📘 আল আদাবুল মুফরাদ > 📄 চিঠির সূচনায় যা লিখবে

📄 চিঠির সূচনায় যা লিখবে


৫২৯-بَابُ صَدْرِ الْكِتَابِ
১১৩৪- عَنْ نَافِعٍ قَالَ أَرَادَ ابْنُ عُمَرَ أَنْ يَكْتُبَ إِلَى مُعَاوِيَةَ فِي حَاجَةٍ لَهُ فَقَالَ لَهُ النَّاسُ ابْدَأْ بِاسْمِكَ فَكَانُوا يَقُولُونَ ذَلِكَ فَكَتَبَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِلَى مُعَاوِيَةَ .
১১৩৪- নাফে (র) বলেন, মুআবিয়া (রা)-র নিকট ইবনে উমার (রা)-র একটি প্রয়োজন ছিল। তাই তিনি তাকে চিঠি লিখতে মনস্থ করলেন। লোকজন বললো, শুরুতে তার নাম লিখুন এবং তারা একথাই বলতে থাকলো। তিনি লিখেন, বিসমillahir রহমানির রাহীম, মুআবিয়াকে।
১১৩৫- عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ كُنْتُ أَكْتُبُ كُتُبَ ابْنِ عُمَرَ فَقَالَ اكْتُبْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِلَى فُلانٍ .
১১৩৫। আনাস ইবনে সীরীন (র) বলেন, আমি ইবনে উমার (রা)-র চিঠি লিখে দিতাম। তিনি বলেন, তুমি লিখো : বিসমিল্লাহির রহমানির রাহীম, অতঃপর অমুককে।
১১৩৬- عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ كَتَبَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِلَى فُلانٍ فَنَهَاهُ ابْنُ عُمَرَ عَنْ ذَلِكَ وَقَالَ قُلْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا إِلَيْهِ .
১১৩৬। আনাস ইবনে সীরীন (R) বলেন, এক ব্যক্তি ইবনে উমার (রা)-র সামনে চিঠি লিখলো, বিসমিল্লাহির রাহmanir রাহীম, অমুককে। ইবনে উমার (রা) তাকে এভাবে লিখতে নিষেধ করেন এবং বলেন, বলো, বিসমিল্লাহির রহমানির রাহীম, এটি তাকে লিখিত।
১১৩৭- عَنْ كُبَرَاءِ آلِ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ كَتَبَ بِهَذِهِ الرِّسَالَةَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِعَبْدِ اللَّهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ سَلَامٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللَّهِ فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ أَمَّا بَعْدُ .
১১৩৭। যায়েদ (রা)-র পরিবারের প্রবীণদের থেকে বর্ণিত। যায়েদ ইবনে সাবিত (রা) এই চিঠি লিখেন: যায়েদ ইবনে সাবিতের তরফ থেকে আল্লাহর বান্দা আমীরুল মুমিনীন মুআবিয়াকে। আমীরুল মুমিনীন! আপনাকে সালাম ও আল্লাহ্ রহমাত কামনা করি। আমি আপনার সমীপে আল্লাহ্র প্রশংসা করি, যিনি ব্যতীত কোন ইলাহ নাই, অতঃপর (বা)।
১১৩৮- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ رَجُلاً مِّنْ بَنِي إِسْرَائِيلَ ... ثُمَّ ذَكَرَ الْحَدِيثَ وَقَالَ كَتَبَ إِلَيْهِ فُلانٌ إِلَى فُلانٍ .
১১৩৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বনী ইসরাইলের এক ব্যক্তি...তারপর হাদীস উল্লেখ করেন এবং বলেন, এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে লিখল, "অমুকের পক্ষ থেকে অমুকের প্রতি।"

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আপনার রাত কেমন কাটলো?

📄 আপনার রাত কেমন কাটলো?


