📘 আল আদাবুল মুফরাদ > 📄 চিঠিপত্রের শিরোনাম কিভাবে লিখতে হবে

📄 চিঠিপত্রের শিরোনাম কিভাবে লিখতে হবে


৫২৬-بَابُ كَيْفَ يُكْتَبُ صَدْرُ الْكِتَابِ
১১২৯- عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ أَنَّ عَبْدَ اللهِ بْنِ عُمَرَ كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ ابْنِ مَرْوَانَ يُبَايِعُهُ فَكَتَبَ إِلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِعَبْدِ الْمَلِكِ أَمِيرِ الْمُؤْمِنِينَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ سَلَامٌ عَلَيْكَ فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ وَأَقِرُّ لَكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ وَرَسُولِهِ ﷺ فِيْمَا اسْتَطَعْتُ .
১১২৯। আবদুল্লাহ ইবনে দীনার (র) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উমার (রা) আবদুল মালেক ইবনে মারওয়ানের নিকট বায়আত হওয়ার জন্য তাকে পত্র লিখেন। তিনি তাকে লিখেন, "বিসমিল্লাহির রহমানির রাহীম। আবদুল্লাহ ইবনে উমারের পক্ষ থেকে আমীরুল মুমিনীন আবদুল মালেককে। আপনাকে সালাম। আমি আপনার নিকট আল্লাহ্র প্রশংসা করি, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই এবং আমি যথাসাধ্য আপনার (নির্দেশ) শোনা ও মানার স্বীকারোক্তি করছি-আল্লাহ্র বিধান ও তাঁর রাসূলের সুন্নাত মোতাবেক (বু, মা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অতঃপর

📄 অতঃপর


৫২৭-بَابُ أَمَّا بَعْدُ
১১৩০- عَنْ زَيْدِ ابْنِ أَسْلَمَ قَالَ أَرْسَلَنِي أَبِي إِلَى ابْنِ عُمَرَ فَرَأَيْتُهُ يَكْتُبُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَمَّا بَعْدُ .
১১৩০। যায়েদ ইবনে আসলাম (র) বলেন, "আমার পিতা আমাকে (আমার দাদা) ইবনে উমার (রা)-র নিকট পাঠান। আমি তাকে লিখতে দেখলাম, বিসমিল্লাহির রহমানির রাহীম। অতঃপর.... (বু, মা)।
১১৩১- عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ رَأَيْتُ رَسَائِلَ مِنْ رَسَائِلِ النَّبِيِّ ﷺ كُلَّمَا انْقَضَتْ قصَّةٌ قَالَ أَمَّا بَعْدُ
১৯৩১। হিশাম ইবনে উরওয়া (র) বলেন, আমি নবী (স)-এর কতগুলো চিঠি দেখলাম। যেখানেই কোন বক্তব্য শেষ হয়েছে সেখানে তিনি বলেছেন: অতঃপর।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 চিঠিপত্রের শিরোনামে বিসমিল্লাহির রহমানির রাহীম

📄 চিঠিপত্রের শিরোনামে বিসমিল্লাহির রহমানির রাহীম


৫২৮-بَابُ صَدْرِ الرَّسَائِلِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
১১৩২- عَنْ كُبَرَاءِ آلِ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ كَتَبَ بِهَذِهِ الرِّسَالَةَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِعَبْدِ اللَّهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ سَلَامٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللَّهِ فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ أَمَّا بَعْدُ .
১১৩২। যায়েদ (রা)-র পরিবারের প্রবীণদের সূত্রে বর্ণিত। যায়েদ ইবনে সাবিত (রা) নিম্নোক্ত চিঠি লিখেন: বিসমিল্লাহির রহমানির রাহীম। যায়েদ ইবনে সাবিতের পক্ষ থেকে আল্লাহ্র বান্দা ও মুমিনদের নেতা মুআবিয়াকে। আমীরুল মুমিনীন! আপনাকে সালাম এবং আল্লাহর রহমাত। আমি আপনার সমীপে আল্লাহ্র প্রশংসা করি, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। অতঃপর..... (বা)।
১১৩৩- حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الْجُرَيْرِيُّ قَالَ سَأَلَ رَجُلٌ الْحَسَنَ عَنْ قِرَاءَةِ بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيمِ قَالَ تِلْكَ صُدُورُ الرَّسَائِلِ .
১১৩৩। আবু মাসউদ আল-জু রায়রী (র) বলেন, এক ব্যক্তি হাসান বসরী (র)-এর নিকট বিসমিল্লাহির রহমানির রাহীম পাঠ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তা চিঠিপত্রের শিরোনাম।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 চিঠির সূচনায় যা লিখবে

