📄 কেও কেন না বলে আমার আত্মা নাপাক হয়ে গেছে
٣٥٢ - بَابُ لَا يَقُلْ خَبُثَتْ نَفْسِي
৩৫২-অনুচ্ছেদ: কেউ যেন না বলে, আমার আত্মা নাপাক হয়ে গেছে।
৮১৬- عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي .
৮১৬। আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: অবশ্যই তোমাদের কেউ যেন না বলে, আমার আত্মা নাপাক হয়ে গেছে। বরং সে বলতে পারে, আমার আত্মা নাফরমানি করেছে (বু,মু)。
৮১৭- عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ ابْنِ حُنَيْفٍ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي وَلِيَقُلْ لَقِسَتْ نَفْسِي .
৮১৭। সাহল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: তোমাদের কেউ যেন এরূপ না বলে, আমার মন-মানসিকতা কলুষিত হয়ে গেছে। (বলতেই যদি হয় তাহলে) যেন বলে, আমার মন-মানসিকতা খারাপ হয়ে গেছে (বু, মু, দা)।
📄 আবুল হাকাম উপনাম
۳۸۳ - بَابُ كُنْيَةِ أَبِي الْحَكَمِ
৩৫৩-অনুচ্ছেদ: আবুল হাকাম উপনাম।
৮১৮- عَنْ هَانِيءِ بْنِ يَزِيدَ أَنَّهُ لَمَّا وَفَدَ إِلَى النَّبِيِّ ﷺ مَعَ قَوْمِهِ فَسَمِعَهُمُ النَّبِيُّ ﷺ وَهُمْ يُكَنُّونَهُ بَابِي الْحَكَمِ فَدَعَاهُ النَّبِيُّ ﷺ فَقَالَ إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ فَلِمَ تَكَنِّيْتَ بِأَبِي الْحَكَمِ قَالَ لَا وَلَكِنْ قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَتَوْنِي فَحَكَمْتُ بَيْنَهُمْ
২৮৯ মুসলিম
فَرَضِيَ كِلا الْفَرِيقَيْنِ قَالَ مَا أَحْسَنَ هَذَا ثُمَّ قَالَ مَا لَكَ مِنَ الْوَلَدِ قُلْتُ لِي شُرَيْحٌ وَعَبْدُ اللَّهِ وَمُسْلِمٌ بَنُو هَانِي، قَالَ فَمَنْ أَكْبَرَهُمْ قُلْتُ شُرَيْحٍ قَالَ فَأَنْتَ أَبُو شُرَيْحٍ وَدَعَا لَهُ وَلِوَلَدِهِ وَسَمِعَ النَّبِيُّ الله يُسَمُّونَ رَجُلًا مِّنْهُمْ عَبْدُ الْحَجَرِ فَقَالَ النَّبِيُّ ﷺ مَا اسْمُكَ قَالَ عَبْدُ الْحَجَرِ قَالَ لَا أَنْتَ عَبْدُ اللهِ قَالَ شُرَيْحٌ وَإِنَّ هَانِيًّا لَمَّا حَضَرَ رُجُوعَهُ إلى بلاده أَتَى النَّبِيُّ اللهِ فَقَالَ أَخْبِرْنِي بِأَيِّ شَيْءٍ يُوجِبُ لِي الْجَنَّةَ قَالَ عَلَيْكَ بِحُسْنِ الْكَلَامِ وَبَدْلَ الطَّعَامِ .
