📄 যে ব্যক্তি অলসতা থেকে পানাহ চায়
٣٤٨ - بَابُ مَنْ تَعَوَّذَ مِنَ الْكَسْلِ
৮০৮- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ يَقُولُ كَانَ النَّبِيُّ ﷺ يَكْثُرُ أَنْ يَقُولَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمَّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدِّينِ وَغَلَبَةِ الرِّجَالِ .
৮০৮। আনাস ইবনে মালেক (রা) বলেন, নবী (স) অধিক পরিমাণে বলতেন: "হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখজনক অবস্থা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণভার ও লোকের (শত্রুর) আধিপত্য থেকে" (বু,দা, না,তি)।
📄 কারো কথা আমার জান আপনার জন্য উৎসর্গিত
৩৪২-باب: “আমার জান আপনার জন্য উৎসর্গিত” কথাটি বলা।
৩৪৯-অনুচ্ছেদ: কারো কথা, আমার জান আপনার জন্য উৎসর্গিত।
৮০৯- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَبُو طَلْحَةَ يَجْلِسُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ﷺ وَيَنْشُرُ كِنَانَتَهُ فَيَقُولُ يَا نَبِيَّ اللَّهِ وَجْهِي لِوَجْهِكَ وِقَاءٌ وَنَفْسِي لِنَفْسِكَ الْفِدَاءُ.
৮০৯। আনাস বিন মালিক (রা) বলেন, আবু তালহা (রা) রাসূলুল্লাহ ﷺ-এর সামনে হাঁটু গেড়ে বসতেন এবং তার তীরগুলো ছড়িয়ে দিয়ে বলতেন, হে প্রিয় নবী! আমার মুখমণ্ডল আপনার মুখমণ্ডলের ঢালস্বরূপ। আমার জান আপনার জন্য উৎসর্গ হোক। (ইবনুস সুন্নী)
৮১০- عَنْ أَبِي ذَرٍّ قَالَ انْطَلَقَ النَّبِيُّ ﷺ إِلَى الْبَقِيعِ وَانْطَلَقْتُ فِي أَثَرِهِ فَلَمَّا رَآنِي قَالَ يَا أَبَا ذَرٍّ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ فِدَاكَ أَبِي وَأُمِّي قَالَ الْأَكْثَرُونَ هُمُ الْأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا فَقُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ لِي يَا أَبَا ذَرٍّ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ فِدَاكَ أَبِي وَأُمِّي قَالَ هَذَا أُحُدٌ لَوْ أَنَّهُ ذَهَبٌ لِآلِ مُحَمَّدٍ مَا سَرَّنِي أَنْ تَمُرَّ عَلَيَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ أَوْ مِثْقَالٌ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا سَاحَةً فَانْطَلَقَ إِلَى نَاحِيَةِ السَّاحَةِ فَظَنَنْتُ أَنَّهُ إِنَّمَا ذَهَبَ لِحَاجَةٍ فَجَلَسْتُ فَلَمَّا أَبْطَأَ عَلَيَّ خَشِيتُ عَلَيْهِ ثُمَّ سَمِعْتُ حِسًّا فَتَكَلَّمَ فَلَمْ أَلْبَثْ أَنْ جَاءَنِي وَحْدَهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ كُنْتَ تُسَارُّ اللَّيْلَةَ قَالَ أَوْ سَمِعْتَ ذَلِكَ قُلْتُ نَعَمْ قَالَ ذَاكَ جِبْرِيلُ أَتَانِي فَبَشَّرَنِي أَنَّ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ فَقُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ.
৮১০। আবু যার (রা) বলেন, নবী ﷺ বাকী নামক কবরস্থানের দিকে গেলেন। আমিও তাঁর অনুগামী হলাম। তিনি পিছনে ফিরে আমাকে দেখতে পেয়ে বলেন: হে আবু যার! আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি আপনার সৌভাগ্যময় দরবারে হাযির। আপনার জন্য আমি উৎসর্গিত। তিনি বলেন: সম্পদশালীরাই হবে কিয়ামতের দিন দরিদ্র, তবে যারা এরূপ এরূপ (দান-খয়রাত) করবে তারা ব্যতীত। আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই সমধিক জ্ঞাত। তিনি এরূপ তিনবার বলেন। অতঃপর উহুদ পাহাড় আমাদের সামনে পড়লো। তিনি বলেন: হে আবু যার! আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি আপনার সৌভাগ্যময় দরবারে হাযির। আপনার জন্য আমি উৎসর্গিত। তিনি বলেন: “এই উহুদ পাহাড় যদি মুহাম্মদের পরিবারের জন্য সোনায় পরিণত হয়, তবে রাত আসা অবধি তাদের নিকট এক দীনার বা এক মিসকাল পরিমাণ সোনা অবশিষ্ট থাকলেও তাতে আমি খুশি হবো না”। অতঃপর আমরা একটি উন্মুক্ত মাঠে উপনীত হলাম। তিনি মাঠের এক প্রান্তে চলে গেলেন। আমি ভাবলাম, তিনি হয়তো প্রাকৃতিক প্রয়োজন সারতে গেছেন। তাই আমি একপাশে বসে থাকলাম। আমার কাছে ফিরে আসতে তাঁর বিলম্ব
২৮৭ মুসলিম
হলে তাঁর সম্পর্কে আমার (বিপদের) আশংকা হলো। অতঃপর আমি এক ব্যক্তির সাথে ফিস ফিস করে তাঁর কথা বলার আওয়াজ শুনতে পেলাম। অতঃপর তিনি একাকী আমার নিকট ফিরে এলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কার সাথে গোপনে কথা বললেন? তিনি জিজ্ঞেস করলেনঃ তুমি কি তা শুনতে পেয়েছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেনঃ তিনি জিবরাঈল (আ)। তিনি আমার নিকট এসে আমাকে এই সুসংবাদ দিলেন যে, আমার উম্মাতের যে ব্যক্তি আল্লাহ্র সাথে কোন কিছু শরীক না করে মারা যাবে সে বেহেশতে প্রবেশ করবে। আমি বললাম, যদি সে যেনা করে থাকে, যদি সে চুরি করে থাকে তবুও? তিনি বলেন: হাঁ তবুও (বু, মু)।
📄 কারো বলা আপনার জন্য আমার পিতা-মাতা উৎসর্গিত হোক
٣٥٠ - بَابُ قَوْلِ الرَّجُلِ فِدَاكَ أَبِي وَأُمِّي
৩৫০-অনুচ্ছেদঃ কারো বলা, আপনার জন্য আমার পিতা-মাতা উৎসর্গিত হোক।
৮১১- عَنْ عَلِيَّ يَقُولُ مَا رَأَيْتُ النَّبِيُّ ﷺ يُفَدِّى رَجُلًا بَعْدَ سَعْدٍ سَمِعْتُهُ يَقُولُ إِرْمِ فداكَ أَبِي وَأُمِّي .
