📘 আল আদাবুল মুফরাদ > 📄 মহামহিম আল্লাহ্র নিকট পছন্দনীয় নামসমূহ

📄 মহামহিম আল্লাহ্র নিকট পছন্দনীয় নামসমূহ


٣٥٦ - بَابُ أَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
৮২১- عَنْ أَبِي وَهْبِ الْجُشَمِي وَكَانَتْ لَهُ صُحْبَةٌ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ تُسَمُّوا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثُ وَهَمَّامٌ وَأَقْبَحُهَا حَرْبُ وَمُرَّةٌ .
৮২১। আবু ওয়াহ্হ্ব আল-জুশামী (রা) থেকে বর্ণিত। তিনি ছিলেন সাহাবী। নবী (স) বলেন: তোমরা নবীগণের নামানুসারে নাম রাখো। নামসমূহের মধ্যে আল্লাহর নিকট প্রিয়তর হচ্ছে আবদুল্লাহ ও আবদুর রহমান। যথার্থ নাম হচ্ছে হারিস (চাষী) ও হাম্মাম (দাতা) এবং সবচেয়ে নিকৃষ্ট নাম হচ্ছে হারব ও মুররা (না, দা, আ)।
৮২২- عَنْ جَابِرٍ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِّنَّا غُلامٌ فَسَمَّاهُ القَاسِمَ فَقُلْنَا لَا نَكْنِيْكَ أَبَا الْقَاسِمِ وَلَا كَرَامَةَ فَأَخْبِرَ النَّبِيُّ ﷺ فَقَالَ سَمَّ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ .
৮২২। জাবের (রা) বলেন, আমাদের মধ্যকার এক ব্যক্তির একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। সে তার নাম রাখলো কাসেম। আমরা বললাম, আমরা তোমাকে আবুল কাসেম (কাসেমের পিতা) ডাকনাম দিয়ে গৌরবান্বিত করবো না। নবী (স)-কে অবহিত করা হলে তিনি বলেন: তোমার ছেলের নাম রাখো আবদুর রহমান (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 (শিরোনাম বিহীন)

📄 (শিরোনাম বিহীন)


৩৮০ - بَابٌ
৮৬২- عَنْ قَيْسٍ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ يَقُولُ لِأَخِ لَهُ صَغِيرِ ارْدَفِ الْغُلَامَ فَأَبَى فَقَالَ لَهُ مُعَاوِيَةٌ بِئْسَ مَا أُدِّبْتَ قَالَ قَيْسٌ فَسَمِعْتُ أَبَا سُفْيَانَ يَقُولُ دَعْ عَنْكَ أَخَاكَ .
৮৬২। কায়েস (র) বলেন, আমি মুয়াবিয়া (রা)-কে তার ছোট ভাইকে বলতে শুনেছি, তুমি গোলামটিকে তোমার বাহনের পেছন দিকে তুলে নাও। কিন্তু সে তা অস্বীকার করলো। মুয়াবিয়া (রা) তাকে বলেন, তুমি চরম অশিষ্ট। কায়েস (র) বলেন, আমি আবু সুফিয়ান (রা)-কে বলতে শুনলাম, তোমার ভাইকে তার অবস্থার উপর ছেড়ে দাও।
৮৬৩- عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ إِذَا كَثُرَ الْآخِلاءُ كَثُرَ الْغُرَمَاءُ قُلْتُ لِمُوسَى وَمَا الْغُرَمَاءُ قَالَ الْحُقُوقُ
৮৬৩। আমর ইবনুল আস (রা) বলেন, বন্ধুর সংখ্যা যতো বাড়বে, দাবিদারের সংখ্যাও ততো বাড়বে। অধস্তন রাবী বলেন, আমি মূসা ইবনে আলী (র)-কে বললাম, 'গুরামা' অর্থ কি? তিনি বলেন, প্রাপক বা দাবিদার।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 নাম পরিবর্তন করা

📄 নাম পরিবর্তন করা


৩৫৭- بابُ تَحْوِيْلِ الْاِسْمِ إِلَى الْإِسْمِ
৮২৩- عَنْ سَهْلٍ قَالَ أُتِيَ بِالْمُنْذِرِ ابْنِ أَبِي أُسَيْدِ إِلَى النَّبِيِّ ﷺ حِينَ وُلِدَ فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ وَأَبُو أُسَيْد جَالِسٌ فَلَهَى النَّبِيُّ ﷺ بِشَيْءٍ بَيْنَ يَدَيْهِ وَأَمَرَ أَبُو أسَيْدِ بِابْنِهِ فَاحْتَمَلَ مِنْ فَخِذِ النَّبِيِّ اللهِ فَاسْتَفَاقَ النَّبِيُّ ﷺ فَقَالَ أَيْنَ الصَّبِيُّ فَقَالَ أَبُو أُسَيْدٍ قَلَبْنَاهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا اسْمُهُ قَالَ فُلَانٌ قَالَ لَا لَكِنْ اسْمُهُ الْمُنْذِرُ فَسَمَّاهُ يَوْمَئِذٍ الْمَنْذِرُ .
৮২৩। সাহল (রা) বলেন, মুনযির ইবনে আবু উসাইদ জন্মগ্রহণ করলে তাকে নবী (স)-এর খেদমতে আনা হলো। তিনি তাকে তার উরুর উপর রাখলেন। আর আবু উসাইদ (রা) তাঁর পাশে উপবিষ্ট ছিলেন। নবী (স) তাঁর সামনের কোন একটি জিনিসে মনোযোগী হয়ে রইলেন। তখন আবু উসাইদ (রা) তার পুত্রকে নবী (স)-এর উরু থেকে তুলে নিতে বললে তাকে তুলে নেয়া হলো। উক্ত বিষয়ের প্রতি মনোযোগ শেষ হলে নবী (স) জিজ্ঞেস করলেন: বাচ্চাটি কোথায়? আবু উসাইদ (রা) বলেন, হে আল্লাহ্র রাসূল! আমি তাকে বাড়ী পাঠিয়ে দিয়েছি। নবী (স) জিজ্ঞেস করলেন: তার নাম কি? তিনি বলেন, অমুক। নবী (স) বলেন: না, বরং তার নাম মুনযির। ঐ দিন থেকে তার নাম হলো মুনযির (বু, মু, ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মহামহিম আল্লাহ্র নিকট অপছন্দনীয় নামসমূহ

📄 মহামহিম আল্লাহ্র নিকট অপছন্দনীয় নামসমূহ


৩৫৮- بَابُ أَبْغَضَ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
৮২৪- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ اللهُ أَخْنَى الْأَسْمَاءِ عِنْدَ اللَّهِ رَجُلٌ تُسَمًّى ملكُ الْأَمْلاكِ ৮২৪। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: যে লোকের নাম মালেকুল আমলাক (রাজাধিরাজ) রাখা হয়েছে, আল্লাহ্র কাছে সেটি সর্বনিকৃষ্ট নাম (বু, মু, দা, তি)。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00