৮১৮। হানী ইবনে ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি তার সম্প্রদায়ের প্রতিনিধি দলের সাথে নবী (স)-এর নিকট গেলেন। নবী (স) তাদের কাছে শুনলেন যে, তারা তাকে "আবুল হিকাম" ডাকনাম দিয়েছে। নবী (স) তাকে ডেকে এনে বলেন: আল্লাহই হলেন হিকাম (হুকুমের মালিক) এবং তিনিই কেবল হুকুম দিতে পারেন। অতএব তুমি নিজের জন্য আবুল হিকাম উপনাম রাখলে কী করে? তিনি বলেন, ব্যাপারটি তা নয়, বরং আমার সম্প্রদায়ের মধ্যে কোন ব্যাপারে মতানৈক্য হলে তারা আমার কাছে আসে এবং আমি তাদের মধ্যে মীমাংসা করে দেই। উভয় পক্ষই আমার মীমাংসা মেনে নেয়। তিনি বলেন: তা তো খুবই উত্তম। তিনি পুনরায় জিজ্ঞেস করেন: তোমার কি কোন সন্তান আছে? আমি বললাম, শুরায়হ্, আবদুল্লাহ ও মুসলিম নামে আমার তিন সন্তান আছে। তিনি বলেন: তাদের মধ্যে বয়জ্যেষ্ঠ কে? আমি বললাম, শুরায়হ্। তিনি বলেন: তাহলে তুমি আবু শুরায়হ্। অতঃপর তিনি তার জন্য এবং তার সন্তানদের জন্য দোয়া করলেন। নবী (স) শুনতে পেলেন যে, প্রতিনিধি দল তাদের একজনকে "আবদুল হাজার" (পাথরের দাস) নামে ডাকে। নবী (স) জিজ্ঞেস করেন: তোমার নাম কি? সে বললো, আবদুল হাজার। তিনি বলেনঃ না, তোমার নাম আবদুল্লাহ। শুরায়হ্ (রা) বলেন, স্বদেশে ফেরার সময় হলে হানী (রা) নবী (স)-এর নিকট উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে বলুন, কোন জিনিস আমার জন্য জান্নাত অবধারিত করবে। তিনি বলেন: তুমি সর্বদা উত্তম কথা বলবে এবং আহার্য দান করবে (দা, তি, হি, হা)।
📄 নবী (স)-এর পছন্দনীয় নাম "হাসান”
٣٥٤ - بَابُ كَانَ النَّبِيُّ ﷺ يُعْجِبُهُ الْاِسْمُ الْحَسَنُ
৮১৯- عَنْ أَبِي حَدْرَدٍ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ مَنْ يَسُوقُ اِبْلَنَا هَذِهِ أَوْ قَالَ مَنْ يُبْلُغُ اِبْلَنَا
২৯০ আল-আদাবুল মুফরাদ
هَذِهِ قَالَ رَجُلٌ أَنَا فَقَالَ مَا اسْمُكَ قَالَ فُلانٌ قَالَ اجْلِسَ ثُمَّ قَامَ أَخَرُ فَقَالَ مَا اسْمُكَ فَقَالَ فُلانٌ فَقَالَ اجْلِسْ ثُمَّ قَامَ أَخَرُ فَقَالَ مَا اسْمُكَ قَالَ نَاجِيَةٌ قَالَ أَنْتَ لَهَا فَسُقْهَا
৮১৯। আবু হাদরাদ (রা) বলেন, নবী (স) বললেন: আমাদের এই উটগুলোকে কে চরাতে নিয়ে যাবে বা (চারণভূমিতে) পৌঁছিয়ে দিবে? এক ব্যক্তি বললো, আমি। তিনি জিজ্ঞেস করেন: তোমার নাম কি? সে বললো, অমুক। তিনি বলেন: তুমি বসো। অতঃপর আর এক ব্যক্তি উঠে দাঁড়ালে তিনি বলেন: তোমার নাম কি? সে বললো, অমুক। তিনি বলেন: তুমিও বসো। অতঃপর আরেক
ব্যক্তি দাঁড়ালে তিনি বলেন: তোমার নাম কি? সে বললো, নাজিয়া (মুক্তিপ্রাপ্ত)। তিনি বলেন: তুমিই তার যোগ্য। তুমি তা (চরাতে) নিয়ে যাও (হা)।
📄 তাড়াহুড়া করে হাঁটা
٣٥٥ - بَابُ السُّرْعَةِ فِي الْمَشْيِ
৮২০- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ أَقْبَلَ نَبِيُّ اللَّهِ ﷺ مُسْرِعًا وَنَحْنُ قُعُودٌ حَتَّى أَفْزَعْنَا سُرْعَتَهُ إِلَيْنَا فَلَمَّا انْتَهَى إِلَيْنَا سَلَّمَ ثُمَّ قَالَ قَدْ أَقْبَلْتُ إِلَيْكُمْ مُسْرِعًا لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ فَنَسِيْتُهَا فِيْمَا بَيْنِي وَبَيْنَكُمْ فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ .
৮২০। ইবনে আব্বাস (রা) বলেন, নবী (স) দ্রুত গতিতে এসে উপস্থিত হলেন। আমরা তখন বসা অবস্থায় ছিলাম। আমাদের দিকে তাঁর দ্রুত আসায় আমরা শংকিত হলাম। তিনি আমাদের কাছে পৌঁছে সালাম দিলেন, অতঃপর বলেন: আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য তোমাদের দিকে দ্রুতপদে এসেছি, কিন্তু তোমাদের কাছে পৌঁছতে পৌঁছতে তা ভুলে গিয়েছি। অতএব তোমরা তা রমযানের শেষ দশকে খোঁজ করো (আ)।