📘 আল আদাবুল মুফরাদ > 📄 গালের নিচে হাত রাখা

📄 গালের নিচে হাত রাখা


৫৭৮-بَابُ يَضَعُ يَدَهُ تَحْتَ خَدَّه
১২২৭- عَنِ الْبَرَاءِ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا أَرَادَ أَنْ يُنَامَ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدَّهِ الْأَيْمَنِ وَيَقُولُ اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ .
১২২৭। বারাআ (রা) বলেন, নবী (স) ঘুমানোর ইচ্ছা করলে তিনি তাঁর হাত তাঁর ডান গালের নিচে রেখে বলতেন: "হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদের পুনরুত্থান করবে সেদিন তোমার শাস্তি থেকে আমাকে রক্ষা করো" (তি ৩৩৩৫, না, ই ৩৮৭৭)।
১২২৮- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ ﷺ قَالَ خَلْتَانِ لَا يُحْصِيْهِمَا رَجُلٌ مُسْلِمُ إِلَّا دَخَلَ الْجَنَّةَ وَهُمَا يَسِيرٌ وَمَنْ يُعْمَلْ بِهِمَا قَلِيلٌ قِيْلَ وَمَا هُمَا يَا رَسُولَ اللهِ قَالَ يُكَبِّرُ أَحَدُكُمْ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُسَبِّحُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٍ عَلَى اللِّسَانِ وَأَلْفُ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ فَرَأَيْتُ النَّبِيِّ ﷺ يَعُدُّهُنَّ بِيَدِهِ وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبْحَهُ وَحَمِدَهُ وَكَبْرَهُ فَتِلْكَ مِائَةً عَلَى النِّسَانِ وَالْفُ فِي الْمِيزَانِ فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ الْقَيْنِ وَخَمْسِ مِائَةٍ سَيِّئَة قِيلَ يَا رَسُولَ اللهِ كَيْفَ لَا يُحْصِيْهِمَا قَالَ يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ فِي صَلَاتِهِ فَيُذكِّرُهُ حَاجَةً كَذَا وَكَذَا فَلَا يَذْكُرْهُ .
১২২৮। আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: কোন মুসলমান ব্যক্তি দুইটি অভ্যাসে বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারলে সে নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে। অভ্যাস দু'টি আয়ত্ত করা খুবই সহজ। তবে খুব কম লোকই তদনুযায়ী আমল করে থাকে। বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! সেই দু'টি অভ্যাস কি কি? তিনি বলেন: প্রতি নামাযের পূর্বে তোমাদের কেউ দশবার আল্লাহু আকবার, দশবার আলহামদু লিল্লাহ এবং দশবার সুবহানাল্লাহ বলবে। তাতে (পাঁচ ওয়াক্তে) মৌখিক উচ্চারণে এক শত পঞ্চাশবার এবং মীযানে দেড় হাজারবার হবে। আমি নবী (স)-কে (নামাযের পর) তাঁর হাতে সেগুলো গুণে গুণে পড়তে দেখেছি। আবার সে শয্যা গ্রহণকালে সুবহানাল্লাহ, আলহামdu লিল্লাহ ও আল্লাহু আকবার পড়লে তা মৌখিক উচ্চারণে এক শতবার এবং মীযানে এক হাজারবার হবে। তোমাদের মধ্যে কে এক দিন ও এক রাতে দুই হাজার পাঁচ শত গুনাহে লিপ্ত হয়? (তাতে এতোগুলো পাপও ক্ষমাযোগ্য হয়)। বলা হলো, হে আল্লাহর রাসূল! সে কিভাবে এরূপ আমল না করে থাকতে পারে? তিনি বলেন: তোমাদের কেউ নামাযে রত থাকাকালে তার নিকট শয়তান এসে তাকে এই এই প্রয়োজনের কথা স্মরণ করাতে থাকে। অতএব সে যেন তা স্মরণ না করে (দা,তি,না,আ,হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ বিছানা থেকে উঠে গিয়ে আবার ফিরে এলে তা যেন ঝেড়ে নেয়

