📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি দাবা খেলায় লিপ্তদের সালাম দেয়নি

📄 যে ব্যক্তি দাবা খেলায় লিপ্তদের সালাম দেয়নি


৬১৪-بَابُ مَنْ لَّمْ يُسَلِّمْ عَلَى أَصْحَابِ النَّرْدِ
১২৮০- عَنِ الْفُضَيْلِ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِيهِ قَالَ كَانَ عَلَى إِذَا خَرَجَ مِنْ بَابِ الْقَصْرِ فَرَأَى أَصْحَابَ النَّرْدِ انْطَلَقَ بِهِمْ فَعَقَلَهُمْ مِّنْ عُدْوَةٍ إِلَى اللَّيْلِ فَمِنْهُمْ مَنْ يَعْقِلُ إِلَى نصف النَّهَارِ قَالَ وَكَانَ الَّذِي يَعْمَلُ إِلَى اللَّيْلِ الَّذِينَ يُعَامِلُونَ بِالْوَرَقِ وَكَانَ الَّذِي يَعْقِلُ إِلى نِصْفِ النَّهَارِ الَّذِينَ يَلْهُونَ بِهَا وَكَانَ يَأْمُرُ أَنْ لَا يُسَلِّمُوا عَلَيْهِمْ .
১২৮০। ফুদাইল ইবনে মুসলিম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) বাবুল কাসর থেকে বের হলে তিনি দাবা খেলোয়াড়দের দেখতে পান। তিনি তাদের নিকট গিয়ে তাদেরকে ভোর থেকে রাত পর্যন্ত আটক রাখেন। তাদের মধ্যে কতককে তিনি দুপুর পর্যন্ত আটক রাখেন। রাবী বলেন, যারা অর্থের আদান-প্রদানের ভিত্তিতে খেলেছিল, তিনি তাদের রাত পর্যন্ত আটক রাখেন, আর যারা এমনি খেলেছিল তাদেরকে দুপুর পর্যন্ত আটক রাখেন। তিনি নির্দেশ দিতেন, লোকজন যেন তাদেরকে সালাম না দেয়।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দাবা খেলোয়াড়ের পাপ

📄 দাবা খেলোয়াড়ের পাপ


৬১৫-بَابُ إِثْمِ مَنْ لَعِبَ بِالنَّرْدِ
১২৮১- عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِى أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ
১২৮১। আবু মূসা আশআরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে ব্যক্তি দাবা খেললো সে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করলো (দা, ই, আ, দার, হা, হি)।
১২৮২- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ إِيَّاكُمْ وَهَاتَيْنِ الْكَعْبَتَيْنِ الْمَوْسُوْمَتَيْنِ اللَّتَيْنِ تُرْجَرَانِ زَجْرًا فَإِنَّهُمَا مِنَ الْمَيْسِرِ .
১২৮২। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, সাবধান! তোমরা এই চতুর্ভুজ টুকরাদ্বয় পরিহার করো, যা নিক্ষেপ করা হয়। কারণ এই দু'টি জুয়ার অন্তর্ভুক্ত (আ ৪২৬৩)।
১২৮৩- عَنْ أَبِي بُرَيْدَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيْرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لِحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ.
১২৮৩। আবু বুরায়দা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী (স) বলেন: যে ব্যক্তি দাবা খেললো সে যেন তার হাত শূকরের গোশত ও রক্তে রঞ্জিত করলো (মু, দা, ই, মা)।
১২৮৪- عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِى أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ
১২৮৪। আবু মূসা আশআরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: যে ব্যক্তি দাবা খেললো সে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করলো (দা, ই, আ, দার, হা, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দৃষ্টান্তমূলক শাস্তি এবং দাবা খেলোয়াড় ও বাতিলপন্থীদের উচ্ছেদ করা