📄 চিঠির সূচনায় যা লিখবে


৫২৯-بَابُ صَدْرِ الْكِتَابِ
১১৩৪- عَنْ نَافِعٍ قَالَ أَرَادَ ابْنُ عُمَرَ أَنْ يَكْتُبَ إِلَى مُعَاوِيَةَ فِي حَاجَةٍ لَهُ فَقَالَ لَهُ النَّاسُ ابْدَأْ بِاسْمِكَ فَكَانُوا يَقُولُونَ ذَلِكَ فَكَتَبَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِلَى مُعَاوِيَةَ .
১১৩৪- নাফে (র) বলেন, মুআবিয়া (রা)-র নিকট ইবনে উমার (রা)-র একটি প্রয়োজন ছিল। তাই তিনি তাকে চিঠি লিখতে মনস্থ করলেন। লোকজন বললো, শুরুতে তার নাম লিখুন এবং তারা একথাই বলতে থাকলো। তিনি লিখেন, বিসমillahir রহমানির রাহীম, মুআবিয়াকে।
১১৩৫- عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ كُنْتُ أَكْتُبُ كُتُبَ ابْنِ عُمَرَ فَقَالَ اكْتُبْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِلَى فُلانٍ .
১১৩৫। আনাস ইবনে সীরীন (র) বলেন, আমি ইবনে উমার (রা)-র চিঠি লিখে দিতাম। তিনি বলেন, তুমি লিখো : বিসমিল্লাহির রহমানির রাহীম, অতঃপর অমুককে।
১১৩৬- عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ كَتَبَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِلَى فُلانٍ فَنَهَاهُ ابْنُ عُمَرَ عَنْ ذَلِكَ وَقَالَ قُلْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا إِلَيْهِ .
১১৩৬। আনাস ইবনে সীরীন (R) বলেন, এক ব্যক্তি ইবনে উমার (রা)-র সামনে চিঠি লিখলো, বিসমিল্লাহির রাহmanir রাহীম, অমুককে। ইবনে উমার (রা) তাকে এভাবে লিখতে নিষেধ করেন এবং বলেন, বলো, বিসমিল্লাহির রহমানির রাহীম, এটি তাকে লিখিত।
১১৩৭- عَنْ كُبَرَاءِ آلِ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ كَتَبَ بِهَذِهِ الرِّسَالَةَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِعَبْدِ اللَّهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ سَلَامٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللَّهِ فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ أَمَّا بَعْدُ .
১১৩৭। যায়েদ (রা)-র পরিবারের প্রবীণদের থেকে বর্ণিত। যায়েদ ইবনে সাবিত (রা) এই চিঠি লিখেন: যায়েদ ইবনে সাবিতের তরফ থেকে আল্লাহর বান্দা আমীরুল মুমিনীন মুআবিয়াকে। আমীরুল মুমিনীন! আপনাকে সালাম ও আল্লাহ্ রহমাত কামনা করি। আমি আপনার সমীপে আল্লাহ্র প্রশংসা করি, যিনি ব্যতীত কোন ইলাহ নাই, অতঃপর (বা)।
১১৩৮- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ رَجُلاً مِّنْ بَنِي إِسْرَائِيلَ ... ثُمَّ ذَكَرَ الْحَدِيثَ وَقَالَ كَتَبَ إِلَيْهِ فُلانٌ إِلَى فُلانٍ .
১১৩৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বনী ইসরাইলের এক ব্যক্তি...তারপর হাদীস উল্লেখ করেন এবং বলেন, এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে লিখল, "অমুকের পক্ষ থেকে অমুকের প্রতি।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00