📘 আল আদাবুল মুফরাদ > 📄 চিঠিপত্রের উত্তর দেওয়া

📄 চিঠিপত্রের উত্তর দেওয়া


৫২৪-بابُ جَوَاب الْكتاب
১১২৭- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِنِّي لَأَرَى لِجَوَابِ الْكِتَابِ حَقًّا كَرَهُ السَّلَامِ .
১১২৭। ইবনে আব্বাস (রা) বলেন, আমার মতে চিঠিপত্রের উত্তর দেয়া সালামের উত্তর দেয়ার মতই বাধ্যকর (শা, বা, সা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মহিলাদের নিকট চিঠিপত্র লেখা এবং তাদের জবাবী পত্র

📄 মহিলাদের নিকট চিঠিপত্র লেখা এবং তাদের জবাবী পত্র


৫২৫-بَابُ الْكِتَابَةِ إِلَى النِّسَاءِ وَجَوَابِهِنَّ
১১২৮- حَدَّثَنَا عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ قَالَتْ قُلْتُ لِعَائِشَةَ وَأَنَا فِي حِجْرِهَا وَكَانَ النَّاسُ يَأْتُونَهَا مِنْ كُلِّ مِصْرِ فَكَانَ السُّيُوخُ يَنْتَابُونِي لِمَكَانِي مِنْهَا وَكَانَ الشَّبَابُ يَتَأَخُونِي فَيَهْدُونَ إِلَى وَيَكْتُبُونَ إِلَى مِنَ الْأَمْصَارِ فَأَقُولُ لِعَائِشَةَ يَا خَالَةُ هَذَا كِتَابُ فُلانٍ وَهَدِيَّتُهُ فَتَقُولُ لِي عَائِشَةُ أَي بَنِيَّةَ فَأَجِيْبِيْهِ وَآتَيْبِيْهِ فَإِنْ لَّمْ يَكُنْ عِنْدَكَ ثَوَابٌ أعْطَيْتُكَ فَقَالَتْ فَتَعْطِينِي
১১২৮। আয়েশা বিনতে তালহা (র) বলেন, আমি আয়েশা (রা)-র তত্ত্বাবধানাধীন থাকাকালে বিভিন্ন শহর থেকে লোকজন তার কাছে আসতো। তার সঙ্গে আমার সম্পর্কের কারণে প্রবীণগণ আমাকে কন্যা বলে সম্বোধন করতো এবং যুবকরা আমাকে বোন বলতো। তারা আমাকে উপহারাদিও দিতো এবং বিভিন্ন শহর থেকে আমাকে চিঠিপত্রও লিখতো। আমি আয়েশা (রা)-কে বলতাম, হে খালা! এটা অমুকের চিঠি এবং তার উপহার। আয়েশা (রা) আমাকে বলতেন, হে বেটি! তার চিঠির উত্তর দাও এবং তাকেও উপহারাদি পাঠাও। তোমার কাছে দেয়ার মত কিছু না থাকলে আমি তোমাকে দিবো। আয়েশা (র) বলেন, অতএব আয়েশা (রা) আমাকে সেই ব্যবস্থা করে দিতেন।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 চিঠিপত্রের শিরোনাম কিভাবে লিখতে হবে

📄 চিঠিপত্রের শিরোনাম কিভাবে লিখতে হবে


৫২৬-بَابُ كَيْفَ يُكْتَبُ صَدْرُ الْكِتَابِ
১১২৯- عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ أَنَّ عَبْدَ اللهِ بْنِ عُمَرَ كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ ابْنِ مَرْوَانَ يُبَايِعُهُ فَكَتَبَ إِلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِعَبْدِ الْمَلِكِ أَمِيرِ الْمُؤْمِنِينَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ سَلَامٌ عَلَيْكَ فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ وَأَقِرُّ لَكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ وَرَسُولِهِ ﷺ فِيْمَا اسْتَطَعْتُ .
১১২৯। আবদুল্লাহ ইবনে দীনার (র) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উমার (রা) আবদুল মালেক ইবনে মারওয়ানের নিকট বায়আত হওয়ার জন্য তাকে পত্র লিখেন। তিনি তাকে লিখেন, "বিসমিল্লাহির রহমানির রাহীম। আবদুল্লাহ ইবনে উমারের পক্ষ থেকে আমীরুল মুমিনীন আবদুল মালেককে। আপনাকে সালাম। আমি আপনার নিকট আল্লাহ্র প্রশংসা করি, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই এবং আমি যথাসাধ্য আপনার (নির্দেশ) শোনা ও মানার স্বীকারোক্তি করছি-আল্লাহ্র বিধান ও তাঁর রাসূলের সুন্নাত মোতাবেক (বু, মা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অতঃপর

📄 অতঃপর


৫২৭-بَابُ أَمَّا بَعْدُ
১১৩০- عَنْ زَيْدِ ابْنِ أَسْلَمَ قَالَ أَرْسَلَنِي أَبِي إِلَى ابْنِ عُمَرَ فَرَأَيْتُهُ يَكْتُبُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَمَّا بَعْدُ .
১১৩০। যায়েদ ইবনে আসলাম (র) বলেন, "আমার পিতা আমাকে (আমার দাদা) ইবনে উমার (রা)-র নিকট পাঠান। আমি তাকে লিখতে দেখলাম, বিসমিল্লাহির রহমানির রাহীম। অতঃপর.... (বু, মা)।
১১৩১- عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ رَأَيْتُ رَسَائِلَ مِنْ رَسَائِلِ النَّبِيِّ ﷺ كُلَّمَا انْقَضَتْ قصَّةٌ قَالَ أَمَّا بَعْدُ
১৯৩১। হিশাম ইবনে উরওয়া (র) বলেন, আমি নবী (স)-এর কতগুলো চিঠি দেখলাম। যেখানেই কোন বক্তব্য শেষ হয়েছে সেখানে তিনি বলেছেন: অতঃপর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00