📄 এসো তোমার সাথে জুয়া খেলি
৬১০-بَابُ مَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أَقَامِرُكَ
১২৭৪- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حِلْفِهِ باللات والعزى فَلْيَقُلْ لا اله الا اللهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أَقَامِرُكَ فَلْيَتَصَدَّقْ .
১২৭৪। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমাদের কোন ব্যক্তি যদি শপথ করে এবং তার শপথে বলে, লাত ও উয্যার শপথ, তবে সে যেন বলে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে, এসো তোমার সাথে জুয়া খেলি, সে যেন দান-খয়রাত করে (বু, মু, দা, তি, না, ই)।
📄 কবুতরের বাজি ধরা
৬১১-بَابُ قِمَارِ الْحُمَامِ
১২৭৫- عَنْ حُصَيْنِ بْنِ مُصْعَب أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ لَهُ رَجُلٌ إِنَّا نَتَرَاهُنَّ بِالْحُمَامَيْنِ فَنَكْرَهُ أَنْ نَّجْعَلَ بَيْنَهُمَا مُحَلَّلاً تَخُوفَ أَنْ يُذْهَبَ بِهِ الْمُحَلَّلُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ ذَلِكَ مِنْ فِعْلِ الصَّبْيَانِ وَتُوشِكُونَ أَنْ تَتْرَكُوهُ
১২৭৫। হুসাইন ইবনে মুসআব (র) থেকে বর্ণিত। এক ব্যক্তি আবু হুরায়রা (রা)-কে বললো, আমরা দু'টি কবুতরের বাজিতে শর্ত লাগাই এবং তৃতীয় ব্যক্তিকে সালিশ মানা অপছন্দ করি। এজন্য যে, পাছে সে-ই তা (বাজির জিনিস) হস্তগত করে নিয়ে যায় কিনা। আবু হুরায়রা (রা) বলেন, এটা তো শিশুসুলভ কাজ। অবশ্যই তোমরা তা ত্যাগ করবে।
📄 নারীদের জন্তুযানে হুদী (উট চালনার) গান সংগীত
৬১২-بَابُ الْحُدَاء لِلنِّسَاءِ
১২৭৬- عَنْ أَنَسٍ أَنَّ الْبَرَاءَ بْنَ مَالِكِ كَانَ يَحْدُو بِالرِّجَالِ وَكَانَ أَنْجَشَةُ يَحْدُو بِالنِّسَاءِ وَكَانَ حَسَنُ الصُّوْتِ فَقَالَ النَّبِيُّ ﷺ يَا أَنْجَشَةُ رُوَيْدَكَ سُوْقَكَ بِالْقَوَارِيرِ .
১২৭৬। আনাস (রা) থেকে বর্ণিত। বারাআ ইবনে মালেক (রা) পুরুষ যাত্রীদের হুদী গান শুনাতেন এবং আনজাশা মহিলা যাত্রীদের বাহন হুদী গান গেয়ে চালাতেন। তার কণ্ঠস্বর ছিল সুমধুর। নবী (স) বলেনঃ হে আনজাশা! ধীরে চালাও। তোমার যে কাঁচের চালান (বু, মু, না, তায়ালিসী)।
৬১৩-بَابُ الْغَنَاء
১২৭৭- عَنِ ابْنِ عَبَّاسِ فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الحديث قَالَ الْغَنَاءُ وَأَشْبَاهُهُ
১২৭৭। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি মহামহিম আল্লাহ্ বাণী: "কতক লোক ক্রীড়া-কৌতুকের কথাবার্তা ক্রয় করে" (৩১:৬) সম্পর্কে বলেন, এর অর্থ গান-বাজনা ও অনুরূপ জিনিস (তাবারী)
১২৭৮- عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَفْسُوا السَّلَامَ تَسْلِمُوا وَالْأَشَرَةُ شَرِّ قَالَ أَبُو مُعَاوِيَةَ الْأَشَرَةُ الْعَبْثُ.
১২৭৮। বারাআ ইবনে আযেব (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমরা সালামের প্রসার ঘটাও, শান্তিতে থাকবে। অসার কথাবার্তায় লিপ্ত হওয়া ক্ষতিকর (ইলা)।
📄 যে ব্যক্তি দাবা খেলায় লিপ্তদের সালাম দেয়নি
৬১৪-بَابُ مَنْ لَّمْ يُسَلِّمْ عَلَى أَصْحَابِ النَّرْدِ
১২৮০- عَنِ الْفُضَيْلِ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِيهِ قَالَ كَانَ عَلَى إِذَا خَرَجَ مِنْ بَابِ الْقَصْرِ فَرَأَى أَصْحَابَ النَّرْدِ انْطَلَقَ بِهِمْ فَعَقَلَهُمْ مِّنْ عُدْوَةٍ إِلَى اللَّيْلِ فَمِنْهُمْ مَنْ يَعْقِلُ إِلَى نصف النَّهَارِ قَالَ وَكَانَ الَّذِي يَعْمَلُ إِلَى اللَّيْلِ الَّذِينَ يُعَامِلُونَ بِالْوَرَقِ وَكَانَ الَّذِي يَعْقِلُ إِلى نِصْفِ النَّهَارِ الَّذِينَ يَلْهُونَ بِهَا وَكَانَ يَأْمُرُ أَنْ لَا يُسَلِّمُوا عَلَيْهِمْ .
১২৮০। ফুদাইল ইবনে মুসলিম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) বাবুল কাসর থেকে বের হলে তিনি দাবা খেলোয়াড়দের দেখতে পান। তিনি তাদের নিকট গিয়ে তাদেরকে ভোর থেকে রাত পর্যন্ত আটক রাখেন। তাদের মধ্যে কতককে তিনি দুপুর পর্যন্ত আটক রাখেন। রাবী বলেন, যারা অর্থের আদান-প্রদানের ভিত্তিতে খেলেছিল, তিনি তাদের রাত পর্যন্ত আটক রাখেন, আর যারা এমনি খেলেছিল তাদেরকে দুপুর পর্যন্ত আটক রাখেন। তিনি নির্দেশ দিতেন, লোকজন যেন তাদেরকে সালাম না দেয়।