📄 খতনা (লিংগাগ্রের ত্বকচ্ছেদন)
৫৯৫-بَابُ الْخِتَان
১২৫৬- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ اللهُ بَعْدَ ثَمَانِينَ سَنَةٍ وَاخْتَتَنَ بِالْقَدُوْمِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يَعْنِي مَوْضِعًا
১২৫৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: ইবরাহীম (আ) আশি বছরোদ্ধ বয়সে খতনা করেন। তিনি কাদূম নামক স্থানে খতনা করেন। ইমাম বুখারী (র) বলেন, 'কাদম' একটি জায়গার নাম (বু, মু)।
📄 নারীর খতনা করা
৫৯٦-بَابُ خَفْضَ الْمَرأة
১২৫৭- حَدَّثَتْنِي أُمُّ الْمُهَاجِرِ قَالَتْ سُبِيْتُ فِي جِوَارِي مِنَ الرُّومِ فَعَرَضَ عَلَيْنَا عُثْمَانُ الْإِسْلَامَ فَلَمْ يُسْلِمْ مِّنَا غَيْرِي وَغَيْرَ أُخْرَى فَقَالَ عُثْمَانُ اذْهَبُوا فَاخْفَضُوهُمَا وَطَهَّرُوهُمَا
১২৫৭। উম্মুল মুহাজির (র) বলেন, আমি রূম এলাকা (এশিয়া মাইনর) থেকে যুদ্ধবন্দিনীরূপে নীত হই। উসমান (রা) আমাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। আমি এবং অপর একজন ব্যতীত আর কেউ ইসলাম গ্রহণ করেনি। উসমান (রা) বলেন, এই দুই নারীকে নিয়ে যাও, তাদের (ভগাংকুর) নিচু করো এবং তাদের পবিত্র করো।
📄 খতনা অনুষ্ঠানের দাওয়াত
৫৯٧-بَابُ الدَّعْوَةِ فِي الْخِتَانِ
১২৫৮- أَخْبَرَنِي سَالِمٌ قَالَ خَتَنَنِي ابْنُ عُمَرَ أَنَا وَنَعِيمًا فَذَبَحَ عَلَيْنَا كَبْشًا فَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّا لَنُجْدِلُ بِهِ عَلَى الصَّبْيَانِ أَنْ ذَبَحَ عَنَّا كَبْشًا
১২৫৮। সালেম (র) বলেন, ইবনে উমার (রা) আমার ও নাঈমের খতনা করালেন। তিনি আমাদের জন্য একটি মেষ যবেহ করেন। আমাদের স্মরণ আছে যে, আমরা আনন্দভরে শিশুদের বলতাম, আমাদের জন্য একটি মেষ যবেহ করা হয়েছে।
📄 খতনা উপলক্ষে আনন্দ অনুষ্ঠান
৫৯٨-بَابُ اللَّهْوِ فِي الْخِتَانِ
১২৫৯- عَنْ أُمِّ عَلْقَمَةَ أَنَّ بَنَاتَ أَخِي عَائِشَةَ خُتِنٌ فَقِيلَ لِعَائِشَةَ أَلَا نَدْعُو لَهُنَّ مَنْ يُلْهِيْنَ قَالَتْ بَلَى فَأَرْسَلَتْ الى حُدَى فَأَتَاهُنَّ فَمَرَّتْ عَائِشَةُ فِي الْبَيْتِ فَرَأَتْهُ يَتَغَنَّى وَيُحَرِّكَ رَأْسَهُ طَرَبًا وَكَانَ ذَا شَعَرٍ كَثِيرٍ فَقَالَتْ أَنَّ شَيْطَانٌ أَخْرِجُوهُ أَخْرِجُوهُ .
১২৫৯। উম্মু আলকামা (র) থেকে বর্ণিত। আয়েশা (রা)-র ভ্রাতুষ্পুত্রীদের খতনা করানো হলো। আয়েশা (রা)-কে বলা হলো, তাদেরকে ভুলানোর জন্য কাউকে ডাকবো না কি? তিনি বলেন, অবশ্যই। অতএব হুদীর (উট চরানোর গান) গায়ককে ডেকে পাঠানো হলো। সে আসলো। আয়েশা (রা) ঘরে প্রবেশ করে তাকে মাথার চুল ঝাকড়িয়ে গীত পরিবেশন করতে দেখেন। তার মাথায় ছিল পর্যাপ্ত চুল। আয়েশা (রা) বলেন, আহ! একটি শয়তান, একে বের করে দাও, একে বের করে দাও।