৫৩০-بَابُ كَيْفَ أَصْبَحْتَ
১১৩৯- عَنْ مَحْمُودِ بْنِ لَبِيْدٍ قَالَ لَمَّا أُصِيبَ أَكْحَلُ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ فَنُقِلَ حَوَلُوهُ عِنْدَ امْرَأَةٍ يُقَالُ لَهَا رَفِيدَةً وَكَانَتْ تَدَاوَى الْجَرْحَي فَكَانَ النَّبِيُّ ﷺ إِذَا مَرَّ بِهِ يَقُولُ كَيْفَ أَمْسَيْتَ وَإِذَا أَصْبَحَ كَيْفَ أَصْبَحْتَ فَيُخْبِرُهُ .
১১৩৯। মাহমূদ ইবনে লাবীদ (র) বলেন, খন্দকের যুদ্ধের দিন সাদ (রা)-র চোখ আঘাতপ্রাপ্ত হলে এবং তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাফীদা নাম্নী এক মহিলার নিকট পৌঁছে দেয়া হলো। তিনি আহতের চিকিৎসা করতেন। নবী (স) সকাল-সন্ধ্যায় সাদ (রা)-র নিকট দিয়ে যেতে জিজ্ঞেস করতেন: তোমার দিন কেমন কাটলো, তোমার রাত কেমন কাটলো? তিনি তাঁকে (নিজ অবস্থা) অবহিত করতেন (বুখারীর তারীখ)।
১১৪০- عَنِ ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَرَجَ مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ ﷺ فِي وَجَعَهِ الَّذِي تُوفَّى فِيْهِ فَقَالَ النَّاسُ يَا أَبَا الْحَسَنِ كَيْفَ أَصْبَحَ رَسُولُ اللهِ ﷺ قَالَ أَصْبَحَ بِحَمْدِ اللهِ بَارِئًا قَالَ فَأَخَذَ عَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ بِيَدِهِ فَقَالَ أَرَأَيْتُكَ فَأَنْتَ وَاللَّهِ بَعْدَ ثَلاثَ عَبْدُ العَصَا وَإِنِّي وَاللَّهِ لَأَرَى رَسُولَ اللَّهِ ﷺ سَوْفَ يَتَوَفَّى فِي مَرَضِهِ هَذَا إِنِّي أَعْرِفُ وُجُوهٌ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ عِنْدَ الْمَوْتِ فَاذْهَبْ بِنَا إِلَى رَسُولِ اللهِ ﷺ فَلَنَسْأَ لَهُ فِيمَنْ هَذَا الْأَمْرُ فَإِنْ كَانَ فِيْنَا عَلِمْنَا ذَلِكَ وَإِنْ كَانَ فِي غَيْرِنَا كَلَّمْنَاهُ فَأَوْصى بنَا فَقَالَ عَلَى انَّا وَاللَّهِ أَنْ سَأَلْنَاهُ فَمَنَعَنَاهَا لَا يُعْطَيْنَاهَا النَّاسُ بَعْدَهُ أَبَدًا وَإِنِّي وَاللَّهِ لَا أَسْأَلُهَا رَسُولَ اللَّهِ ﷺ أَبَداً .
১১৪০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স)-এর মৃত্যুব্যাধিগ্রস্ত অবস্থায় আলী (রা) তাঁর নিকট থেকে বের হয়ে আসলে লোকজন জিজ্ঞেস করে, হে আবুল হাসান! রাসূলুল্লাহ (স)-এর রাত কেমন কাটলো? তিনি বলেন, আলহামদু লিল্লাহ! তিনি সুস্থ অবস্থায় রাত কাটিয়েছেন। রাবী বলেন, আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা) তার হাত ধরে জিজ্ঞেস করেন, আমি তো দেখছি তুমি তিন দিন পর লাঠির দাস হবে। আল্লাহর শপথ! আমি তো দেখছি তিনি তাঁর এই রোগেই মৃত্যুবরণ করবেন। মৃত্যুর পূর্বে আবদুল মুত্তালিব বংশের লোকের চেহারা কেমন হয়ে যায় তা আমি জানি। অতএব চলো, আমরা রাসূলুল্লাহ (স)-এর নিকট যাই এবং তাঁকে জিজ্ঞেস করি তাঁর পরে কে তাঁর স্থলাভিষিক্ত হবে? যদি তা আমাদের মধ্যে থাকে তবে তো আমরা তা জেনে গেলাম। আর যদি তা আমাদের বহির্ভূত লোকদের মধ্যে চলে যায় তবে আমরা তাঁর সাথে কথা বলবো, (যাতে) তিনি আমাদের সম্পর্কে ওসিয়াত করে যান। আলী (রা) বলেন, আল্লাহর শপথ! যদি আমরা তাঁকে জিজ্ঞেস করি এবং তিনি আমাদেরকে (ঐ পদে সমাসীন হতে) নিষেধ করেন, তবে তাঁর পরে লোকেরা আর কখনো আমাদেরকে ঐ পদ দিবে না। অতএব আল্লাহর শপথ! আমি এই বিষয়ে কখনো রাসূলুল্লাহ (স)-কে জিজ্ঞেস করবো না (বুখারী ৪০৯৪; আহমাদ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি পত্রের সমাপ্তিতে আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ লিখে এবং তার সাথে প্রেরকের নাম-ঠিকানা ও পত্র প্রেরণের তারিখও লিখে

📄 যে ব্যক্তি পত্রের সমাপ্তিতে আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ লিখে এবং তার সাথে প্রেরকের নাম-ঠিকানা ও পত্র প্রেরণের তারিখও লিখে