৮১১। আলী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে সাদ (রা) ছাড়া আর কারো জন্য 'ফিদা' (উৎসর্গ) শব্দ ব্যবহার করতে দেখিনি। আমি তাঁকে বলতে শুনেছি: তীর নিক্ষেপ করো, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গিত হোন (বু, মু, তি, আ)।
৮১২- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيْهِ خَرَجَ النَّبِيُّ ﷺ إِلَى الْمَسْجِدِ وَأَبُو مُوسَى يَقْرَأُ فَقَالَ مَنْ هُذَا فَقُلْتُ أَنَا بُرَيْدَةُ جَعَلْتُ فِدَاكَ قَالَ قَدْ أُعْطِيَ هَذَا مِزْمَارًا منْ مَزامير آل داوُدَ .
৮১২। আবদুল্লাহ ইবনে বুরাইদা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী (স) মসজিদের দিকে গেলেন। তখন আবু মূসা (রা) কুরআন মজীদ পড়ছিলেন। তিনি জিজ্ঞেস করেন: এ কে? আমি বললাম, আমি বুরায়দা, আমি আপনার জন্য নিজেকে উৎসর্গ করলাম। তিনি বলেন: একে দাউদ (আ)-এর পরিবারের সুরসমূহের একটি সুর দান করা হয়েছে (মু)。
📄 কারো অমুসলিমদের শিশু সন্তানকে “হে বৎস” বলে সম্বোধন করা
٣٥١ - بَابُ قَوْلِ الرَّجُلِ يَا بُنَيَّ لِمَنْ أَبُوهُ لَمْ يُدْرِكِ الْإِسْلَامَ
৩৫১-অনুচ্ছেদ: কারো অমুসলিমদের শিশু সন্তানকে "হে বৎস” বলে সম্বোধন করা।
৮১৩- عَنِ الصَّعْبِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدَّهِ قَالَ أَتَيْتُ عُمَرَ بْنَ الْخَطَابِ فَجَعَلَ يَقُولُ يَا ابْنَ أَخِي ثُمَّ سَأَلَنِي فَانْتَسَبْتُ لَهُ فَعَرِفَ أَنْ أَبِي لَمْ يُدْرِكِ الْإِسْلَامَ فَجَعَلَ يَقُولُ يَا بُنَى يَا بُنَيَّ .
৮১৩। সাব ইবনে হাকীম (র) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাব (রা)-এর নিকট এলে তিনি বলতে লাগলেন, হে ভ্রাতুষ্পুত্র, হে ভ্রাতুষ্পুত্র!
২৮৮ আল-আদাবুল মুফরাদ
অতঃপর তিনি আমার বংশপরিচয় জিজ্ঞেস করলে আমি তাকে আমার বংশপরিচয় দিলাম। তাতে তিনি বুঝতে পারলেন যে, আমার পিতা ইসলামী যুগ পাননি। তিনি আমাকে 'হে বৎস' 'হে বৎস' বলে সম্বোধন করতে লাগলেন (শা, তারীখুল কবীর)。
৮১৪- عَنْ أَنَسٍ يَقُولُ كُنْتُ خَادِمًا لِّلنَّبِيِّ ﷺ قَالَ فَكُنْتُ أَدْخُلُ بِغَيْرِ اسْتِئْذَانِ فَجِئْتُ يَوْمًا فَقَالَ كَمَا أَنْتَ يَا بُنَيَّ فَإِنَّهُ قَدْ حَدَّثَ بَعْدَكَ أَمْرٌ لَا تَدْخُلُنَّ إِلَّا بِإِذْنِ .
৮১৪। আনাস (রা) বলেন, আমি নবী (স)-এর খাদেম ছিলাম। আমি অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করতাম। এক দিন আমি এলে তিনি বলেন: বৎস! থেমে যাও। তোমার অনুপস্থিতিতে একটি ব্যাপার ঘটেছে। এখন থেকে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করো না (তি, তহা)।
৮১৫- عَنِ ابْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ أَبِيْهِ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ لَهُ يَا بُنَيَّ .
৮১৫। আবু সাসাআ (রা) বলেন যে, আবু সাঈদ খুদরী (রা) তাকে 'হে বৎস' বলে সম্বোধন করেছেন (বু, না, কু)।