📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ কোন প্রয়োজনে একজনকে অপরজনের নিকট পাঠালে সে যেন কাউকে তা অবহিত না করে

📄 কেউ কোন প্রয়োজনে একজনকে অপরজনের নিকট পাঠালে সে যেন কাউকে তা অবহিত না করে


৫৫০-بَابُ إِذَا أَرْسَلَ رَجُلاً إِلَى رَجُلٍ فِي حَاجَةٍ فَلَا يُخْبِرُهُ
১১৬৬- عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ لِي عُمَرُ إِذَا أَرْسَلْتُكَ إِلى رَجُلٍ فَلَا تُخْبِرْهُ بِمَا أَرْسَلْتُكَ إِلَيْهِ فَإِنَّ الشَّيْطَانَ يَعُدُّ لَهُ كَذِبَةً عِنْدَ ذَلِكَ.
১১৬৬। আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, উমার (রা) আমাকে বললেন, আমি তোমাকে কারো নিকট পাঠালে তুমি (অপরকে) অবহিত করো না যে, কেন আমি তোমাকে তার নিকট পাঠিয়েছি। অন্যথায় শয়তান ঐ সময় তার জন্য মিথ্যা রচনা করবে।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ কি জিজ্ঞেস করতে পারে

📄 কেউ কি জিজ্ঞেস করতে পারে


৫৫১-بَابُ هَلْ يَقُولُ مِنْ أَيْنَ أَقْبَلْتَ
১১৬৭- عَنْ مُجَاهِدٍ قَالَ كَانَ يَكْرَهُ أَنْ يُحِدَّ الرَّجُلُ النَّظَرَ إِلَى أَخِيهِ أَوْ يَتْبَعُهُ بَصَرُهُ إِذَا قَامَ مِنْ عِنْدِهِ أَوْ يَسْأَلُهُ مِنْ أَيْنَ جِئْتَ وَأَيْنَ تَذْهَبُ .
১১৬৭। মুজাহিদ (র) বলেন, কোন ব্যক্তির দিকে তীর্যক দৃষ্টিতে তাকানো অথবা সে উঠে চলে গেলে তার দিকে নজরদারি করা অথবা তাকে জিজ্ঞেস করা, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় যাবে ইত্যাকার আচরণ দূষণীয়।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 তুমি কোথা থেকে এসেছো?

📄 তুমি কোথা থেকে এসেছো?


১১৬৮- عَنْ مَالِكِ بْن زُبَيْدِ قَالَ مَرَرْنَا عَلَى أَبِي ذَرَّ بِالرِّبَدَةِ فَقَالَ مِنْ أَيْنَ أَقْبَلْتُمْ قُلْنَا مِنْ مَكَّةَ أَوْ مِنَ الْبَيْتِ الْعَتِيقِ قَالَ هَذَا عَمَلُكُمْ قُلْنَا نَعَمْ قَالَ أَمَا مَعَهُ تِجَارَةٌ وَلَا بَيْعٌ قُلْنَا لَا قَالَ اسْتَأْنِفُوا الْعَمَلَ .
১১৬৮। মালেক ইবনে যুবাইদ (র) বলেন, আমরা রাবাযা নামক স্থানে আবু যার (রা)-র নিকট উপস্থিত হলাম। তিনি জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আগমন করেছো? আমরা বললাম, মক্কা থেকে অথবা বাইতুল আতীক (কাবা) থেকে। তিনি জিজ্ঞেস করেন, এটাই কি তোমাদের কাজ ছিল? আমরা বললাম, হাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, এর সাথে কি ব্যবসা-বাণিজ্য ছিলো না? আমরা বললাম, না। তিনি বলেন, তোমাদের কাজ অব্যাহত রাখো।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান লাগিয়ে শোনে

📄 যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান লাগিয়ে শোনে


৫৫২-بَابُ مَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ
১১৬৯- عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ صَوَّرَ صُورَةً كُلِّفَ أَنْ يُنْفَخَ فِيهِ وَعُذِّبَ وَلَنْ يَنْفَخَ فِيهِ وَمَنْ تَحَلَّمَ كُلِّفَ أَنْ يُعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَعُذِّبَ وَلَنْ يُعْقِدَ بَيْنَهُمَا وَمَنِ اسْتَمَعَ إِلى حَدِيثِ قَوْمٍ يَفِرُّونَ مِنْهُ صُبٍّ فِي أُذْنَيْهِ الْأَنْكُ
১১৬৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: যে ব্যক্তি (বিচরণশীল প্রাণীর) প্রতিকৃতি নির্মাণ করে তাকে তাতে প্রাণ সঞ্চার করার জন্য বাধ্য করা হবে এবং শাস্তি দেয়া হবে, যদিও সে কখনো তাতে প্রাণ সঞ্চার করতে পারবে না। যে ব্যক্তি মনগড়া স্বপ্ন বলবে তাকে দু'টি গমের দানার মধ্যে গিঠ দিতে বাধ্য করা হবে এবং শাস্তি দেয়া হবে, যদিও সে কখনো তাতে গিঠ দিতে পারবে না। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান লাগিয়ে শোনে, অথচ তারা তার শ্রবণ অপছন্দ করে, তার দুই কানের মধ্যে উত্তপ্ত তরল সীসা ঢেলে দেয়া হবে (বু, মু, না, দার, আ, হি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00