📄 দৃষ্টান্তমূলক শাস্তি এবং দাবা খেলোয়াড় ও বাতিলপন্থীদের উচ্ছেদ করা


৬১৬-بَابُ الْأَدَبِ وَإِخْرَاجِ الَّذِينَ يَلْعَبُونَ بِالنَّرْدِ وَأَهْلَ الْبَاطِلِ
১২৮৫- عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا وَجَدَ أَحَدًا مِّنْ أَهْلِهِ يَلْعَبُ بالنَّرْد ضَرَبَهُ وَكَسَرَهَا
১২৮৫। নাফে (র) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উমার (রা) তার পরিবারের কাউকে দাবা খেলায় লিপ্ত দেখতে পেলে তাকে প্রহার করতেন এবং দাবার সরঞ্জাম ভেঙ্গে ফেলতেন (মা)।
১২৮৬- عَنْ عَائِشَةَ أَنَّهُ بَلَغَهَا أَنَّ أَهْلَ بَيْتِ فِي دَارِهَا كَانُوا سُكَانًا فِيهَا عِنْدَهُمْ نَرْدُ فَأَرْسَلَتْ إِلَيْهِمْ لَئِنْ لَّمْ تَخْرُجُوهَا لَأُخْرِجَنَّكُمْ مِّنْ دَارِي وَأَنْكَرَتْ ذَلِكَ عَلَيْهِمْ .
১২৮৬। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি জানতে পারলেন যে, তার বাড়িতে বসবাসকারী এক পরিবারের নিকট দাবা খেলার সরঞ্জাম আছে। তিনি লোক মারফত বলে পাঠান, তোমরা যদি তা বের করে ফেলে না দাও তবে আমি অবশ্যই আমার বাড়ি থেকে তোমাদের উচ্ছেদ করবো। তিনি তাদের এই আচরণ কঠোরভাবে অপছন্দ করেন।
১২৮৭- حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ كُلْثُومٍ ابْنِ جَبَرَ قَالَ حَدَّثَنِي أَبِي خَطَبَنَا ابْنُ الزُّبَيْرِ فَقَالَ يَا أَهْلَ مَكَّةَ بَلَغَنِي عَنْ رِجَالٍ مِنْ قُرَيْشٍ يَلْعَبُونَ بِلعْبَةٍ يُقَالُ لَهَا النَّرْدَشِيرُ وَكَانَ أَعْسَرُ قَالَ اللهُ إِنَّمَا الخَمْرُ وَالْمَيْسِرُ وَإِنِّي أَحْلِفُ بِاللَّهِ لَا أُوتَى بِرَجُلٍ لَعِبَ بِهَا إِلَّا عَاقَبْتُهُ فِي شَعْرِهِ وَبَشَرِهِ وَأَعْطَيْتُ سَلَبَهُ لِمَنْ أَتَانِي بِهِ .
১২৮৭। রবীআ ইবনে কুলসূম (র) বলেন, আমার পিতা বলেছেন, ইবনুয যুবাইর (রা) আমাদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, হে মক্কাবাসীগণ! আমি জানতে পারলাম যে, কুরাইশ বংশের কতক লোক দাবা খেলায় লিপ্ত আছে। এটা ছিল অত্যন্ত কঠোর ব্যাপার। আল্লাহ বলেন, "নিশ্চয় মদ ও জুয়া..." (সূরা মাইদা : ৯০)। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, কোন দাবা খেলোয়াড়কে গ্রেপ্তার করে আনা হলে আমি অবশ্যই তার প্রতিটি পশমে ও চামড়ায় কঠোর শাস্তি দিবো এবং যে তাকে গ্রেপ্তার করে আনবে আমি তাকে তার মালপত্র দিয়ে দিবো।
১২৮৮- حَدَّثَنِي يَعْلَى ابْنُ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ في الَّذِي يَلْعَبُ بالنَّرْد قماراً كَالَّذِي يَأْكُلُ لَحْمَ الْخِنْزِيرِ وَالَّذِي يَلْعَبُ بِهِ غَيْرَ القِمَارِ كَالَّذِي يَعْمِسُ يَدَهُ فِي دَمِ الخِنْزِيرِ وَالَّذِي يَجْلِسُ عِنْدَهَا يَنْظُرُ إِلَيْهَا كَالَّذِي يَنْظُرُ إِلى لَحْمِ الْخِنْزِيرِ .
১২৮৮। ইয়ালা ইবনে মুররা (র) বলেন, আমি আবু হুরায়রা (রা)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি বাজি ধরে দাবা খেলে সে শূকরের গোশত ভক্ষণকারীর সমতুল্য। আর যে ব্যক্তি বাজি না ধরে দাবা খেলে সে শূকরের রক্তে হাত রঞ্জিতকারীর সমতুল্য। আর যে ব্যক্তি তাদের সাথে বসে তাদের খেলা দেখে সে শূকরের গোশতের দিকে তাকিয়ে থাকা ব্যক্তির সমতুল্য।
১২৮৯- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ اللَّاعِبُ بِالْفَصَّيْنِ قِمَارًا كَأْكِلَ لَحْمَ الْخِنْزِيرِ وَاللَّاعِبِ بِهِمَا غَيْرَ قِمَارِ كَالْغَامِسِ يَدَهُ فِي دَمِ خِنْزِيرٍ .
১২৮৯। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) বলেন, বাজি ধরে দু'টি গুটি দ্বারা জুয়া খেলায় অংশগ্রহণকারী শূকরের গোশত ভক্ষণকারীর সমতুল্য এবং বাজিবিহীন খেলায় অংশগ্রহণকারী শূকরের রক্তে হাত ডুবানো ব্যক্তিতুল্য।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দু'বার দংশিত হয় না

📄 মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দু'বার দংশিত হয় না


৬১৭-بَابُ لَا يُلْدَعُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَّرَّتَيْنِ
১২৯০- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لا يُلْدَعُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ .
১২৯০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: মুমিন ব্যক্তি একই গর্তে দু'বার দংশিত হয় না (বু, মু, দা, ই, আ)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00