📘 আল আদাবুল মুফরাদ > 📄 জুয়া খেলা

📄 জুয়া খেলা

৬০৮-بَابُ الْقِمَار
১২৭১- عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ قَالَ نَزَلَ بِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ فَقَالَ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّهُ كَانَ يُقَالُ أَيْنَ أَيْسَارُ الْجَزُورِ فَيَجْتَمِعُ الْعَشَرَةُ فَيَشْتَرُونَ الْجَزُورَ بِعَشَرَةِ
১২৭১। জাফর ইবনে আবুল মুগীরা (র) বলেন, সাঈদ ইবনে জুবাইর (র) আমার এখানে মেহমান হলেন। তিনি বলেন, ইবনে আব্বাস (রা) আমার নিকট বর্ণনা করেন যে, বলা হতো, উটের জুয়াড়ীগণ কোথায়? তখন দশজন প্রতিযোগী সমবেত হতো এবং জুয়ার উটটির ক্রয়মূল্য নির্দ্ধারণ করতো দশটি উটশাবক। তারা তীরের জুয়ার পাত্রে তীর স্থাপন করে সেটিকে চক্কর দেয়াতো, তাতে একজন বাদ পড়ে নয়জন অবশিষ্ট থাকতো। এভাবে প্রতি চক্করে একজন করে বাদ পড়ে শেষে মাত্র একজন অবশিষ্ট থাকতো এবং সে বিজয়ী হিসাবে তার শাবকসহ অন্যদের নয়টি শাবকও লাভ করতো। এতে নয়জনের প্রত্যেকে একটি করে শাবক লোকসান দিতো। এটাও এক প্রকার জুয়া।
১২৭২- عَنِ ابْنِ عُمَرَ قَالَ الْمَيْسِرُ الْقِمَارُ .
১২৭২। ইবনে উমার (রা) বলেন, দাবা খেলাও জুয়ার অন্তর্ভুক্ত (আবু উবায়দ, ইবনে জারীর, আবু হাতিম, শাওকানীর ফাতহুল কাদীর)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মোরগের বাজিও জুয়া

📄 মোরগের বাজিও জুয়া

৬০৯-بَابُ قِمَارِ الدِّيْكِ
১২৭৩- عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْهُدَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَجُلَيْنِ اقْتَمَرَا عَلَى دِيْكَيْنِ عَلَى عَهْدِ عُمَرَ فَأَمَرَ عُمَرُ بِقَتْلِ الدِّيكَةِ فَقَالَ لَهُ رَجُلٌ مِّنَ الْأَنْصَارِ اتَقْتُلُ أُمَّةٌ تُسَبِّحُ فَتَرَكَهَا .
১২৭৩। রবীআ ইবনে আবদুল্লাহ (র) থেকে বর্ণিত। উমার (রা)-র শাসনকালে দুই ব্যক্তি দু'টি মোরগের লড়াইয়ের বাজি ধরে। উমার (রা) মোরগ হত্যার নির্দেশ দেন। এক আনসার ব্যক্তি তাকে বলেন, আপনি কি এমন এক উম্মাতকে হত্যা করবেন যারা (আল্লাহ্) গুণগান করে? অতএব তিনি তার নির্দেশ প্রত্যাহার করেন।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি তার সঙ্গীকে বলে

📄 যে ব্যক্তি তার সঙ্গীকে বলে

৬১০-بَابُ مَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أَقَامِرُكَ
১২৭৪- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حِلْفِهِ باللات والعزى فَلْيَقُلْ لا اله الا اللهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أَقَامِرُكَ فَلْيَتَصَدَّقْ .
১২৭৪। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমাদের কোন ব্যক্তি যদি শপথ করে এবং তার শপথে বলে, লাত ও উয্যার শপথ, তবে সে যেন বলে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে, এসো তোমার সাথে জুয়া খেলি, সে যেন দান-খয়রাত করে (বু, মু, দা, তি, না, ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 এসো তোমার সাথে জুয়া খেলি

📄 এসো তোমার সাথে জুয়া খেলি

৬১০-بَابُ مَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أَقَامِرُكَ
১২৭৪- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حِلْفِهِ باللات والعزى فَلْيَقُلْ لا اله الا اللهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أَقَامِرُكَ فَلْيَتَصَدَّقْ .
১২৭৪। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমাদের কোন ব্যক্তি যদি শপথ করে এবং তার শপথে বলে, লাত ও উয্যার শপথ, তবে সে যেন বলে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে, এসো তোমার সাথে জুয়া খেলি, সে যেন দান-খয়রাত করে (বু, মু, দা, তি, না, ই)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00