৫৩১-بَابُ مَنْ كَتَبَ آخِرَ الْكِتَابِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَكَتَبَ فلانُ بْنُ فُلَانٍ لِعَشْرِ بَقِيْنَ مِنَ الشَّهْرِ
১১৪১- عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّهُ أَخَذَ هَذِهِ الرِّسَالَةَ مِنْ خَارِجَةَ ابْنِ زَيْدٍ وَمِنْ كُبَرَاءِ آلِ زَيْدٍ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِعَبْدِ اللَّهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ سَلَامٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللَّهِ فَإِنِّي أَحْمَدُ الَيْكَ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ أَمَّا بَعْدُ فَإِنَّكَ تَسْأَلُنى عَنْ مِيرَاثُ الْجَدَّ وَالْاخْوَة فَذَكَرَ الرِّسَالَةَ وَنَسْأَلُ اللهَ الهُدى والحفظ وَالتَّثَبَّتَ فِي أَمْرِنَا كُلَّهُ وَنَعُوذُ بِاللَّهَ أَنْ نَضِلَّ أَوْ نَجْهَلَ أَوْ نُكَلَّفَ مَا لَيْسَ لَنَا بِعِلْمٍ وَالسَّلَامُ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ وَمَغْفِرَتُهُ وَكَتَبَ وهُيْبٌ يَوْمَ الْخَمِيسِ لِتَنَتَيْ عَشَرَةَ بَقِيَتْ مِنْ رَمَضَانَ سَنَةَ اثْنَتَيْنِ وَأَرْبَعِينَ .
১১৪১। ইবনে আবুয যিনাদ (র) বলেন, আমার পিতা আমার নিকট হাদীস বর্ণনা করেছেন যে, তিনি নিম্নোক্ত পত্রটি খারিজা ইবনে যায়েদ (র) ও যায়েদ পরিবারের প্রবীণদের নিকট থেকে পেয়েছেন: বিসমিল্লাহির রহমানির রাহীম। যায়েদ ইবনে সাবিতের পক্ষ থেকে আল্লাহ্র বান্দা ও মুমিনদের নেতা মুআবিয়াকে। আমীরুল মুমিনীন! আপনাকে সালাম ও আল্লাহ্ রহমাত। আমি আপনার সমীপে আল্লাহ্ প্রশংসা করছি, যিনি ছাড়া কোন ইলাহ নাই। অতঃপর আপনি আমাকে দাদা বা নানা ও বোনদের ওয়ারিসী স্বত্ব সম্পর্কে জিজ্ঞেস করেছেন (অতঃপর চিঠির বিষয়বস্তু উক্ত হয়েছে)। আমরা আল্লাহ্র নিকট সৎপথ প্রাপ্তি, সুস্থ স্মরণশক্তি ও আমাদের সকল কাজ সুষ্ঠুভাবে বুঝবার তৌফীক কামনা করি। অপরদিকে আমরা আল্লাহর কাছে পথভ্রষ্ট হওয়া থেকে, মূর্খতা প্রসূত আচরণ করা থেকে এবং আমাদের জ্ঞান বহির্ভূত দায়িত্ব থেকে আশ্রয় প্রার্থনা করি। হে আমীরুল মুমিনীন! আপনার উপর শান্তি ও আল্লাহ্র রহমাত বর্ষিত হোক এবং তিনি আপনাকে ক্ষমা করুন। উহাইব (র) এই পত্রখানা বিয়াল্লিশ হিজরীর রমযান মাসের বারো দিন অবশিষ্ট থাকতে বৃহস্পতিবার লিপিবদ্ধ করেন (বা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আপনি কেমন আছেন?

📄 আপনি কেমন আছেন?


৫৩২-باب كايفا انت
১১৪২- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّهُ سَمِعَ عُمَارَ بْنِ الْخَطَّابِ وَسَلَّمَ عَلَيْهِ رَجُلٌ فَرَدَّ السَّلَامَ ثُمَّ سَأَلَ عُمَارُ الرَّجُلَ كَيْفَ أَنْتَ فَقَالَ أَحْمَدُ اللَّهِ إِلَيْكَ فَقَالَ عُمَارُ هُدَانَ الَّذِي أَرَدْتُ مِنْكَ .
১১৪২। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রা)-কে এক ব্যক্তি সালাম দিলো। তিনি সালামের উত্তর দিয়ে লোকটিকে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো? সে বললো, আমি আপনার সমীপে আল্লাহর প্রশংসা করছি। উমার (রা) বলেন, আমি তোমার নিকট এটাই আশা করছিলাম (মা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00