📄 সে তোমার নিকট আনবে বয়ে বার্তা
৩৪২ - بَابُ وَيَأْتِيكَ بِالْأَخْبَارِ مَنْ لَّمْ تُزَوِّدِ
৭৯৯- عَنْ عِكْرِمَةَ سَأَلْتُ عَائِشَةَ هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ ﷺ يَتَمَثَّلُ شِعْرًا قَطُّ فَقَالَتْ أَحْيَانًا إِذَا دَخَلَ بَيْتَهُ يَقُولُ وَيَأْتِيكَ بِالْأَخْبَارِ مَنْ لَّمْ تُزَوِّدِ .
৭৯৯। ইকরিমা (র) থেকে বর্ণিত। আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ (স)-কে কখনো কবিতা দ্বারা উপমা দিতে শুনেছেন? তিনি বলেন, কখনো কখনো তিনি ঘরে প্রবেশকালে আবৃত্তি করতেনঃ "যাকে তুমি দাওনি তোশা, আনবে খবর সে নিশ্চয়" (তি, তহা, না)
৮০০- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِنَّهَا كَلِمَةُ نَبِيَّ وَيَأْتِيكَ بِالْأَخْبَارِ مَنْ لَّمْ تُزَوِّدِ .
৮০০। ইবনে আব্বাস (রা) বলেন, "যাকে তুমি দাওনি তোশা, আনবে খবর সে নিশ্চয়" একজন নবীর কথা (অর্থাৎ নবী (স)-ও একথা বলেছেন)।
📄 অবাঞ্ছিত আকাঙ্ক্ষা
৩৪১- بَابُ مَا يُكْرَهُ مِنَ التَّمَنِّى
৮০১- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا تَمَنَّى أَحَدُكُمْ فَلْيَنْظُرُ مَا يَتَمَنَّى فَإِنَّهُ لَا يَدْرِى مَا يُعْطِى .
৮০১। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন : তোমাদের কেউ যখন কিছু আকাঙ্ক্ষা করে তখন তার লক্ষ্য করা উচিত যে, সে কি আকাঙ্ক্ষা করছে। কেননা সে তো জানে না যে, তাকে কি দেয়া হবে (আ, বা)?
📄 তোমরা আঙ্গুরকে কারম নামকরণ করো না
৩৪২- بَابُ لَا تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ
৮০২- عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَقُولَنَّ أَحَدُكُمُ الْكَرْمُ وَقُولُوا الْحِبْلَةُ يَعْنِي الْعِنَبَ .
৮০২। আলকামা ইবনে ওয়ায়েল (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন : তোমাদের কেউ যেন আঙ্গুরকে ‘কারম’ না বলে; বরং তোমরা হাবালা (আঙ্গুর) বলো (মু, দার, আন, হি)।
📄 কারো এরূপ বলা তোমার অকল্যাণ হোক
৩৪৩- بَابُ قَوْلِ الرَّجُلِ وَيْحَكَ
৮০৩- عَنْ أَبِي هُرَيْرَةَ مَرَّ النَّبِيُّ ﷺ بِرَجُلٍ يَسُوقُ بَدَنَةً فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّهَا بَدَنَةً فَقَالَ ارْكَبْهَا قَالَ إِنَّهَا بَدَنَةً قَالَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ وَيْحَكَ ارْكَبْهَا .
৮০৩। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন, যে তার কোরবানীর উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন : তুমি তাতে আরোহণ করো। সে বললো, ইয়া রাসূলাল্লাহ! তা কোরবানীর উট। তিনি পুনরায় বলেন : তুমি তাতে আরোহণ করো। সে বললো, তা কোরবানীর উট। তিনি তৃতীয় বা চতুর্থবারে বলেন : তোমার জন্য দুঃখ হয়! তুমি তাতে আরোহণ করো (বু, মু, দা, তহ)।