📄 নবী (স) কারো দিকে ফিরলে পূর্ণদেহে ফিরতেন
৫৪٩-بَابُ إِذَا الْتَفَتَ الْتَفَتَ جَمِيعًا
১১৬৫- عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَصِفُ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ رَبْعَةً وَهُوَ إِلَى الطُّولِ أَقْرَبُ شَدِيدُ البَيَاضِ أَسْوَدُ شَعَرَ اللَّحْيَةِ حُسْنُ النَّغَرَ أَهْدَبُ أَشْفَارِ الْعَيْنَيْنِ بَعِيدٌ مَّا بَيْنَ الْمَنْكِبَيْنِ مَفَاضُ الْخَدِّيْنِ يَطَأُ بِقَدَمِهِ جَمِيعًا لَيْسَ لَهَا أَخْمَصُ يُقْبِلُ جَمِيعًا وَيُدْبِرُ جَمِيعًا لَمْ أَرَ مِثْلَهُ قَبْلُ وَلَا بَعْدُ .
১১৬৫। সাঈদ ইবনুল মুসায়্যাব (র) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রা)-কে রাসূলুল্লাহ (স)-এর দৈহিক গঠন বর্ণনা করতে শুনেছেন। তাঁর দেহের গড়ন ছিল মধ্যম আকৃতির, প্রায় দীর্ঘকায়, অত্যন্ত গৌরবর্ণের, দাড়ির চুল কালো, সুন্দর মুখাবয়ব, লম্বা ভ্রুযুগল, বাহুদ্বয় চওড়া, প্রশস্ত গণ্ডদেশ, পদদ্বয় সম্পূর্ণ সমতল, তার তালুতে গর্ত ছিলো না। কারো প্রতি তাকালে সমস্ত শরীর ঘুরিয়ে তাকাতেন এবং সমস্ত শরীরে পশ্চাদমুখী হতেন। আমি তাঁর আগে কিংবা পরে আর কাউকে তাঁর অনুরূপ দেখিনি।
📄 কেউ কোন প্রয়োজনে একজনকে অপরজনের নিকট পাঠালে সে যেন কাউকে তা অবহিত না করে
৫৫০-بَابُ إِذَا أَرْسَلَ رَجُلاً إِلَى رَجُلٍ فِي حَاجَةٍ فَلَا يُخْبِرُهُ
১১৬৬- عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ لِي عُمَرُ إِذَا أَرْسَلْتُكَ إِلى رَجُلٍ فَلَا تُخْبِرْهُ بِمَا أَرْسَلْتُكَ إِلَيْهِ فَإِنَّ الشَّيْطَانَ يَعُدُّ لَهُ كَذِبَةً عِنْدَ ذَلِكَ.
১১৬৬। আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, উমার (রা) আমাকে বললেন, আমি তোমাকে কারো নিকট পাঠালে তুমি (অপরকে) অবহিত করো না যে, কেন আমি তোমাকে তার নিকট পাঠিয়েছি। অন্যথায় শয়তান ঐ সময় তার জন্য মিথ্যা রচনা করবে।
📄 কেউ কি জিজ্ঞেস করতে পারে
৫৫১-بَابُ هَلْ يَقُولُ مِنْ أَيْنَ أَقْبَلْتَ
১১৬৭- عَنْ مُجَاهِدٍ قَالَ كَانَ يَكْرَهُ أَنْ يُحِدَّ الرَّجُلُ النَّظَرَ إِلَى أَخِيهِ أَوْ يَتْبَعُهُ بَصَرُهُ إِذَا قَامَ مِنْ عِنْدِهِ أَوْ يَسْأَلُهُ مِنْ أَيْنَ جِئْتَ وَأَيْنَ تَذْهَبُ .
১১৬৭। মুজাহিদ (র) বলেন, কোন ব্যক্তির দিকে তীর্যক দৃষ্টিতে তাকানো অথবা সে উঠে চলে গেলে তার দিকে নজরদারি করা অথবা তাকে জিজ্ঞেস করা, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় যাবে ইত্যাকার আচরণ দূষণীয়।
📄 তুমি কোথা থেকে এসেছো?
১১৬৮- عَنْ مَالِكِ بْن زُبَيْدِ قَالَ مَرَرْنَا عَلَى أَبِي ذَرَّ بِالرِّبَدَةِ فَقَالَ مِنْ أَيْنَ أَقْبَلْتُمْ قُلْنَا مِنْ مَكَّةَ أَوْ مِنَ الْبَيْتِ الْعَتِيقِ قَالَ هَذَا عَمَلُكُمْ قُلْنَا نَعَمْ قَالَ أَمَا مَعَهُ تِجَارَةٌ وَلَا بَيْعٌ قُلْنَا لَا قَالَ اسْتَأْنِفُوا الْعَمَلَ .
১১৬৮। মালেক ইবনে যুবাইদ (র) বলেন, আমরা রাবাযা নামক স্থানে আবু যার (রা)-র নিকট উপস্থিত হলাম। তিনি জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আগমন করেছো? আমরা বললাম, মক্কা থেকে অথবা বাইতুল আতীক (কাবা) থেকে। তিনি জিজ্ঞেস করেন, এটাই কি তোমাদের কাজ ছিল? আমরা বললাম, হাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, এর সাথে কি ব্যবসা-বাণিজ্য ছিলো না? আমরা বললাম, না। তিনি বলেন, তোমাদের কাজ অব্যাহত রাখো।