📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ হাতে খাদ্যের চর্বি নিয়ে ঘুমালে

📄 কেউ হাতে খাদ্যের চর্বি নিয়ে ঘুমালে


৫৮۱-بَابُ مَنْ نَامَ وَبِيَدِهِ غَمَرٌ
১২৩১- عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ نَامَ وَبِيَدِهِ غَمَرٌ قَبْلَ أَنْ يُغْسِلَهُ فَأَصَابَهُ شَيْءٌ فَلا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ .
১২৩১। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: কোন ব্যক্তি খাদ্যের চর্বি হাত থেকে দূর না করে রাতে ঘুমালে এবং তাতে তার কোন ক্ষতি হলে সে যেন নিজেকেই তিরস্কার করে।
১২৩২- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ بَاتَ وَبِدِهِ غَمَرٌ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ .
১২৩২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: কোন ব্যক্তি খাদ্যের চর্বি হাত থেকে দূর না করে ঘুমালে এবং তাতে তার কোন ক্ষতি হলে সে যেন নিজেকেই তিরস্কার করে (দা, তি,ই, দার, আ, হা, হি, না)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বাতি নিভানো

📄 বাতি নিভানো


৫৮۲-بَابُ إِطْفَاءِ الْمِصْبَاحِ
১২৩৩- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنْ رَسُولَ اللهِ ﷺ قَالَ اَغْلِقُوا الْأَبْوَابَ وَأَوُكُوا السِّقَاءَ وَاكْفِئُوا الْآنَاءَ وَخَمِّرُوا الْآنَاءَ وَأَطْفِئُوا الْمِصْبَاحَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ غَلَقًا وَلَا يَحُلُّ وِكَاءً وَلَا يَكْشِفُ إِنَاءً وَإِنَّ الْفُوَيْسِقَةَ تَضْرِمُ عَلَى النَّاسِ بَيْتَهُمْ .
১২৩৩। জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: তোমরা (রাতে ঘুমানোর পূর্বে) ঘরের দরজাগুলো বন্ধ করো, পানির পাত্রের মুখ ঢেকে বা বেঁধে দিও, থালাগুলো উপুড় করে রেখো বা ঢেকে দিও এবং আলো নিভিয়ে দিও। কেননা শয়তান বন্ধ দরজা খোলতে পারে না, পানির পাত্রের বন্ধ মুখ খোলতে পারে না এবং উপুড় করা বা ঢেকে দেয়া থালাও উন্মুক্ত করতে পারে না। (আলো নিভিয়ে না দিলে) দুষ্ট ইঁদুর মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয় (বু,মু,তি ১৭৫৮)।
১২৩৪- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَتْ فَارَةٌ فَأَخَذَتْ تَجُرُّ الْفَتِيلَةَ فَذَهَبَتِ الْجَارِيَةُ تَرْجُرُهَا فَقَالَ النَّبِيُّ ﷺ دَعَيْهَا فَجَاءَتْ بِهَا فَأَلْقَتْهَا عَلَى الْخُمْرَةِ كَانَ قَاعِدًا عَلَيْهَا فَاحْتَرَقَ مِنْهَا مِثْلَ مَوْضِعِ دِرْهَم فَقَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا نِمْتُمْ فَاطْفِئُوا سُرُجَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ يَدُلُّ مِثْلَ هَذِهِ فَتَحْرِقَكُمْ .
১২৩৪। ইবনে আব্বাস (রা) বলেন, একটি ইঁদুর এসে চেরাগের সলিতা টেনে নিয়ে যাচ্ছিল। একটি বালিকা তার পিছু ধাওয়া করলে নবী (স) বলেন: একে ত্যাগ করো। ইঁদুর সলিতাটি টেনে নিয়ে এসে যে চাটাইয়ে নবী (স) উপবিষ্ট ছিলেন তার উপর রেখে দিলো। ফলে চাটাইয়ের এক দিরহাম পরিমাণ জায়গা পুড়ে গেলো। তাই রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমরা ঘুমানোর পূর্বে তোমাদের বাতিগুলো নিভিয়ে দিও। কারণ শয়তান অনুরূপ অপকর্ম করবে এবং তোমাদের অগ্নিদগ্ধ করবে (দা, হা, হি)।
১২৩৫- عَنْ أَبِي سَعِيدٍ قَالَ اسْتَيْقَظَ النَّبِيُّ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَإِذَا فَأَرَةٌ قَدْ أَخَذَتِ الفَتِيلَةَ فَصَعِدَتْ بِهَا إِلَى السَّقْفِ لِتُخْرِقَ عَلَيْهِمُ الْبَيْتَ فَلَعَنَهَا النَّبِيُّ وَأَحَلَّ قَتْلَهَا لِلْمُحْرِمِ .
১২৩৫। আবু সাঈদ (রা) বলেন, এক রাতে নবী (স) জাগ্রত হলেন। তখন একটি ইঁদুর বাতির সলিতা নিলো এবং তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়ার জন্য সেটি সলিতাসহ ঘরের ছাদে উঠলো। তাই নবী (স) এটিকে অভিসম্পাত করলেন এবং ইহ্রামধারী ব্যক্তির জন্যও এটি হত্যা করা হালাল ঘোষণা করলেন (ই, হা, তহা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 লোকজন ঘুমানোর সময় যেন ঘরে আগুন জ্বালিয়ে না রাখা হয়

