📄 দিনের শেষ বেলার ঘুম
৫৯۳-بَابُ نَوْمِ آخِرِ النَّهَارِ
১২৫৪- عَنْ خُوَّاتِ بْنِ جُبَيْرٍ قَالَ نَوْمُ أَوَّلِ النَّهَارِ خُرْق وَأَوْسَطه خُلق وآخره حُمْقُ .
১২৫৪। খাওয়াত ইবনে জুবাইর (রা) বলেন, দিনের প্রথমাংশের ঘুম হলো অস্বাভাবিক, মধ্যাহ্নের ঘুম হলো অভ্যাস এবং শেষ বেলার ঘুম হলো আহম্মকি (জামে সুফিয়ান ইবনে উয়াইনা)।
📄 সাধারণ দাওয়াত
৫৯٤-بَابُ الْمَادِيَة
১২৫৫- عَنْ مَيْمُون بن مهْرَانَ قَالَ سَأَلْتُ نَافِعًا هَلْ كَانَ ابْنُ عُمَرَ يَدْعُو لِلْمَادُبَة مَّ فَقُلْتُ قَالَ لَكِنَّهُ انْكَسَرَ لَهُ بَعِيْرٌ مَرَّةً فَنَحَرْنَاهُ ثُمَّ قَالَ أَحْشُرُ عَلَى الْمَدِينَةَ قَالَ نَافِعُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ عَلَى أَيِّ شَيْءٍ لَيْسَ عِنْدَنَا خُبْرٌ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ هُذَا عُرَاقٌ وَهُذَا مَرَقٌ أَوْ قَالَ مَرَقٌ وَيَضَعُ فَمَنْ شَاءَ أَكَلَ وَمَنْ شَاءَ وَدَعَ .
১২৫৫। মায়মূন ইবনে মিহরান (র) বলেন, আমি নাফে (র)-কে জিজ্ঞেস করলাম, ইবনে উমার (রা) কি জনসাধারণকে দাওয়াত করেছিলেন? তিনি বলেন, ঘটনা এই যে, একবার তার একটি উট দুর্বল হয়ে পড়লে আমরা সেটি যবেহ করলাম। অতঃপর তিনি বলেন, মদীনাবাসীদের আমার নিকট একত্র করো। নাফে (র) বলেন, আমি বললাম, আবদুর রহমানের পিতা! কোন জিনিসের জন্য? আমাদের নিকট তো রুটি নাই। তিনি বলেন, হে আল্লাহ! তোমার জন্য সকল প্রশংসা, এই হাড়, এই ঝোল অথবা এই ঝোল ও গোশতের টুকরা। যার ইচ্ছা হয় সে খাবে, আর যার ইচ্ছা ফিরে যাবে।