📄 বুরগৃছকে গালি দিও না
৫৯۱-بَابُ لَا تَسُبُّوا الْبُرْغُوتُ
১২৪৯- عَنِ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّ رَجُلاً لَعَنْ بُرْغُونَا عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ لَا تَلْعَنُهُ فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِّنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ .
১২৪৯। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (স)-এর সামনে বুরগুছকে (পাখাহীন এক প্রকার ক্ষুদ্র কীট) গালি দিলে তিনি বলেন: একে অভিশাপ দিও না। কারণ সে নবীগণের মধ্যকার একজন নবীকে নামাযের জন্য জাগ্রত করেছিল (ইলা, তাব, বায)।
📄 দুপুরের আহারশেষে বিশ্রাম
৫৯۲-بَابُ القائلة
১২৫০- عَنْ عُمَرَ قَالَ رَبِّمَا قَعَدَ عَلَى بَابِ ابْنِ مَسْعُودٍ رِجَالٌ مِّنْ قُرَيْشٍ فَإِذَا فَاءَ الْغَيْءُ قَالَ قُوْمُوا فَمَا بَقِيَ فَهُوَ لِلشَّيْطَانِ ثُمَّ لَا يَمُرُّ عَلَى أَحَدٍ إِلَّا أَقَامَهُ
১২৫০। উমার (রা) বলেন, কুরাইশ বংশের কতক লোক প্রায়ই ইবনে মাসউদ (রা)-র বাড়ির দরজায় বসতেন। ছায়া ঢলে পড়লে তিনি বলতেন, তোমরা উঠে যাও। এখন দিনের যা অবশিষ্ট আছে তা শয়তানের। অতঃপর তিনি যার নিকট দিয়েই যেতেন তাকে (বসা থেকে) উঠিয়ে দিতেন। রাবী বলেন, এমতাবস্থায় বলা হলো, এ হলো বনু হাসহাসের মুক্তদাস, সে কবিতা আবৃত্তি করে। তিনি তাকে ডেকে এনে বলেন, তুমি কিরূপ বলো? সে বললো, "সালমাকে যদি তুমি প্রেমিকা বানিয়ে থাকো তবে তাকে বিদায় দাও। বার্ধক্য ও ইসলাম মানুষকে প্রতিহত করতে যথেষ্ট"। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, তুমি সত্য বলেছো, সত্য বলেছো (ইসাবা)।
১২৫১- عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ كَانَ عُمَرُ يَمُرُّ بِنَا نِصْفَ النَّهَارِ أَوْ قَرِيبًا مِّنْهُ فَيَقُولُ قُومُوا فَقِيلُوا فَمَا بَقِيَ فَلِلشَّيْطَانِ .
১২৫১। সায়েব ইবনে ইয়াযীদ (র) বলেন, উমার (রা) দুপুরবেলা বা তার কাছাকাছি সময় আমাদের নিকট আসতেন এবং বলতেন, তোমরা ওঠো, গিয়ে বিশ্রাম করো। (কথা) যা অবশিষ্ট রয়েছে তা শয়তানের জন্য।
১২৫২- عَنْ أَنَسٍ قَالَ كَانُوا يَجْتَمِعُونَ ثُمَّ يَقِيلُونَ .
১২৫২। আনাস (রা) বলেন, লোকজন একত্র হতো, অতঃপর দুপুরের বিশ্রাম করতো (আ, খু, হি)।
১২৫৩- عَنْ ثَابِت قَالَ أَنَسٌ مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ شَرَابٌ حَيْثُ حُرِّمَتِ الْخَمْرُ أَعْجَبَ إِلَيْهِمْ مِّنَ التَّمْرِ وَالْبُسْرِ فَإِنِّي لَأَسْقِي أَصْحَابَ رَسُولِ اللَّهِ ﷺ وَهُمْ عِنْدَ أَبِي طَلْحَةَ مَرَّ رَجُلٌ فَقَالَ إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ فَمَا قَالُوا مَتَى أَوْ حَتَّى نَنْظُرَ قَالُوا يَا أَنَسُ أَهْرِقْهَا ثُمَّ قَالُوا عِنْدَ امْ سُلَيْمٍ حَتَّى أَبْرَدُوا وَاغْتَسَلُوا ثُمَّ طَيِّبَتْهُمْ أُمُّ سُلَيْمٍ ثُمَّ راحوا إِلَى النَّبِيِّ ﷺ فَإِذَا الْخَبَرُ كَمَا قَالَ الرَّجُلُ قَالَ أَنَسٌ فَمَا طَعِمُوهَا بَعْدُ .