📄 লোকজন ঘুমানোর সময় যেন ঘরে আগুন জ্বালিয়ে না রাখা হয়


৫৮۳-بَابُ لَا تُتْرَكُ النَّارُ فِي الْبَيْتِ حِيْنَ يَنَامُونَ
১২৩৬- عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ .
১২৩৬। সালেম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী (স) বলেন: তোমরা ঘুমানোর প্রাক্কালে তোমাদের ঘরসমূহে আগুন জ্বালিয়ে রেখো না (বু,মু, দা,তি,ই, আ,আন)।
১২৩৭- عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ إِنَّ النَّارَ عَدُوٌّ فَاحْذَرُوهَا فَكَانَ ابْنُ عُمَرَ يَتْبَعُ نِيرَانَ أَهْلِهِ وَيُطْفِئُهَا قَبْلَ أَنْ يُبِيْتَ .
১২৩৭। ইবনে উমার (রা) বলেন, উমার (রা) বলেছেন: আগুন (তোমাদের) শত্রু। অতএব তা থেকে সতর্ক থাকো। তাই ইবনে উমার (রা) রাতে ঘুমানোর পূর্বে তার পরিবারের আগুন নিভিয়ে দিতেন।
১২৩৮- عَنِ ابْنِ عُمَرَ سَمِعَ النَّبِيِّ ﷺ يَقُولُ لَا تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ فَإِنَّهَا عَدُوٌّ .
১২৩৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে বলতে শুনেছেন: তোমাদের ঘরসমূহে আগুন জ্বালিয়ে রেখে দিও না। কেননা তা দুশমন।
১২৩৯- عَنْ أَبِي مُوسَى قَالَ احْتَرَقَ بِالْمَدِينَةِ بَيْتٌ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ فَحُدَّثَ بِذلِكَ النَّبِيُّ ﷺ فَقَالَ إِنَّ النَّارَ عَدُوٌّ لَكُمْ فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا عَنْكُمْ .
১২৩৯। আবু মূসা (রা) বলেন, মদীনার এক পরিবারের ঘরে রাতের বেলা আগুন লেগে তা পুড়ে গেলো। তাদের এই ঘটনা নবী (স)-এর নিকট বর্ণনা করা হলে তিনি বলেন: নিশ্চয় আগুন তোমাদের শত্রু। অতএব তোমরা যখন ঘুমাতে যাবে তখন তা নিভিয়ে দিবে (বু,মু,ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বৃষ্টিতে আশাবাদী হওয়া ও বরকত লাভ করা

📄 বৃষ্টিতে আশাবাদী হওয়া ও বরকত লাভ করা


৫৮٤-بَابُ التَّيَمُّنِ بِالْمَطَرِ
১২৪০- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ كَانَ إِذَا مَطَرَتِ السَّمَاءُ يَقُولُ يَا جَارِيَةُ أَخْرُجِي سَرْجِي أُخْرُجِي ثِيَابِي وَيَقُولُ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا
১২৪০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। আকাশ থেকে যখন বৃষ্টি হতো তখন তিনি বলতেন, হে বালিকা (বা বাঁদী)! আমার জিনপোষ বের করে রাখো, আমার কাপড়-চোপড় বের করে রাখো। আর তিনি পড়তেন, "এবং আমরা আকাশ (মেঘ) থেকে বরকতপূর্ণ পানি বর্ষণ করি" (সূরা কাফ : ৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00