📄 সহযোগী অধিক সম্মানের পাত্র
৫৪২-بَابُ أَكْرَمُ النَّاسِ عَلَى الرَّجُلِ جَلَيْسُهُ
১১৫৫- عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسِ أَكْرَمُ النَّاسَ عَلَى جَلَيْسِي
১১৫৫। মুহাম্মাদ ইবনে আব্বাদ ইবনে জাফর (র) বলেন, ইবনে আব্বাস (রা) বলেছেন : লোকজনের মধ্যে আমার সহযোগীরাই আমার নিকট অধিক সম্মানের পাত্র (নব, হি)।
১১৫৬- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ أَكْرَمُ النَّاسِ عَلَى جَلِيْسِي أَنْ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ حَتَّى يَجْلِسَ إِلَيَّ .
১১৫৬। ইবনে আব্বাস (রা) বলেন, আমার সঙ্গীরাই অন্যদের চেয়ে আমার নিকট অধিক সম্মানের পাত্র, যদিও তারা লোকজনের ঘাড় টপকিয়ে এসে আমার নিকট বসে (পূর্বোক্ত বরাত)।
📄 কোন ব্যক্তি কি বৈঠকে উপস্থিত লোকদের দিকে তার পা ছড়িয়ে দিয়ে বসতে পারে?
৫৪৩-بَابُ هَلْ يُقَدِّمُ الرَّجُلُ رِجْلَهُ بَيْنَ يَدَى جَلَيْهِ
১১৫৭- حَدَّثَنِي كَثِيْرُ بْنُ مُرَّةَ قَالَ دَخَلْتُ المَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ فَوَجَدْتُ عَوْفِ بْنَ مَالِكَ الْأَشْجَعِي جَالِسًا فِي حَلْقَةٍ مَدَّ رِجْلَيْهِ بَيْنَ يَدَيْهِ فَلَمَّا رَأَنِي قَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ لِي تَدْرِي لِأَيِّ شَيْءٍ مَدَدْتُ رِجْلِي لِيَجِي، رَجُلٌ صَالِحٌ فَيَجْلِسُ .
১১৫৭। কাছীর ইবনে মুররা (র) বলেন, আমি জুমুআর দিন মসজিদে প্রবেশ করে আওফ ইবনে মালেক আল-আশজাঈ (রা)-কে একটি সভায় জনগণের দিকে তার দুই পা প্রসারিত করে দিয়ে বসা অবস্থায় পেলাম। তিনি আমাকে দেখামাত্র তার পদদ্বয় গুটিয়ে নিয়ে আমাকে বলেন, তুমি কি জানো, কি কারণে আমি আমার পদদ্বয় প্রসারিত করে রেখেছিলাম? যাতে কোন সৎকর্মশীল লোক এসে (আমার নিকটে) বসতে পারে।
📄 কোন ব্যক্তি জনসমাবেসের মধ্যে কিভাবে থুথু ফেলবে?
৫৪٤-بَابُ الرَّجُلِ يَكُونُ فِي الْقَوْمِ فَيَبْزُقُ
১১৫৮- عَنِ الْحَارِثِ بْنِ عَمْرٍو السَّهْمِيَّ حَدَّثَهُ قَالَ أَتَيْتُ النَّبِيُّ ﷺ وَهُوَ بِمَنِّى أَوْ بِعَرَفَاتٍ وَقَدْ أَطَافَ بِهِ النَّاسُ وَيَجِيءُ الْأَعْرَابُ فَإِذَا رَأَوْا وَجْهَهُ قَالُوا هَذَا وَجْهُ مُبَارَكٍ قُلْتُ يَا رَسُولَ اللهِ اسْتَغْفِرْ لِي فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لَنَا فَدُرْتُ فَقُلْتُ اسْتَغْفِرْ لِي فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لَنَا فَذَهَبَ بيده يُزَاقَهُ وَمَسَحَ بِهِ نَعْلَهُ كَرِهَ أَنْ يُصِيبَ أَحَدًا مِّنْ حَوْلَهُ .
১১৫৮। হারিস ইবনে আমর আস-সাহমী (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট এসে উপস্থিত হলাম। তখন তিনি মিনা অথবা আরাফাতে ছিলেন। লোকজন তাঁর চারপাশে ঘোরাফেরা করছিল। বেদুইনরা এসে যখন তাঁর চেহারা দেখতো তখন বলতো, এতো বরকতময় চেহারা। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বলে: হে আল্লাহ! আমাদের সকলকে ক্ষমা করুন। আমি পুনরায় ঘুরে এসে বললাম, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বলেন: হে আল্লাহ! আমাদের সকলকে ক্ষমা করুন। তাঁর মুখে থুথু এলে তিনি তা নিজ হাতে নিয়ে তাঁর জুতায় মুছে ফেলেন এই আশংকায় যে, তা লোকজনের গায়ে না পড়ে (দা, না, হা)।
📄 বহিরাঙ্গিনার বৈঠক
৫৪٥-بَابُ مَجَالِس الصُّعُدَات
১১৫৯- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى عَنِ الْمَجَالِسِ بِالصُّعْدَاتِ فَقَالُوا يَا رَسُولَ اللهِ لَيَسُقُ عَلَيْنَا الْجُلُوسَ فِي بُيُوتِنَا قَالَ فَإِنْ جَلَسْتُمْ فَأَعْفُوا الْمَجَالِسَ حَقَّهَا قَالُوا وَمَا حَقَّهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ادْلَالُ السَّائِلِ وَرَدُّ السَّلَامِ وَغَضُ الْأَبْصَارِ وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهَى عَنِ الْمُنْكَرِ :
১১৫৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বহিরাঙ্গিনায় (বা রাস্তায়) সভা অনুষ্ঠান বা বৈঠকাদি করতে নিষেধ করেন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! ঘরে বসে থাকা তো আমাদের জন্য কষ্টকর। তিনি বলেন: যদি তোমরা বহিরাঙ্গনে (বা রাস্তায়) বসো তবে বৈঠকের দাবি পূরণ করো (বা কর্তব্য পালন করো)। তারা জিজ্ঞেস করেন, হে আল্লাহ্র রাসূল! বৈঠকের দাবি কি? তিনি বলেন: পথভোলা লোককে তার গন্তব্য পথ বলে দেয়া, (পথচারীদের) সালামের জবাব দেয়া, চোখের দৃষ্টি সংযত রাখা, সৎকাজের আদেশ দেয়া এবং অসৎ কাজে বাধা দেয়া (দা, হি)।
১।১৬০- عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطَّرُقَاتِ قَالُوا يَا رَسُولَ اللهِ مَا لَنَا بُدَّ مِنْ مَّجَالِسِهَا نَتَحَدَّثُ فِيهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَمَّا إِذْ أَبَيْتُمْ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللهِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفَّ الْأَذَى وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهَى عَنِ الْمُنْكَرِ
১১৬০। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: রাস্তায় বসার ব্যাপারে তোমরা সাবধান হও। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! রাস্তায় না বসে তো আমাদের উপায় নাই, তথায় আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমরা যখন অসম্মত হচ্ছো, তাহলে রাস্তার দাবি পূরণ করো। তারা বলেন, ইয়া রাসূলাল্লাহ! রাস্তার দাবি কি? তিনি বলেন: চোখের দৃষ্টি সংযত রাখা, কষ্টদায়ক বস্তু অপসারণ, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ (বু, মু, দা)।