১২৫৩। সাবিত (র) থেকে বর্ণিত। আনাস (রা) বলেন, শরাব হারাম হওয়ার পূর্ব পর্যন্ত খেজুর ও বার্লির তৈরী শরাবই ছিল মদীনাবাসীদের আকর্ষণীয় পানীয়। আমি আবু তালহা (রা)-র বাড়িতে রাসূলুল্লাহ (স)-এর সাহাবীদের শরাব পরিবেশন করছিলাম। তখন এক ব্যক্তি এসে বললো, শরাব হারাম ঘোষিত হয়েছে। তাদের কেউই (একথা শুনে) বলেননি, কখন অথবা আমরা খোঁজ নিয়ে দেখি? তারা বলেন, হে আনাস! শরাব ঢেলে ফেলে দাও। অতঃপর তারা উম্মে সুলাইম (রা)-র এখানে গেলেন, ঠাণ্ডা বা শান্ত হলেন এবং গোসল করলেন। অতঃপর উম্মু সুলাইম (রা) তাদের মাথার জন্য সুগন্ধি দেন। অতঃপর তারা নবী (স)-এর নিকট গিয়ে জানতে পারলেন, লোকটি যা খবর দিয়েছিল তাই সত্য। আনাস (রা) বলেন, তারা আর কখনো শরাব পান করেননি (বু, মু)।
📄 দিনের শেষ বেলার ঘুম
৫৯۳-بَابُ نَوْمِ آخِرِ النَّهَارِ
১২৫৪- عَنْ خُوَّاتِ بْنِ جُبَيْرٍ قَالَ نَوْمُ أَوَّلِ النَّهَارِ خُرْق وَأَوْسَطه خُلق وآخره حُمْقُ .
১২৫৪। খাওয়াত ইবনে জুবাইর (রা) বলেন, দিনের প্রথমাংশের ঘুম হলো অস্বাভাবিক, মধ্যাহ্নের ঘুম হলো অভ্যাস এবং শেষ বেলার ঘুম হলো আহম্মকি (জামে সুফিয়ান ইবনে উয়াইনা)।
📄 সাধারণ দাওয়াত
৫৯٤-بَابُ الْمَادِيَة
১২৫৫- عَنْ مَيْمُون بن مهْرَانَ قَالَ سَأَلْتُ نَافِعًا هَلْ كَانَ ابْنُ عُمَرَ يَدْعُو لِلْمَادُبَة مَّ فَقُلْتُ قَالَ لَكِنَّهُ انْكَسَرَ لَهُ بَعِيْرٌ مَرَّةً فَنَحَرْنَاهُ ثُمَّ قَالَ أَحْشُرُ عَلَى الْمَدِينَةَ قَالَ نَافِعُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ عَلَى أَيِّ شَيْءٍ لَيْسَ عِنْدَنَا خُبْرٌ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ هُذَا عُرَاقٌ وَهُذَا مَرَقٌ أَوْ قَالَ مَرَقٌ وَيَضَعُ فَمَنْ شَاءَ أَكَلَ وَمَنْ شَاءَ وَدَعَ .
১২৫৫। মায়মূন ইবনে মিহরান (র) বলেন, আমি নাফে (র)-কে জিজ্ঞেস করলাম, ইবনে উমার (রা) কি জনসাধারণকে দাওয়াত করেছিলেন? তিনি বলেন, ঘটনা এই যে, একবার তার একটি উট দুর্বল হয়ে পড়লে আমরা সেটি যবেহ করলাম। অতঃপর তিনি বলেন, মদীনাবাসীদের আমার নিকট একত্র করো। নাফে (র) বলেন, আমি বললাম, আবদুর রহমানের পিতা! কোন জিনিসের জন্য? আমাদের নিকট তো রুটি নাই। তিনি বলেন, হে আল্লাহ! তোমার জন্য সকল প্রশংসা, এই হাড়, এই ঝোল অথবা এই ঝোল ও গোশতের টুকরা। যার ইচ্ছা হয় সে খাবে, আর যার ইচ্ছা ফিরে যাবে।