📄 যে ব্যক্তি হাঁটু গেড়ে বসে
৫৬৪-بَابُ مَنْ بَرَكَ عَلَى رَكْبَتَيْهِ
১১৯৬- عَنْ أَنَسِ ابْنِ مَالِكَ أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى بِهِمُ الظُّهْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ السَّاعَةَ وَذَكَرَ أَنَّ فِيْهَا أُمُوراً عِظَامًا ثُمَّ قَالَ مَنْ أَحَبُّ أَنْ يُسْأَلَ عَنْ شَيْءٍ فَلْيَسْأَلُ عَنْهُ فَوَاللَّهِ لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا أَخْبِرْتُكُمْ مَا دُمْتُ فِي مَقَامِي هذَا قَالَ أَنَسٌ فَأَكْثَرَ النَّاسُ الْبُكَاءَ حِيْنَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ وَأَكْثَرَ رَسُولُ اللهِ ﷺ أَنْ يَقُولَ سَلُوا فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ وَقَالَ رَضِيْنَا بِالله رَبَّا وبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ رَّسُولاً فَسَكَتَ رَسُولُ اللهِ ﷺ حِيْنَ قَالَ ذَلِكَ عُمَرُ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَوْلَى أَمَا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَقَدْ عُرِضَتْ عَلَى الْجَنَّةُ وَالنَّارُ فِي عُرْضِ هَذَا الْحَائِطِ وَأَنَا أَصَلَّى فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْرِ وَالشَّرِّ .
১১৯৬। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নবী (স) তাদের সাথে নিয়ে যুহরের নামায পড়লেন। তিনি সালাম ফিরানোর পর মিম্বারে উঠে দাঁড়ালেন, কিয়ামতের উল্লেখ করলেন এবং আরো উল্লেখ করেন যে, এর সাথে রয়েছে অনেক সাংঘাতিক বিষয়। অতঃপর তিনি বলেন: কেউ আমার কাছে কিছু জিজ্ঞেস করতে চাইলে সে তা জিজ্ঞেস করুক। আল্লাহ্র শপথ! আমি আমার এই জায়গায় থাকা পর্যন্ত তোমরা আমার নিকট যা-ই জিজ্ঞেস করবে, আমি তোমাদের তা অবহিত করবো। আনাস (রা) বলেন, লোকজন রাসূলুল্লাহ (স)-এর মুখে এটা শোনার পর কান্নায় ভেঙ্গে পড়ে। আর রাসূলুল্লাহ (স)-ও বারবার বলতে থাকেন: তোমরা জিজ্ঞেস করো। উমার (রা) হাঁটু গেড়ে বসে বলেন, আমরা আল্লাহকে প্রভুরূপে, ইসলামকে দীনরূপে এবং মুহাম্মাদকে রাসূলরূপে পেয়ে সন্তুষ্ট। উমার (রা) একথা বলাতে রাসূলুল্লাহ (স) নিশ্চুপ হন। অতঃপর রাসূলুল্লাহ (স) বলেনঃ বিপদ সন্নিকটে। সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! এইমাত্র এই দেয়ালের পাশে আমার নামাযরত অবস্থায় আমার সামনে বেহেশত ও দোযখ উপস্থিত করা হয়েছে। অতএব আজকের মত কল্যাণ ও অনিষ্টকে (একত্রে) আর দেখিনি (বু, মু, ন্ডি)।