের প্রতি তীর নিক্ষেপ করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় (আ, হি, তহা)।
১২৯২- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ حَمَلَ عَلَيْنَا السَّلَاحَ فَلَيْسَ مِنَّا.
১২৯২। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় (মু, তহা)।
১২৯৩- عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ حَمَلَ عَلَيْنَا السَّلَاحَ فَلَيْسَ مِنَّا.
১২৯৩। আবু মূসা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আল্লাহ কোন নির্দিষ্ট এলাকায় তাঁর কোন বান্দার মৃত্যদান করতে চাইলে তথায় যাওয়ার জন্য তার একটি প্রয়োজন সৃষ্টিকরেন

📄 আল্লাহ কোন নির্দিষ্ট এলাকায় তাঁর কোন বান্দার মৃত্যদান করতে চাইলে তথায় যাওয়ার জন্য তার একটি প্রয়োজন সৃষ্টিকরেন


৬১৯-بَابُ إِذَا أَرَادَ اللَّهُ قَبْضَ عَبْدٍ بِأَرْضِ جَعَلَ لَهُ بِهَا حَاجَةً
১২৯৪- عَنْ أَبِي الْمَلِيْحِ عَنْ رَجُلٍ مِّنْ قَوْمِهِ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ إِذَا أَرَادَ اللَّهُ قَبْضَ عَبْدٍ بِأَرْضِ جَعَلَ لَهُ بِهَا حَاجَةً .
১২৯৪। আবুল মালীহ (র) থেকে তার গোত্রের এক ব্যক্তির সূত্রে বর্ণিত, যিনি নবী (স)-এর সাহাবী ছিলেন। তিনি বলেন, নবী (স) বলেছেন: আল্লাহ কোন নির্দিষ্ট এলাকায় কোন বান্দার মৃত্যুদান করতে চাইলে সেখানে (যাওয়ার জন্য) তার একটি প্রয়োজন সৃষ্টি করে দেন (তি, আ, হা, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি নিজ পরিধেয় বস্ত্রে নাকের ময়লা মোছে

📄 যে ব্যক্তি নিজ পরিধেয় বস্ত্রে নাকের ময়লা মোছে


৬২০-بَابُ مَنْ امْتَخَطَ فِي ثَوْبِهِ
১২৯৫- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ تَمَخَّطَ فِي ثَوْبِهِ ثُمَّ قَالَ بَحْ بَحْ أَبُو هُرَيْرَةَ يَتَمَخَّطُ فِي الْكِتَانِ رَأَيْتُنِي أَضْرِعُ بَيْنَ حُجْرَةِ عَائِشَةَ وَالْمِنْبَرِ يَقُولُ النَّاسُ مَجْنُونٌ وَمَا بِي إِلَّا الْجُوعُ .
১২৯৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি তার পরিধেয় বস্ত্রে নাক পরিষ্কার করার পর বলেন, বাহ, বাহ! আবু হুরায়রা কাতান কাপড়ে নাক পরিষ্কার করছে। আমি নিজেকে আয়েশা (রা)-র ঘর ও মসজিদে নববীর মিম্বারের মধ্যস্থলে ধরাশায়ী হয়ে পড়ে থাকতে দেখেছি। লোকে বলতো, পাগল (হয়ে গেছে)। ক্ষুধার যন্ত্রণায়ই আমার এই অবস্থা হয়েছিল (বু, তি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00