📄 কারো এরূপ বলা তোমার অকল্যাণ হোক
৩৪৩- بَابُ قَوْلِ الرَّجُلِ وَيْحَكَ
৮০৩- عَنْ أَبِي هُرَيْرَةَ مَرَّ النَّبِيُّ ﷺ بِرَجُلٍ يَسُوقُ بَدَنَةً فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّهَا بَدَنَةً فَقَالَ ارْكَبْهَا قَالَ إِنَّهَا بَدَنَةً قَالَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ وَيْحَكَ ارْكَبْهَا .
৮০৩। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন, যে তার কোরবানীর উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন : তুমি তাতে আরোহণ করো। সে বললো, ইয়া রাসূলাল্লাহ! তা কোরবানীর উট। তিনি পুনরায় বলেন : তুমি তাতে আরোহণ করো। সে বললো, তা কোরবানীর উট। তিনি তৃতীয় বা চতুর্থবারে বলেন : তোমার জন্য দুঃখ হয়! তুমি তাতে আরোহণ করো (বু, মু, দা, তহ)।
📄 কারো কথা হে শ্যালিকা হে পাগলী
৩৪৪- بَابُ قَوْلِ الرَّجُلِ يَا هَنْتَاهُ
৮০৪- عَنْ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ قَالَتْ قَالَ النَّبِيُّ ﷺ مَا هِيَ يَا هَنْتَاهُ .
৮০৪। হামনা বিনতে জাহশ (রা) বলেন, নবী (স) বলেন : হে শ্যালিকা (বা পাগলী)! এটা কি (দা, ই, তি)?
৮০৫- عَنْ حَبِيبِ بْنِ صَهْبَانَ الْأَسَدِى رَأَيْتُ عَمَّاراً صَلَّى الْمَكْتُوبَةَ ثُمَّ قَالَ لِرَجُلٍ إِلى جَنْبِهِ يَا هَنَاهُ ثُمَّ قَامَ .
৮০৫। হাবীব ইবনে সাহহ্বান আল-আসাদী (র) বলেন, আমি আম্মার (রা)-কে ফরয নামায পড়তে দেখলাম। অতঃপর তিনি তার পাশের লোকটিকে বলেন, হে পাগলা! অতঃপর (আবার নামাযে) দাঁড়ালেন (হা)।
৮০৬- عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ أَرْدَفَنِي النَّبِيُّ ﷺ فَقَالَ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ قُلْتُ نَعَمْ فَانْشَدَتُهُ بَيْتًا فَقَالَ هِيْهِ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ .
৮০৬। আমর ইবনুশ শারীদ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) তাঁর বাহনে পেছন দিকে আমাকে তুলে নিলেন। তিনি বলেন: তোমার স্মৃতিতে (কবি) উমাইয়্যা ইবনে আবুস সান্ত-এর কবিতার কোন কিছু আছে কি? আমি বললাম, হাঁ। আমি তাকে একটি পংক্তি আবৃত্তি করে শুনালাম। তিনি বলেন: আরও আবৃত্তি করো। শেষ পর্যন্ত আমি তাকে এক শত পংক্তি আবৃত্তি করে শুনালাম (মু)।
📄 কারো কথা আমি ক্লান্ত-শ্রান্ত
٣٤٧ - بَابُ قَوْلِ الرَّجُلِ إِنِّي كَسْلَانٌ
৮০৭- عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُوسَى قَالَ قَالَتْ عَائِشَةُ لَا تَدَعْ قِيَامَ اللَّيْلِ فَإِنَّ النَّبِيُّ كَانَ لَا يَدْرُهُ وَكَانَ إِذَا مَرِضَ أَوْ كَسَلَ صَلَّى قَاعِداً .
৮০৭। আবদুল্লাহ ইবনে আবু মূসা (র) বলেন, আয়েশা (রা) বললেন, রাতে দাঁড়ানো (নফল নামায পড়া) কখনো ত্যাগ করো না। কেননা নবী (স) কখনো তা ত্যাগ করেননি। তিনি অসুস্থ থাকলে বা ক্লান্তি বোধ করলে বসে বসে নামায পড়তেন (দা)।
📄 যে ব্যক্তি অলসতা থেকে পানাহ চায়
٣٤٨ - بَابُ مَنْ تَعَوَّذَ مِنَ الْكَسْلِ
৮০৮- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ يَقُولُ كَانَ النَّبِيُّ ﷺ يَكْثُرُ أَنْ يَقُولَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمَّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدِّينِ وَغَلَبَةِ الرِّجَالِ .
৮০৮। আনাস ইবনে মালেক (রা) বলেন, নবী (স) অধিক পরিমাণে বলতেন: "হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখজনক অবস্থা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণভার ও লোকের (শত্রুর) আধিপত্য থেকে" (বু,দা, না,তি)।