📄 লোকজন ঘুমানোর সময় যেন ঘরে আগুন জ্বালিয়ে না রাখা হয়
৫৮۳-بَابُ لَا تُتْرَكُ النَّارُ فِي الْبَيْتِ حِيْنَ يَنَامُونَ
১২৩৬- عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ .
১২৩৬। সালেম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী (স) বলেন: তোমরা ঘুমানোর প্রাক্কালে তোমাদের ঘরসমূহে আগুন জ্বালিয়ে রেখো না (বু,মু, দা,তি,ই, আ,আন)।
১২৩৭- عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ إِنَّ النَّارَ عَدُوٌّ فَاحْذَرُوهَا فَكَانَ ابْنُ عُمَرَ يَتْبَعُ نِيرَانَ أَهْلِهِ وَيُطْفِئُهَا قَبْلَ أَنْ يُبِيْتَ .
১২৩৭। ইবনে উমার (রা) বলেন, উমার (রা) বলেছেন: আগুন (তোমাদের) শত্রু। অতএব তা থেকে সতর্ক থাকো। তাই ইবনে উমার (রা) রাতে ঘুমানোর পূর্বে তার পরিবারের আগুন নিভিয়ে দিতেন।
১২৩৮- عَنِ ابْنِ عُمَرَ سَمِعَ النَّبِيِّ ﷺ يَقُولُ لَا تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ فَإِنَّهَا عَدُوٌّ .
১২৩৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে বলতে শুনেছেন: তোমাদের ঘরসমূহে আগুন জ্বালিয়ে রেখে দিও না। কেননা তা দুশমন।
১২৩৯- عَنْ أَبِي مُوسَى قَالَ احْتَرَقَ بِالْمَدِينَةِ بَيْتٌ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ فَحُدَّثَ بِذلِكَ النَّبِيُّ ﷺ فَقَالَ إِنَّ النَّارَ عَدُوٌّ لَكُمْ فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا عَنْكُمْ .
১২৩৯। আবু মূসা (রা) বলেন, মদীনার এক পরিবারের ঘরে রাতের বেলা আগুন লেগে তা পুড়ে গেলো। তাদের এই ঘটনা নবী (স)-এর নিকট বর্ণনা করা হলে তিনি বলেন: নিশ্চয় আগুন তোমাদের শত্রু। অতএব তোমরা যখন ঘুমাতে যাবে তখন তা নিভিয়ে দিবে (বু,মু,ই)।
📄 বৃষ্টিতে আশাবাদী হওয়া ও বরকত লাভ করা
৫৮٤-بَابُ التَّيَمُّنِ بِالْمَطَرِ
১২৪০- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ كَانَ إِذَا مَطَرَتِ السَّمَاءُ يَقُولُ يَا جَارِيَةُ أَخْرُجِي سَرْجِي أُخْرُجِي ثِيَابِي وَيَقُولُ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا
১২৪০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। আকাশ থেকে যখন বৃষ্টি হতো তখন তিনি বলতেন, হে বালিকা (বা বাঁদী)! আমার জিনপোষ বের করে রাখো, আমার কাপড়-চোপড় বের করে রাখো। আর তিনি পড়তেন, "এবং আমরা আকাশ (মেঘ) থেকে বরকতপূর্ণ পানি বর্ষণ করি" (সূরা কাফ : ৯)।
📄 ঘরে চাকুব ঝুলিয়ে রাখা
৫৮৫-بَابُ تَعْلِيقِ السَّوْطِ فِي الْبَيْتِ
১২৪১- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَ بِتَعْلِيقِ السُّوْطِ فِي الْبَيْتِ .
১২৪১। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (স) ঘরে চাকুব ঝুলিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন (আবদুর রায্যাক)।
📄 রাতের বেলা ঘরের দরজা বন্ধ রাখা
৫৮٦-بَابُ غَلْقِ الْبَابِ بِاللَّيْلِ
১২৪২- عَنْ جَابِرِ ابْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِيَّاكُمْ وَالسَّمَرَ بَعْدَ هُدُوء اللَّيْلِ فَإِنْ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَبُثُّ اللهُ مِنْ خَلْقِهِ غَلَقُوا الْأَبْوَابَ وَأُوكُوا السَّقَاءَ واكفئُوا الْآنَاءَ وَأَطْفِئُوا الْمَصَابِيحَ .
১২৪২। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমরা গভীর রাত পর্যন্ত গল্প-গুজবে মশগুল থেকো না। কারণ তোমাদের কেউ জানে না যে, আল্লাহ তাঁর কতক সৃষ্টিকুল রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমরা (রাতের বেলা) ঘরের দরজাগুলো বন্ধ রাখো, পানপাত্রের মুখ বেঁধে রাখো, পাত্রসমূহ ঢেকে রাখো এবং আলো নিভিয়ে দাও।