📄 রাতের বেলা ঘরের দরজা বন্ধ রাখা
৫৮٦-بَابُ غَلْقِ الْبَابِ بِاللَّيْلِ
১২৪২- عَنْ جَابِرِ ابْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِيَّاكُمْ وَالسَّمَرَ بَعْدَ هُدُوء اللَّيْلِ فَإِنْ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَبُثُّ اللهُ مِنْ خَلْقِهِ غَلَقُوا الْأَبْوَابَ وَأُوكُوا السَّقَاءَ واكفئُوا الْآنَاءَ وَأَطْفِئُوا الْمَصَابِيحَ .
১২৪২। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমরা গভীর রাত পর্যন্ত গল্প-গুজবে মশগুল থেকো না। কারণ তোমাদের কেউ জানে না যে, আল্লাহ তাঁর কতক সৃষ্টিকুল রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমরা (রাতের বেলা) ঘরের দরজাগুলো বন্ধ রাখো, পানপাত্রের মুখ বেঁধে রাখো, পাত্রসমূহ ঢেকে রাখো এবং আলো নিভিয়ে দাও।
📄 রাতের সূচনায় শিশুদের (নিজেদের সাথে) একত্র রাখা
৫৮٧-بَابُ ضَمَّ الصَّبْيَانِ عِنْدَ فَوْرَةِ الْعِشَاء
১২৪৩- عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ كُفُوا صِبْيَانَكُمْ حَتَّى تَذْهَبَ فَحْمَةٌ أَوْ قَوْرَةٌ العشاء سَاعَةٌ تَهُبُ الشَّيَاطِينُ .
১২৪৩। জাবের (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমরা রাতের সূচনায় অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলিয়ে রাখো। এই সময় শয়তানেরা (চতুর্দিকে) ছড়িয়ে পড়ে (মু ৫০৮২)।
📄 পশুর লড়াই অনুষ্ঠান
৫৮٨-بَابُ التَّحْرِيشِ بَيْنَ الْبَهَائِمِ
১২৪৪- عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَرِهَ أَنْ يُحَرِّشُ بَيْنَ الْبَهَائِمِ .
১২৪৪। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি পশুদের মধ্যে পরস্পর লড়াই বাঁধানো অপছন্দ করতেন (তি, দা)।
📄 কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক
৫৮٩-بَابُ نُبَاحِ الْكَلْبِ وَنَهِيقِ الْحِمَارِ
১২৪৫- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَقِلُوا الْخُرُوجَ بَعْدَ هُدُوءٍ فَإِنَّ لِلَّهِ دَوَابٌ يَبْتُهُنَّ فَمَنْ سَمِعَ نُبَاحَ الكَلْبِ أَوْ نُهَاقَ حِمَارٍ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ فَإِنَّهُمْ يَرَوْنَ مَا لَا تَرَوْنَ .
১২৪৫। জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমরা গভীর রাতে খুব কম বাইরে বের হবে। কেননা আল্লাহ তাআলা তাঁর কতক জীবজন্তুকে (এ সময়) স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমাদের কেউ কুকুরের ঘেউ ঘেউ এবং গাধার ডাক শোনলে যেন আল্লাহ্র কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। কারণ এরা (এমন কিছু) দেখতে পায় যা তোমরা দেখো না (দা, আ)।
১২৪৬- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلابِ أَوْ نُهَاقَ الْحَمِيرِ مِنَ اللَّيْلِ فَتَعَوَّذُوا بِاللهِ فَإِنَّهُمْ يَرَوْنَ مَا لَا تَرَوْنَ وَأَجِيفُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا فَإِنَّ الشَّيْطَانَ لا يَفْتَحُ بَابًا أَجِيْفَ وَذَكَرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَغَطُّوا الجرار وأوكوا القرب واكفوا الأنية .
১২৪৬। জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শোনতে পাও তখন আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা করো। কারণ এরা (এমন কিছু) দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। (রাতের বেলা) তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো। কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খোলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের (চামড়ার তৈরী পানির পাত্র) মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপুড় করে রেখে দাও (দা)।
১২৪৭- عَنْ جَابِرٍ أَنَّهُ سَمِعَ مِنْ رَسُولِ اللهِ ﷺ يَقُولُ أَقِلُّوا الْخُرُوجَ بَعْدَ هُدُوءٍ فَإِنَّ لِلَّهِ خَلْقًا يَبُثَّهُمْ فَإِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ أَوْ نُهَاقَ الْحَمِيرِ فَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ .
১২৪৭। জাবের (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে বলতে শুনেছেন: রাত শান্তভাব ধারণ করার পর তোমরা কমই বাইরে বের হবে। কারণ (এ সময়) আল্লাহ তাঁর কতক সৃষ্টিকে (স্বাধীনভাবে বিচরণ করতে) ছড়িয়ে দেন। অতএব তোমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শোনতে পেলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।