📘 আল আদাবুল মুফরাদ > 📄 প্রশস্ত স্থানে বৈঠক অনুষ্ঠান উত্তম

📄 প্রশস্ত স্থানে বৈঠক অনুষ্ঠান উত্তম


৫৩৪-بَابُ خَيْرِ الْمَجَالِسِ أَوْسَعُهَا
১১৪৬- أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيُّ قَالَ أُوْذِنَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ بِجَنَازَةٍ قَالَ فَكَأَنَّهُ تَخَلَّفَ حَتَّى أَخَذَ الْقَوْمُ مَجَالِسَهُمْ ثُمَّ جَاءَ بَعْدُ فَلَمَّا رَآهُ الْقَوْمُ تَسْرَعُوا عَنْهُ وَقَامَ بَعْضُهُمْ عَنْهُ لِيَجْلِسَ فِي مَجْلِسِهِ فَقَالَ لَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا ثُمَّ تَنَحَّى فَجَلَسَ فِي مَجْلِسٍ وَاسِع .
১১৪৬। আবদুর রহমান ইবনে আবু আমরা আল-আনসারী (র) বলেন, আবু সাঈদ আল-খুদরী (রা)-কে একটি জানাযার খবর দেয়া হলো। তিনি বিলম্ব করলেন। লোকজন এসে নিজ নিজ জায়গায় বসে গেলো। অতঃপর তিনি এলেন। তারা তাকে আসতে দেখেই তাড়াহুড়া করলো এবং কতক লোক দাঁড়িয়ে গেলো, যাতে তিনি তাদের স্থানে বসেন। তিনি বলেন, না। আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি: প্রশস্ত স্থানের বৈঠক উত্তম। অতঃপর তিনি একটু অগ্রসর হয়ে এক প্রশস্ত স্থানে বসলেন (দা, তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কিবলামুখী হয়ে বসা

📄 কিবলামুখী হয়ে বসা


৫৩৫-بَابُ اسْتِقْبَالِ الْقِبْلَةِ
১১৪৭- عَنْ سُفْيَانَ بْن مُنْقَدْ عَنْ أَبِيهِ قَالَ كَانَ اكْثَرُ جُلُوسٌ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَهُوَ مُسْتَقْبِلُ الْقِبْلَةِ فَقَرَا يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ قُسَيْطَ سَجْدَةً بَعْدَ طُلُوعِ الشَّمْسِ فَسَجَدَ وَسَجَدُوا الأَ عَبْدَ الله بْنَ عُمَرَ فَلَمَّا طَلَعَت الشَّمْسُ حَلَّ عَبْدُ اللَّهِ حُبْوَتَهُ ثُمَّ سَجَدَ وَقَالَ أَلَمْ تَرَ سَجْدَةَ أَصْحَابِكَ إِنَّهُمْ سَجَدُوا فِي غَيْرِ حِيْنِ صَلَاةٍ .
১১৪৭। সুফিয়ান ইবনে মুনকিয (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রা) প্রায়ই কিবলামুখী হয়ে বসতেন। সূর্যোদয়ের পর ইয়াযীদ ইবনে আবদুল্লাহ ইবনে কুসাইত (র) সিজদার আয়াত তিলাওয়াত করেন। আবদুল্লাহ ইবনে উমার (রা) ব্যতীত তিনি এবং উপস্থিত সকলে সিজদা করলেন। তিনি বলেন, তুমি কি তোমার সংগীদের সিজদা লক্ষ্য করোনি? তারা নামায পড়া যায় না এমন সময় সিজদা করেছে।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ মজলিস থেকে উঠে গিয়ে পুনরায় ফিরে এলে

📄 কেউ মজলিস থেকে উঠে গিয়ে পুনরায় ফিরে এলে


৫৩৬-بَابُ إِذَا قَامَ ثُمَّ رَجَعَ إِلَى مَجْلِسِهِ
১১৪৮- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ مَجْلِسِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَهُوَ أَحَقُّ بِهِ .
১১৪৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কেউ মজলিস থেকে উঠে গিয়ে পুনরায় তথায় ফিরে এলে সে তার পূর্বোক্ত স্থানে বসার অধিক হকদার (মু, দা, ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রাস্তায় বসা

📄 রাস্তায় বসা


৫৩৭-بَابُ الْجُلُوسِ عَلَى الطَّرِيقِ
১১৪৯- عَنْ أَنَسٍ أَتَانَا رَسُولُ اللهِ ﷺ وَنَحْنُ صِبْيَانٌ فَسَلَّمَ عَلَيْنَا وَأَرْسَلَنِي فِي حَاجَةٍ وَجَلَسَ فِي الطَّرِيقِ يَنْتَظِرُنِي حَتَّى رَجَعْتُ إِلَيْهِ قَالَ فَأَبْطَأْتُ عَلَى أُمِّ سُلَيْمٍ فَقَالَتْ مَا حَبَسَكَ فَقُلْتُ بَعَثَنِي النَّبِيُّ ﷺ فِي حَاجَةٍ قَالَتْ مَا هِيَ قُلْتَ إِنَّهَا سِرّ لِّلنَّبِيِّ اللَّهُ فَقَالَتْ احْفَظُ سِرَّ رَسُولِ اللَّهِ ﷺ
১১৪৯। আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) আমাদের নিকট এলেন। আমরা ছিলাম একদল বালক। তিনি আমাদের সালাম দিলেন। তিনি আমাকে তাঁর এক প্রয়োজনে পাঠালেন এবং আমার ফিরে না আসা পর্যন্ত রাস্তায় বসে আমার জন্য অপেক্ষা করতে থাকলেন। এতে উম্মু সুলাইম (রা)-র নিকট আমার (বাড়িতে) ফিরে আসতে বিলম্ব হলো। তিনি বিলম্বের কারণ জিজ্ঞেস করলে আমি বললাম, নবী (স) তাঁর এক প্রয়োজনে আমাকে পাঠিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করেন, তা কি? আমি বললাম, সেটা গোপনীয় বিষয়। তিনি বলেন, তাহলে তুমি রাসূলুল্লাহ (স)-এর গোপনীয় বিষয়ের হেফাজত করো (মু, বু, দা, তি, ই, আ, দার, খু)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00