📄 কেউ কারো পাশে বসলে সে উঠে যেতে তার অনুমতি চাইবে
৫৫٧-بَابُ إِذَا جَلَسَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ يَسْتَأْذِنُهُ فِي الْقِيَامِ
۱۱۸۵- عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى قَالَ جَلَسْتُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ فَقَالَ إِنَّكَ جَلَسْتَ إِلَيْنَا وَقَدْ حَانَ مِنَّا قِيَامٌ فَقُلْتُ فَإِذَا شِئْتَ فَقَامَ فَأَتْبَعْتُهُ حَتَّى بَلَغَ الْبَابَ .
১১৮৫। আবু বুরদা ইবনে আবু মূসা (র) বলেন, আমি আবদুল্লাহ ইবনে সালাম (রা)-র নিকট বসলাম। তিনি বলেন, তুমি আমার পাশে এসে বসেছো অথচ আমার উঠে যাওয়ার সময় হয়েছে। আমি বললাম, তা আপনার ইচ্ছা। অতএব তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি দরজায় পৌঁছা পর্যন্ত তার সাথে সাথে গেলাম।
📄 রোদের দিকে মুখ করে বসবে না
৫৫٨-بَابُ لا يَجْلِسُ عَلَى حَرْفِ الشَّمْسِ
১১৮৬- حَدَّثَنِي قَيْسٌ عَنْ أَبِيْهِ أَنَّهُ جَاءَ وَرَسُولُ اللَّهِ ﷺ يَخْطُبُ فَقَامَ فِي الشَّمْسِ فَأَمَرَهُ فَتَحَوَّلَ إِلَى الظَّلِّ .
১১৮৬। কায়েস (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি যখন এসে উপস্থিত হন তখন রাসূলুল্লাহ (স) ভাষণ দিচ্ছিলেন। তিনি রোদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবী (স) তাকে নির্দেশ দিলে তিনি ছায়ায় চলে আসেন (আ,হা,খু, হি, তায়ালিসী)।
📄 পোশাক পরিধানের নিষিদ্ধ নিয়ম (ইতিবা)
৫৫٩-بَابُ الْاِحْتِيَاءِ فِي الثَّوْبِ
১১৮৭- عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنْ لُبْسَتَيْنِ وَبَيْعَتَيْنِ نَهَى عَنِ الْمُلَامَسَةِ وَالْمُنَابَدَةِ فِي البَيْعِ المُلامَسَةُ أَنْ يَمَسُ الرَّجُلُ ثَوْبَهُ وَالْمُنَابَدَةُ يَنْبِدُ الْآخَرُ إِلَيْهِ ثَوْبَهُ وَيَكُونُ ذَلِكَ بَيْعُهُمَا عَنْ غَيْرِ نَظَرِ وَاللُّبْسَتَانِ اسْتَمَالُ الصَّمَّاء وَالصَّمَّاءُ أَنْ يُجْعَلَ طَرَفَ ثَوْبِهِ عَلَى احْدَى عَاتِقَيْهِ فَيَبْدُو أَحَدُ شِقَيْهِ لَيْسَ عَلَيْهِ شَيْءٌ وَاللُّبْسَةُ الْأُخْرَى احْتَبَاؤُهُ بِثَوْبِهِ وَهُوَ جَالِسٌ لَيْسَ عَلَى فَرَجَهُ مِنْهُ شَيْءٌ .
১১৮৭। আবু সাঈদ আল-খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) দুই ধরনের পোশাক পরিধানের নিয়ম এবং দুই ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি ক্রয়-বিক্রয়ে মুলামাসা ও মুনাবাযা নিষিদ্ধ করেছেন। মুলামাসা হলো, কোন ব্যক্তির অপর ব্যক্তির কাপড় স্পর্শ করা। আর মুনাবাযা হলো, কোন ব্যক্তির কাপড় অপর ব্যক্তির দিকে ছুঁড়ে মারা। (পণ্য নিরীক্ষণ করে না দেখলেও) এতে উভয়ের জন্য ক্রয়-বিক্রয় বাধ্যতামূলক হয়ে যেতো। আর দুই ধরনের পোশাক পরার নিয়মের ক্ষেত্রে তিনি ইশতিমালুস সাম্মা নিষিদ্ধ করেছেন। সাম্মা এই যে, নিজের পরিধেয় বস্ত্র নিজের এক কাঁধে এমনভাবে তুলে দেয়া, যাতে অন্য কাঁধ অনাবৃত থেকে যায়। পোশাক পরিধানের নিষিদ্ধ অপর নিয়ম এই যে, এক পরত কাপড় নিজের গোটা দেহে পেঁচিয়ে কারো এমনভাবে বসা, যাতে তার লজ্জাস্থানে কোন কাপড়ই থাকে না (বু, মু, না)।
📄 কাউকে হেলান দেয়ার বালিশ পেশ করা
৫৬০-بَابُ مَنْ أُلْقِيَ لَهُ وِسَادَةٌ
১১৮৮- عَنْ أَبِي قِلَابَةَ قَالَ أَخْبَرَنِي أَبُو الْمَلِيْحِ قَالَ دَخَلْتُ مَعَ أَبِيكَ زَيْدٍ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرُو فَحَدَّثَنَا أَنَّ النَّبِيِّ ﷺ ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَى فَالْقَيْتُ لَهُ وِسَادَةً
১১৮৮। আবু কিলাবা (র) বলেন, আবুল মালীহ (র) আমাকে অবহিত করে বলেন, আমি তোমার পিতা যায়েদের সাথে আবদুল্লাহ ইবনে আমর (রা)-র নিকট উপস্থিত হলাম। তিনি আমাদের নিকট হাদীস বর্ণনা করেন যে, নবী (স)-এর নিকট আমার রোযা সম্পর্কে আলোচনা হলো। তিনি আমার নিকট এলেন। আমি তাঁর জন্য খেজুর গাছের ছাল ভর্তি চামড়ার একটি বালিশ পেশ করলাম। কিন্তু তিনি মাটিতে বসে গেলেন এবং বালিশটি আমার ও তাঁর মাঝখানে পড়ে থাকলো। তিনি আমাকে বলেনঃ প্রতি মাসে তিন দিন রোযা রাখলে কি তোমার জন্য যথেষ্ট হয় না? আমি বললাম, হে আল্লাহ্ রাসূল! (আরো অধিক)। তিনি বলেন: পাঁচ দিন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! (আরো অধিক)। তিনি বলেন: সাত দিন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন: নয় দিন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! তিনি বলেন: এগারো দিন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! তিনি বলেন: দাউদ (আ)-এর রোযার চেয়ে উত্তম রোযা হয় না, অর্ধ বছর। একদিন রোযা এবং এক দিন বিরতি (বু,মু)।
১১৮৯- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يُسْرِ أَنَّ النَّبِيُّ ﷺ مَرَّ عَلَى أَبِيْهِ فَالْقَى لَهُ قَطِيفَةً فَجَلَسَ عَلَيْهَا
১১৮৯। আবদুল্লাহ ইবনে বুসর (র) থেকে বর্ণিত। নবী (স) তার পিতার নিকট এলে তিনি তাঁর জন্য নরম গদি পেতে দেন। তিনি তার উপর বসেন।