📄 তৃতীয়জনকে বাদ দিয়ে দুইজনে যেন গোপন পরামর্শ না করে।
৫৫٥-باب لا يتناجى اثنان دون الثالث
۱۱۸۰- عن عبد الله أن رسول الله ﷺ قال إذا كانوا ثلاثة فلا يتناجى اثنان دون الثالث
১১৮০। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু (স) বলেন : তিনজন একসাথে থাকলে তৃতীয়জনকে বাদ দিয়ে দুইজনে যেন গোপন পরামর্শ না করে (বু, মু, দা, ই, আন)।
📄 চারজন একত্র হলে
৫৫٦-بَابُ إِذَا كَانُوا أَرْبَعَةٌ
۱۱۸۱- عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ النَّبِيُّ اللهِ إِذَا كُنْتُمْ ثَلَاثَةٌ فَلَا يَتَنَاجِي اثْنَانِ دُونَ الثالث فَإِنَّهُ يُحْزَنُهُ ذلك .
১১৮১। আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) বলেছেন: তোমরা তিনজন একত্র হলে একজনকে বাদ দিয়ে দু'জনে আলাদা হয়ে গোপন আলাপ করো না। কারণ তা তাকে মনোক্ষুণ্ণ করবে (বু,মু,দা,ই)।
۱۱۸۲- عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ اللهِ مِثْلَهُ قُلْنَا فَإِنْ كَانُوا أَرْبَعَةٌ قَالَ لَا يَضُرُّهُ.
১১৮২। ইবনে উমার (রা)-মহানবী (স) সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আমরা বললাম, যদি তাদের সংখ্যা চার হয়। তিনি বলেন: তাহলে কোন ক্ষতি নাই (দা, হি)।
۱۱۸۳- عَنْ عَبْدِ اللهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَتَنَاجِي اثْنَانِ دُونَ الْأَخَرِ حَتَّى يَخْتَلِطُوا بِالنَّاسِ مِنْ أَجْلِ أَنَّ ذَلِكَ يُحْزِنُهُ .
১১৮৩। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তিনজন একত্র হলে একজনকে বাদ রেখে দু'জনে আলাদা হয়ে গোপন আলাপ করবে না, যাবত না তারা লোকদের সাথে মিলিত হয়। কারণ তা তাকে মনোক্ষুণ্ণ করবে (বু, মু)।
١١٨٤- عَنِ ابْنِ عُمَرَ قَالَ إِذَا كَانُوا أَرْبَعَةٌ فَلَا بَأْسَ .
১১৮৪। ইবনে উমার (রা) বলেন, তারা চারজন একত্র হলে (দু'জনের স্বতন্ত্র গোপন আলাপে) কোন ক্ষতি নাই।
📄 কেউ কারো পাশে বসলে সে উঠে যেতে তার অনুমতি চাইবে
৫৫٧-بَابُ إِذَا جَلَسَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ يَسْتَأْذِنُهُ فِي الْقِيَامِ
۱۱۸۵- عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى قَالَ جَلَسْتُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ فَقَالَ إِنَّكَ جَلَسْتَ إِلَيْنَا وَقَدْ حَانَ مِنَّا قِيَامٌ فَقُلْتُ فَإِذَا شِئْتَ فَقَامَ فَأَتْبَعْتُهُ حَتَّى بَلَغَ الْبَابَ .
১১৮৫। আবু বুরদা ইবনে আবু মূসা (র) বলেন, আমি আবদুল্লাহ ইবনে সালাম (রা)-র নিকট বসলাম। তিনি বলেন, তুমি আমার পাশে এসে বসেছো অথচ আমার উঠে যাওয়ার সময় হয়েছে। আমি বললাম, তা আপনার ইচ্ছা। অতএব তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি দরজায় পৌঁছা পর্যন্ত তার সাথে সাথে গেলাম।
📄 রোদের দিকে মুখ করে বসবে না
৫৫٨-بَابُ لا يَجْلِسُ عَلَى حَرْفِ الشَّمْسِ
১১৮৬- حَدَّثَنِي قَيْسٌ عَنْ أَبِيْهِ أَنَّهُ جَاءَ وَرَسُولُ اللَّهِ ﷺ يَخْطُبُ فَقَامَ فِي الشَّمْسِ فَأَمَرَهُ فَتَحَوَّلَ إِلَى الظَّلِّ .
১১৮৬। কায়েস (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি যখন এসে উপস্থিত হন তখন রাসূলুল্লাহ (স) ভাষণ দিচ্ছিলেন। তিনি রোদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবী (স) তাকে নির্দেশ দিলে তিনি ছায়ায় চলে আসেন (আ,হা,খু, হি, তায়ালিসী)।