📘 আল আদাবুল মুফরাদ > 📄 উপুড় হয়ে শোয়া

📄 উপুড় হয়ে শোয়া


৫৬৬-بَابُ الضَّجْعَةِ عَلَى وَجْهه
১১৯৯- عَنِ ابْنِ طِخْفَةَ الْغِفَارِى أَنْ آبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ مِنْ أَصْحَابِ الصُّفَةِ قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ فِي الْمَسْجِدِ مِنْ آخِرِ اللَّيْلِ أَتَانِي أَن وَأَنَا نَائِمٌ عَلَى بَطْنِي فَحَرَكَنِي بِرْجْلِهِ فَقَالَ قُمْ هَذِهِ ضِجْعَةُ يُبْغِضُهَا اللهُ فَرَفَعْتُ رَأسِى فَإِذَا النَّبِيُّ ﷺ قَائِمٌ عَلَى رَأْسِي .
১১৯৯। ইবনে তিখফা আল-গিফারী (র) থেকে বর্ণিত। তার পিতা তাকে অবহিত করেন যে, তিনি ছিলেন আসহাবে সুফ্ফার সদস্য। তিনি বলেন, একদা শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি উপুড় হয়ে ঘুমে বিভোর অবস্থায় একজন আগন্তুক আমার নিকট এলেন। তিনি আমাকে তাঁর পায়ের সাহায্যে নাড়া দিয়ে বলেন: ওঠো, এই উপুড় হয়ে শোয়ায় আল্লাহ অসন্তুষ্ট হন। আমি মাথা তুলে দেখি যে, নবী (স) আমার শিয়রে দাঁড়িয়ে (দা,না,ই,আ)।
১২০০- عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ مَرَّ بِرَجُلٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحًا لِوَجْهِهِ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ قُمْ نُوْمَةٌ جَهَنَّمِيَةٌ .
১২০০। আবু উমামা (রা) থেকে বর্ণিত। নবী (স) মসজিদে উপুড় হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির নিকট দিয়ে যেতে তাকে নিজ পায়ের দ্বারা আঘাত করে বলেন: ওঠো, এটা তো জাহান্নামের অধিবাসীর শয়ন (ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেবল ডান হাতেই আদান-প্রদান করবে

📄 কেবল ডান হাতেই আদান-প্রদান করবে


৫৬৭-بَابُ لَا يَأْخُذُ وَلَا يُعْطَى الأَ بِالْيُمْنَى
১২০১- عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ لا يَأْكُلُ أَحَدٌ بِشِمَالِهِ وَلَا يَشْرَبَنَّ بِشِمَالِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ قَالَ كَانَ نَافِعٌ يَزِيدُ فِيْهَا وَلَا يَأْخُذُ بِهَا وَلَا يُعْطِي بِهَا .
১২০১। সালেম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী (স) বলেছেন: কেউ যেন তার বাম হাতে পানাহার না করে? কেননা শয়তান তার বাম হাতে পানাহার করে। রাবী বলেন, নাফে (র) তাতে আরো যোগ করেন যে, বাম হাতে কিছু গ্রহণও করবে না এবং বাম হাত দ্বারা কিছু দিবেও না (মু,দা,তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বসার সময় জুতাজোড়া কোথায় রাখবে?

📄 বসার সময় জুতাজোড়া কোথায় রাখবে?


৫৬৮-بَابُ أَيْنَ يَضَعُ نَعْلَيْهِ إِذَا جَلَسَ
১২০২- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ مِنَ السُّنَّةِ إِذَا جَلَسَ الرَّجُلُ أَنْ يُخْلَعَ نَعْلَيْهِ فَيَضَعُهُمَا إِلى جَنْبِهِ .
১২০২। ইবনে আব্বাস (রা) বলেন, কোন ব্যক্তি যখন বসবে তখন তার জুতাজোড়া তার পাশেই (খুলে) রাখবে। এটাই সুন্নাত নিয়ম (দা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 শয়তান খড়কুটা ও অন্যান্য জিনিস নিয়ে এসে তা বিছানার উপর ছড়িয়ে দেয়

📄 শয়তান খড়কুটা ও অন্যান্য জিনিস নিয়ে এসে তা বিছানার উপর ছড়িয়ে দেয়


৫৬৯-بَابُ الشَّيْطَانِ يَجِيءُ بِالْعُودِ وَالشَّيْءِ يَطْرَحُهُ عَلَى الْفِرَاشِ .
১২০৩- عَنْ أَبِي أُمَامَةَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ يَأْتِي إِلى فِرَاشِ أَحَدِكُمْ بَعْدَ مَا يَفْرِشُهُ أَهْلُهُ وَيُهِيتُونَهُ فَيُلْقِي عَلَيْهِ الْعُودَ وَالْحَجَرَ أَوِ الشَّيْءَ لِيَغْضَبَهُ عَلَى أَهْلِهِ فَإِذَا وَجَدَ ذَلِكَ فَلَا يَغْضَبْ عَلَى أَهْلِهِ قَالَ لِأَنَّهُ مِنْ عَمَلِ الشَّيْطَانِ .
১২০৩। আবু উমামা (রা) বলেন, তোমাদের কারো স্ত্রী তার জন্য বিছানা পাতার পর শয়তান এসে তাতে খড়কুটা, নুড়িপাথর বা অন্য কিছু ছড়িয়ে দেয় যাতে সে তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়। সে (তার বিছানায়) এগুলো দেখতে পেলে যেন তার স্ত্রীর উপর অসন্তুষ্ট না হয়। কারণ এটা শয়তানের কারসাজি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00