📄 কেউ বিছানা থেকে উঠে গিয়ে আবার ফিরে এলে তা যেন ঝেড়ে নেয়


৫৭৯-بَابُ إِذَا قَامَ مِنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ فَلْيَنْفَضْهُ
১২২৯- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَأْخُذْ داخله ازاره فَلْيَنْفُضْ بها فِرَاشَهُ وَلِيُسَمِّ اللَّهَ فَإِنَّهُ لَا يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ فَإِذَا أَرَادَ أَنْ يُضْطَجِعَ فَلْيَضْطَجِعْ عَلَى شِقْهِ الْأَيْمَنِ وَلْيَقُلْ سُبْحَانَكَ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ .
১২২৯। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) বলেছেন : তোমাদের কেউ তার বিছানায় ঘুমাতে এলে সে যেন তার পরিধেয় বস্ত্রের নিম্নাংশ দ্বারা তার বিছানাটা ঝেড়ে নেয় এবং আল্লাহ্র নাম স্মরণ করে। কারণ সে জানে না যে, তার অনুপস্থিতিতে তার বিছানায় কি পতিত হয়েছে। সে যখন বিছানায় শোবে তখন যেন তার ডান কাতে শোয় এবং বলে, "আমার প্রতিপালক মহাপবিত্র। তোমার নামে আমার পার্শ্বদেশ বিছানায় রাখলাম এবং তোমার নামে তা উঠাবো। যদি তুমি আমার জান রেখে দাও তবে তাকে ক্ষমা করো। আর যদি তাকে ছেড়ে দাও তবে তার হেফাজত করো, যেরূপ তুমি তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের হেফাজত করে থাকো" (বু,মু,দার,হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রাতে ঘুম থেকে জাগ্রত হলে যে দোয়া পড়বে

📄 রাতে ঘুম থেকে জাগ্রত হলে যে দোয়া পড়বে


৫৮۰-بَابُ مَا يَقُولُ إِذَا اسْتَيْقَظَ بِاللَّيْلِ
১২৩০- عَنْ رَبِيعَةَ بْنِ كَعْبٍ قَالَ كُنْتُ أَبَيْتُ عِنْدَ بَاب النَّبِيِّ ﷺ فَأَعْطِيَهُ وَضُوءَهُ قَالَ فَأَسْمَعُهُ الْهَوَى مِنَ اللَّيْلِ يَقُولُ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ وَاسْمَعُهُ الْهَوَى مِنَ اللَّيْلِ يَقُولُ الْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِينَ.
১২৩০। রবীআ ইবনে কাব (রা) বলেন, আমি নবী (স)-এর ঘরের দ্বারদেশে রাত যাপন করতাম এবং তাঁর উযুর পানি সরবরাহ করতাম। আমি রাতে দীর্ঘক্ষণ ধরে তাঁকে বলতে শোনতাম, সামিয়াল্লাহু লিমান হামিদাহ (কেউ আল্লাহ্ প্রশংসা করলে তিনি তা শোনেন)। আমি আরো শোনতাম যে, তিনি দীর্ঘ রাত পর্যন্ত আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন (সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ জন্য) বলছেন (মু,দা,না,ই,তি ৩৩৫০)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ হাতে খাদ্যের চর্বি নিয়ে ঘুমালে

📄 কেউ হাতে খাদ্যের চর্বি নিয়ে ঘুমালে


৫৮۱-بَابُ مَنْ نَامَ وَبِيَدِهِ غَمَرٌ
১২৩১- عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ نَامَ وَبِيَدِهِ غَمَرٌ قَبْلَ أَنْ يُغْسِلَهُ فَأَصَابَهُ شَيْءٌ فَلا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ .
১২৩১। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: কোন ব্যক্তি খাদ্যের চর্বি হাত থেকে দূর না করে রাতে ঘুমালে এবং তাতে তার কোন ক্ষতি হলে সে যেন নিজেকেই তিরস্কার করে।
১২৩২- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ بَاتَ وَبِدِهِ غَمَرٌ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ .
১২৩২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: কোন ব্যক্তি খাদ্যের চর্বি হাত থেকে দূর না করে ঘুমালে এবং তাতে তার কোন ক্ষতি হলে সে যেন নিজেকেই তিরস্কার করে (দা, তি,ই, দার, আ, হা, হি, না)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00