📄 খতনা অনুষ্ঠানের দাওয়াত
৫৯٧-بَابُ الدَّعْوَةِ فِي الْخِتَانِ
১২৫৮- أَخْبَرَنِي سَالِمٌ قَالَ خَتَنَنِي ابْنُ عُمَرَ أَنَا وَنَعِيمًا فَذَبَحَ عَلَيْنَا كَبْشًا فَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّا لَنُجْدِلُ بِهِ عَلَى الصَّبْيَانِ أَنْ ذَبَحَ عَنَّا كَبْشًا
১২৫৮। সালেম (র) বলেন, ইবনে উমার (রা) আমার ও নাঈমের খতনা করালেন। তিনি আমাদের জন্য একটি মেষ যবেহ করেন। আমাদের স্মরণ আছে যে, আমরা আনন্দভরে শিশুদের বলতাম, আমাদের জন্য একটি মেষ যবেহ করা হয়েছে।
📄 খতনা উপলক্ষে আনন্দ অনুষ্ঠান
৫৯٨-بَابُ اللَّهْوِ فِي الْخِتَانِ
১২৫৯- عَنْ أُمِّ عَلْقَمَةَ أَنَّ بَنَاتَ أَخِي عَائِشَةَ خُتِنٌ فَقِيلَ لِعَائِشَةَ أَلَا نَدْعُو لَهُنَّ مَنْ يُلْهِيْنَ قَالَتْ بَلَى فَأَرْسَلَتْ الى حُدَى فَأَتَاهُنَّ فَمَرَّتْ عَائِشَةُ فِي الْبَيْتِ فَرَأَتْهُ يَتَغَنَّى وَيُحَرِّكَ رَأْسَهُ طَرَبًا وَكَانَ ذَا شَعَرٍ كَثِيرٍ فَقَالَتْ أَنَّ شَيْطَانٌ أَخْرِجُوهُ أَخْرِجُوهُ .
১২৫৯। উম্মু আলকামা (র) থেকে বর্ণিত। আয়েশা (রা)-র ভ্রাতুষ্পুত্রীদের খতনা করানো হলো। আয়েশা (রা)-কে বলা হলো, তাদেরকে ভুলানোর জন্য কাউকে ডাকবো না কি? তিনি বলেন, অবশ্যই। অতএব হুদীর (উট চরানোর গান) গায়ককে ডেকে পাঠানো হলো। সে আসলো। আয়েশা (রা) ঘরে প্রবেশ করে তাকে মাথার চুল ঝাকড়িয়ে গীত পরিবেশন করতে দেখেন। তার মাথায় ছিল পর্যাপ্ত চুল। আয়েশা (রা) বলেন, আহ! একটি শয়তান, একে বের করে দাও, একে বের করে দাও।
📄 যিম্মী (অমুসলিম নাগরিক) প্রদত্ত দাওয়াত
৫৯٩-بَابُ دَعْوَةَ الذِّمِّي
১২৬০- عَنْ أَسْلَمَ مَوْلَى عُمَرَ قَالَ لَمَّا قَدِمْنَا مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ الشَّامَ آتَاهُ الدِّهْقَانُ قَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنِّي قَدْ صَنَعْتُ لَكَ طَعَامًا فَأَحِبُّ أَنْ تَأْتِيَنِي بِأَشْرَافِ مَنْ مَّعَكَ فَإِنَّهُ أَقْوَى لِي فِي عَمَلِي وَأَشْرَفَ لِي قَالَ إِنَّا لَا نَسْتَطِيعُ أَنْ نُّدْخُلَ كَنَائِسَكُمْ هَذِهِ مَعَ الصُّورِ الَّتِي فِيهَا
১২৬০ উমার (রা)-র মুক্তদাস সালেম (র) বলেন, আমরা উমার ইবনুল খাত্তাব (রা)-র সাথে সিরিয়ায় পৌঁছলে তার নিকট এক (খৃস্টান) ভূস্বামী এসে বললো, হে আমীরুল মুমিনীন! আমি আপনার জন্য আহার্য তৈরি করেছি। আমি আশা করি যে, আপনার সম্ভ্রান্ত পারিষদবর্গসহ আপনি আমার এখানে আসবেন। তা আমার কাজে শক্তি যোগাবে এবং আমার শরাফত বর্দ্ধিত হবে। উমার (রা) বলেন, তোমাদের গির্যাসমূহে (জীব-জন্তুর) চিত্রাবলী থাকা অবস্থায় আমরা তাতে প্রবেশ করতে পারি না।
📄 বাঁদীর খতনা করানো
٦٠٠-بَابُ ختان الاماء
১২৬১- عَنْ أُمِّ الْمُهَاجِرِ قَالَتْ سُبِيْتُ وَجَوَارِي مِنَ الرُّوْمِ فَعَرَضَ عَلَيْنَا عُثْمَانُ الْإِسْلَامَ فَلَمْ يُسْلِمْ مِّنَا غَيْرِي وَغَيْرِ أُخْرَى فَقَالَ أَخْفَضُوهُمَا وَطَهِّرُوهُمَا فَكُنْتُ أَخْدُمُ عُثْمَانَ .
১২৬১। উম্মুল মুহাজির (র) বলেন, আমি রূম এলাকায় যুদ্ধবন্দিনী হই। উসমান (রা) আমাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। আমাদের মধ্যে আমি এবং অপর একজন ব্যতীত কেউ ইসলাম গ্রহণ করেনি। উসমান (রা) বলেন, এই দুই নারীর খতনা করাও এবং তাদের পবিত্র করো। আমি উসমান (রা)-র খেদমত করতাম।