📄 শরীর এলিয়ে দেয়া
৫৬৫-بَابُ الاستلقاء
১১৯৭- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمِ الْمَازِنِي قَالَ رَأَيْتُهُ قُلْتُ لِابْنِ عُيَيْنَةَ النَّبِيِّ قَالَ نَعَمْ مُسْتَلْقِيًّا وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى
১১৯৭। আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসেম আল-মাযিনী (রা) বলেন, আমি নবী (স)-কে তাঁর এক পা অপর পায়ের উপর রেখে শায়িত অবস্থায় দেখেছি (বু, মু, দা, না, তি, তহা)।
১১৯৮- عَنْ أُم بَكْرِ بِنْتِ الْمِسْوَرِ عَنْ أَبِيْهَا قَالَ رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ مستلقيا رافعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى .
১১৯৮। মিসওয়ার (রা)-র কন্যা উম্মু বাক্ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুর রহমান ইবনে আওফ (রা)-কে তার এক পায়ের উপর অপর পা তুলে শুয়ে থাকতে দেখেছি।
📄 উপুড় হয়ে শোয়া
৫৬৬-بَابُ الضَّجْعَةِ عَلَى وَجْهه
১১৯৯- عَنِ ابْنِ طِخْفَةَ الْغِفَارِى أَنْ آبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ مِنْ أَصْحَابِ الصُّفَةِ قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ فِي الْمَسْجِدِ مِنْ آخِرِ اللَّيْلِ أَتَانِي أَن وَأَنَا نَائِمٌ عَلَى بَطْنِي فَحَرَكَنِي بِرْجْلِهِ فَقَالَ قُمْ هَذِهِ ضِجْعَةُ يُبْغِضُهَا اللهُ فَرَفَعْتُ رَأسِى فَإِذَا النَّبِيُّ ﷺ قَائِمٌ عَلَى رَأْسِي .
১১৯৯। ইবনে তিখফা আল-গিফারী (র) থেকে বর্ণিত। তার পিতা তাকে অবহিত করেন যে, তিনি ছিলেন আসহাবে সুফ্ফার সদস্য। তিনি বলেন, একদা শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি উপুড় হয়ে ঘুমে বিভোর অবস্থায় একজন আগন্তুক আমার নিকট এলেন। তিনি আমাকে তাঁর পায়ের সাহায্যে নাড়া দিয়ে বলেন: ওঠো, এই উপুড় হয়ে শোয়ায় আল্লাহ অসন্তুষ্ট হন। আমি মাথা তুলে দেখি যে, নবী (স) আমার শিয়রে দাঁড়িয়ে (দা,না,ই,আ)।
১২০০- عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ مَرَّ بِرَجُلٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحًا لِوَجْهِهِ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ قُمْ نُوْمَةٌ جَهَنَّمِيَةٌ .
১২০০। আবু উমামা (রা) থেকে বর্ণিত। নবী (স) মসজিদে উপুড় হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির নিকট দিয়ে যেতে তাকে নিজ পায়ের দ্বারা আঘাত করে বলেন: ওঠো, এটা তো জাহান্নামের অধিবাসীর শয়ন (ই)।
📄 কেবল ডান হাতেই আদান-প্রদান করবে
৫৬৭-بَابُ لَا يَأْخُذُ وَلَا يُعْطَى الأَ بِالْيُمْنَى
১২০১- عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ لا يَأْكُلُ أَحَدٌ بِشِمَالِهِ وَلَا يَشْرَبَنَّ بِشِمَالِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ قَالَ كَانَ نَافِعٌ يَزِيدُ فِيْهَا وَلَا يَأْخُذُ بِهَا وَلَا يُعْطِي بِهَا .
১২০১। সালেম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী (স) বলেছেন: কেউ যেন তার বাম হাতে পানাহার না করে? কেননা শয়তান তার বাম হাতে পানাহার করে। রাবী বলেন, নাফে (র) তাতে আরো যোগ করেন যে, বাম হাতে কিছু গ্রহণও করবে না এবং বাম হাত দ্বারা কিছু দিবেও না (মু,দা,তি)।
📄 বসার সময় জুতাজোড়া কোথায় রাখবে?
৫৬৮-بَابُ أَيْنَ يَضَعُ نَعْلَيْهِ إِذَا جَلَسَ
১২০২- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ مِنَ السُّنَّةِ إِذَا جَلَسَ الرَّجُلُ أَنْ يُخْلَعَ نَعْلَيْهِ فَيَضَعُهُمَا إِلى جَنْبِهِ .
১২০২। ইবনে আব্বাস (রা) বলেন, কোন ব্যক্তি যখন বসবে তখন তার জুতাজোড়া তার পাশেই (খুলে) রাখবে। এটাই সুন্নাত নিয়ম (দা)।