📘 আল আদাবুল মুফরাদ > 📄 কতক লোককে গোপনে আলাপরত দেখলে সেখানে তাদের মধ্যে অনুপ্রবেশ করবে না

📄 কতক লোককে গোপনে আলাপরত দেখলে সেখানে তাদের মধ্যে অনুপ্রবেশ করবে না


৫৫٤-باب إذا رأى قوما يتناجون فلا يدخل معهم
۱۱۷۸- عن سعيد المقبرى يقول مررت على ابن عمر ومعه رجل يتحدث فقمت اليهما فلطم في صدري فقال إذا وجدت اثنين يتحدثان فلا تقم معهما ولا تجلس معهما حتى تستأذنهما فقلت أصلحك الله يا أبا عبد الرحمن إنما رجوت أن أسمع منكما خيرا-
১১৭৮। সাঈদ আল-মাকবুরী (র) বলেন, আমি ইবনে উমার (রা)-র নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন তার সাথে এক ব্যক্তি কথা বলছিল। আমি তাদের পাশে দাঁড়ালে ইবনে উমার (রা) আমার বুকে চপেটাঘাত করে বলেন, তুমি দুই ব্যক্তিকে একত্রে কথাবার্তা বলতে দেখলে তাদের অনুমতি না নিয়ে তাদের সাথে দাঁড়াবেও না এবং বসবেও না। আমি বললাম, হে আবদুর রহমানের পিতা! আল্লাহ আপনার সংশোধন করুন, আমি আপনাদের দুইজনের নিকট কল্যাণকর কিছু শোনার আশাই করেছিলাম (আ)।
۱۱۷۹- عن ابن عباس قال من تسمع إلى حديث قوم وهم له كارهون صب في أذنه الآنك ومن تعلم بحلم كلف أن يعقد شعيرة -
১১৭৯। ইবনে আব্বাস (রা) বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান লাগিয়ে শোনে, অথচ তারা এটা পছন্দ করে না, তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেয়া হবে। আর যে ব্যক্তি মনগড়া স্বপ্ন বলবে তাকে গমের দানায় গিঠ দিতে বাধ্য করা হবে (বু, মু, না, দার, আ, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 তৃতীয়জনকে বাদ দিয়ে দুইজনে যেন গোপন পরামর্শ না করে।

📄 তৃতীয়জনকে বাদ দিয়ে দুইজনে যেন গোপন পরামর্শ না করে।


৫৫٥-باب لا يتناجى اثنان دون الثالث
۱۱۸۰- عن عبد الله أن رسول الله ﷺ قال إذا كانوا ثلاثة فلا يتناجى اثنان دون الثالث
১১৮০। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু (স) বলেন : তিনজন একসাথে থাকলে তৃতীয়জনকে বাদ দিয়ে দুইজনে যেন গোপন পরামর্শ না করে (বু, মু, দা, ই, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 চারজন একত্র হলে

📄 চারজন একত্র হলে


৫৫٦-بَابُ إِذَا كَانُوا أَرْبَعَةٌ
۱۱۸۱- عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ النَّبِيُّ اللهِ إِذَا كُنْتُمْ ثَلَاثَةٌ فَلَا يَتَنَاجِي اثْنَانِ دُونَ الثالث فَإِنَّهُ يُحْزَنُهُ ذلك .
১১৮১। আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) বলেছেন: তোমরা তিনজন একত্র হলে একজনকে বাদ দিয়ে দু'জনে আলাদা হয়ে গোপন আলাপ করো না। কারণ তা তাকে মনোক্ষুণ্ণ করবে (বু,মু,দা,ই)।
۱۱۸۲- عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ اللهِ مِثْلَهُ قُلْنَا فَإِنْ كَانُوا أَرْبَعَةٌ قَالَ لَا يَضُرُّهُ.
১১৮২। ইবনে উমার (রা)-মহানবী (স) সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আমরা বললাম, যদি তাদের সংখ্যা চার হয়। তিনি বলেন: তাহলে কোন ক্ষতি নাই (দা, হি)।
۱۱۸۳- عَنْ عَبْدِ اللهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَتَنَاجِي اثْنَانِ دُونَ الْأَخَرِ حَتَّى يَخْتَلِطُوا بِالنَّاسِ مِنْ أَجْلِ أَنَّ ذَلِكَ يُحْزِنُهُ .
১১৮৩। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তিনজন একত্র হলে একজনকে বাদ রেখে দু'জনে আলাদা হয়ে গোপন আলাপ করবে না, যাবত না তারা লোকদের সাথে মিলিত হয়। কারণ তা তাকে মনোক্ষুণ্ণ করবে (বু, মু)।
١١٨٤- عَنِ ابْنِ عُمَرَ قَالَ إِذَا كَانُوا أَرْبَعَةٌ فَلَا بَأْسَ .
১১৮৪। ইবনে উমার (রা) বলেন, তারা চারজন একত্র হলে (দু'জনের স্বতন্ত্র গোপন আলাপে) কোন ক্ষতি নাই।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ কারো পাশে বসলে সে উঠে যেতে তার অনুমতি চাইবে

📄 কেউ কারো পাশে বসলে সে উঠে যেতে তার অনুমতি চাইবে


৫৫٧-بَابُ إِذَا جَلَسَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ يَسْتَأْذِنُهُ فِي الْقِيَامِ
۱۱۸۵- عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى قَالَ جَلَسْتُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ فَقَالَ إِنَّكَ جَلَسْتَ إِلَيْنَا وَقَدْ حَانَ مِنَّا قِيَامٌ فَقُلْتُ فَإِذَا شِئْتَ فَقَامَ فَأَتْبَعْتُهُ حَتَّى بَلَغَ الْبَابَ .
১১৮৫। আবু বুরদা ইবনে আবু মূসা (র) বলেন, আমি আবদুল্লাহ ইবনে সালাম (রা)-র নিকট বসলাম। তিনি বলেন, তুমি আমার পাশে এসে বসেছো অথচ আমার উঠে যাওয়ার সময় হয়েছে। আমি বললাম, তা আপনার ইচ্ছা। অতএব তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি দরজায় পৌঁছা পর্যন্ত তার সাথে সাথে গেলাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00