📘 আল আদাবুল মুফরাদ 📄 সুস্থ জন্মগ্রহণ করায় যে ব্যক্তি আল্লাহ্ প্রশংসা করলো

📄 সুস্থ জন্মগ্রহণ করায় যে ব্যক্তি আল্লাহ্ প্রশংসা করলো


৬০৫-بَابُ مَنْ حَمدَ اللهَ عِنْدَ الولادة اذا كَانَ سَوِيًّا وَلَمْ يُبَالَ ذَكَرًا أَوْ أُنْثَى
১২৬৮- عَنْ كَثِيرِ بْنِ عُبَيْدٍ قَالَ كَانَتْ عَائِشَةُ إِذَا وُلِدَ فِيْهِمْ مَوْلُودٌ يَعْنِي فِي أَهْلِهَا لَا تَسْأَلُ غُلَامًا وَلَا جَارِيَةً تَقُولُ خُلِقَ سَوِيًّا فَإِذَا قِيلَ نَعَمْ قَالَتْ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ .
১২৬৮। কাছীর ইবনে উবায়েদ (র) বলেন, আয়েশা (রা)-র পরিবারে সন্তান ভূমিষ্ঠ হলে তিনি জিজ্ঞেস করতেন না যে, তা পুত্র না কন্যা সন্তান। তিনি জিজ্ঞেস করতেন, তা সুঠামদেহী পয়দা হয়েছে তো? যদি হাঁ বলা হতো, তবে তিনি বলতেন, জগতসমূহের প্রভু আল্লাহর জন্য সকল প্রশংসা।

📘 আল আদাবুল মুফরাদ 📄 নাভীর নিচের লোম মুণ্ডন করা

📄 নাভীর নিচের লোম মুণ্ডন করা


৬০৬-بَابُ حَلْقِ الْعَانَة
১২৬৯- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ خَمْسٌ مِّنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَطْفَارِ وَحَلْقُ العَانَةِ وَنَتْفُ الابط والسواك .
১২৬৯। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: পাঁচটি স্বভাব সম্মত বিষয়। গোঁফ কর্তন করা, নখ কাটা, নাভীর নিচের লোম কামানো, বগলের নিচের লোম উপড়ানো এবং মিসওয়াক করা (বু, মু, দা, তি, না, ই, আ, তহা, হি)।

📘 আল আদাবুল মুফরাদ 📄 (কোন কাজের জন্য) সময় নির্দ্ধারণ

📄 (কোন কাজের জন্য) সময় নির্দ্ধারণ


৬০৭-بَابُ الْوَقْت فيه
১২৭০- أَخْبَرَنِي نَافِعٌ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُقَلِّمُ أَظافِيرَهُ فِي كُلِّ خَمْسٍ عَشَرَةَ لَيْلَةً وَيَسْتَحِدُّ فِي كُلِّ شَهْرٍ .
১২৭০। নাফে (র) থেকে বর্ণিত। ইবনে উমার (রা) প্রতি মাসের পনেরো তারিখে (হাত-পায়ের) নখ কাটতেন এবং প্রতি মাসে ক্ষৌরকার্য করতেন।

ফন্ট সাইজ
15px
17px